Tuesday, June 9, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ

পাবনা সাঁথিয়ায় পুলিশের গুলিতে ৫ হাজরা সন্যাসী আহত-

by
April 14, 2012
in সারাদেশ
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

মোবারক বিশ্বাস নিজস্ব সংবাদদাতাঃ পাবনার সাঁথিয়া থানা পুলিশের ছোঁড়া গুলিতে ৩ জন হাজরা সন্যাসী গুলিবিদ্ধ হয়েছে। এছাড়া পুলিশের পিটুনিতে আরও ২জন আহত হয়েছে। গুলিবিদ্ধ হাজরা সন্যাসীরা হচ্ছে, উপজেলার করমজা ইউনিয়নের তলট গ্রামের আনন্দ কর্মকার (৪০) , কৌশিক হলদার (২০), মিঠুন হলদার (২৫)। আহত হাজরা সন্যাসীরা হচ্ছে কৃষ্ণ সূত্রধর (২৫), রাশু হলদার (২২)। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আচার আচরণ চৈত্র পূঁজার অংশ হিসেবে গত বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উল্লেখিত হাজরা সন্যাসীদল তলট রায় পাড়া মন্দিরে পূঁজা উদযাপন শেষে সেখান থেকে সাঁথিয়া-বেড়া সড়ক হয়ে ছেঁচানিয়া যাচ্ছিল । পথিমধ্যে ছেঁচানিয়া ব্রীজের নিকট তারা সাঁথিয়া থানা টহল পুলিশের মুখোমুখি হয়। পুলিশ তাদের থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে শর্টগান দিয়ে গুলি করলে ৩জন হাজরা সন্যাসী গুলিবিদ্ধ হয় ও পুলিশের পিটুনিতে ২জন আহত হয়। আহত গুলিবিদ্ধদের প্রথমে সাঁথিয়া ও পরে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল হক সরকার জানান, টহলরত পুলিশ দল ঐ হাজরা সন্যাসীদের হাতে বড় বড় রাম দা দেখে থামার নির্দেশ দিলেও তারা না থেমে পুলিশের গাড়ির দিকে এগিয়ে আসে। এসময় পুলিশ ডাকাত ভেবে আত্মরক্ষার্থে শর্টগান দিয়ে গুলি করে। এ ব্যাপারে হাজরা সন্যাসীদের পক্ষ থেকে রতিশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. আলহাজ শামসুল হক টুকু আহতদের দেখতে গত কাল শুক্রবার সকালে সাঁথিয়া হাসপাতালে যান এবং আহতদের চিকিৎসার খোজ খবর নেন।

পাবনা সাঁথিয়ায় নছিমন দুর্ঘটনায় ২০জন হাজরা সন্যাসী আহত
মোবারক বিশ্বাস নিজস্ব সংবাদদাতাঃ গতকাল শুক্রবার ভোররাতে পাবনার সাঁথিয়ায় নছিমন দুর্ঘটনায় ২০ জন হাজরা সন্যাসী আহত হয়েছে। আহতরা হচ্ছে, উপজেলার নন্দনপুর গ্রামের শ্যামল চন্দ্র হলদার (৩০), সুজিদ হলদার (২০), বিজয় হলদার (২০), জয়দেব হলদার (২৫), অমল হলদার (২৫) এদের সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা গেছে, হিন্দু সম্প্রদায়ের আচার আচরণ চৈত্র পূঁজার অংশ হিসেবে সাঁথিয়ার হাজরা সন্যাসীদল হাজরা খেলতে পার্শ্ববর্তী সুজানগর উপজেলায় যায়। খেলা শেষে হাজরা সন্যাসীদল নছিমন যোগে সাঁথিয়ায় বাড়ি ফেরার পথে আতাইকুলায় পৌঁছামাত্র নছিমনটি দুর্ঘটনা কবলিত হলে ২০জন আহত হয়। গুরুত্বর আহত সুজিত হলদারকে পাবনা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Post Views: 34
Previous Post

দুর্নীতিবাজ মন্ত্রী আমলা ও সাংসদদের নিয়ে কৌশলী ইমা গান-

Next Post

দেশনেত্রীর ডাকে সারা দিয়ে প্রমান করতে হবে আমরাই সেরা পাবনা জেলা বিএনপি’র নির্বাহী কমিটির সভায়—-শিমূল বিশ্বাস-

Next Post

দেশনেত্রীর ডাকে সারা দিয়ে প্রমান করতে হবে আমরাই সেরা পাবনা জেলা বিএনপি’র নির্বাহী কমিটির সভায়----শিমূল বিশ্বাস-

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে স্বর্ণের দাম নিম্নমুখী, এক সপ্তাহে কমেছে প্রায় ৪ শতাংশ

থাইল্যান্ডে কুয়েত ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর

থাইল্যান্ডে কুয়েত ব্যবসায়িক প্রতিনিধি দলের সফর

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist