Sunday, May 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

নোয়াখালী ওয়েব আয়োজিত ‘উচ্চ শিক্ষায় প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

by
February 9, 2013
in দেশ, শীর্ষ সংবাদ
0
0
SHARES
21
VIEWS
Share on FacebookShare on Twitter

আমাদের দেশের আর্থ সামাজিক উন্নয়নে প্রবাসীদের ভূমিকা অপরিসীম। উচ্চ শিক্ষার প্রসারেও প্রবাসীদের বিভিন্ন উদ্যোগ প্রশংসনীয় এবং অনেক ক্ষেত্রে দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রবাসীদের সেসব কর্মকান্ডকে উৎসাহিত করার লক্ষ্যে অনলাইন পত্রিকা নোয়াখালী ওয়েব’র আয়োজনে ‘উচ্চ শিক্ষায় প্রবাসীদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা ৯ ফেব্র“য়ারি শনিবার সকাল ১১ টায় জাতীয় প্রেস কাবের ভিআইপি লাউঞ্জ-এ অনুষ্ঠিত হয়। নোয়াখালী ওয়েব’র প্রতিষ্ঠাতা প্রকাশক ও সম্পাদক খালেদ সাইফুল্যাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের এমপি। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলাম করিম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অল ইউরোপিয়ান ইউনিয়ন বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)’র শিক্ষা বিষয়ক সম্পাদক ব্রিটিশ-বাংলাদেশী নুরুল করিম।

বাংলাদেশ ইনস্টিটিউট অব জার্ণালিজম অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়া (বিজেম) এর নির্বাহী পরিচালক মির্জা তারেকুল কাদেরের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আব্দুল জব্বার খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোহাম্মদ সেলিম।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,  ইমিগ্রেশন কনসালটেন্ট ও দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি মতিঝিল অঞ্চল’র সভাপতি লায়ন এম ডব্লিউ ফারুক, ঢাকার বিশিষ্ট ব্যবসাযী, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক ও পল্লী কবি জসিম উদ্দিন উচ্চ বিদ্যালয় এর ম্যানেজিং কমিটির সভাপতি নাজমুল হক নাজিম,সাউথ আফ্রিকা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল তানসেন, টেকওয়াল্ড পত্রিকার সম্পাদক নাজনীন নাহার প্রমুখ।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের প্রভাষক মো. সাজ্জাদ হোসেন।

আলোচনা সভায় বক্তারা দেশের উচ্চ শিক্ষায় কিভাবে কার্যকর ভূমিকা রাখতে পারেন সে বিষয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে উচ্চ শিক্ষায় বিশেষ অবদানের জন্য ব্রিটিশ-বাংলাদেশী নুরুল করিমকে ‘নোয়াখালী ওয়েব শ্রেষ্ঠ শিক্ষা উদ্যোক্তা সম্মাননা-২০১৩’ প্রদান করা হয়।

Post Views: 35
Previous Post

চলচ্চিত্র ‘রান’ নিয়ে এখন বেজায় ব্যস্ত আফসানা মিমি

Next Post

কসবায় ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Next Post

কসবায় ভারতীয় ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist