Tuesday, July 7, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

site-admin by site-admin
February 24, 2021
in শীর্ষ সংবাদ
0
বার্সেলোনায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

সাহাদুল সুহেদ, স্পেন: স্পেনের বার্সেলোনায় যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি স্থানীয় পেদ্র চত্বরে বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে নির্মিত স্পেনের একমাত্র স্থায়ী শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। এবছর করোনা পরিস্থিতি বিবেচনা করে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে মাতৃভাষা দিবস পালন করা হয়।
ভাষা শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানাতে শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করেন বার্সেলোনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কাউন্সেলর রামন পেদ্র বারনাউস ও স্থানীয় সংসদ সদস্য রবার্ট মাসি নাহার। এছাড়াও স্পেন বাংলা প্রেসক্লাব, বাংলা স্কুল, ঢাকা জেলা সমিতি, সুনামগঞ্জ জেলা সমিতি, বাংলাদেশ মহিলা সমিতি এন কাতালোনিয়া, বন্ধুসুলভ মহিলা সংগঠন, স্পেনের মূলধারার রাজনৈতিক দল ইআরসি, কাতালোনিয়া আওয়ামী লীগ, কাতালোনিয়া বিএনপি, কাতালোনিয়া যুবলীগ, কাতালোনিয়া যুবদলসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ভাষা শহীদ স্মৃতি ফলকে পুষ্পস্তবক অর্পন করেন।
প্রসঙ্গত, ২০১৯ সালের ২১ ফেব্রুয়ারি বার্সেলোনা সিটি কর্পোরেশনের উদ্যোগে স্থানীয় পেদ্র চত্বরে বায়ান্নর ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মরণ ও শ্রদ্ধা জানিয়ে একটি স্থায়ী শহীদ স্মৃতি ফলক নির্মাণ করা হয়। এর ফলে বায়ান্নর একুশে ফেব্রুয়ারির ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা স্থায়ী স্মৃতি ফলকের পাশাপশি একুশে ফেব্রুয়ারি উদযাপনের একটি নির্দিষ্ট জায়গাও পেয়েছেন। এই স্মৃতি ফলকে ‘প্রোগ্রামা দে মেমোরিয়াস, ২০১৯’ শিরোনামে সম্মুখ অংশে বাংলায় লিখিত আছে- ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি, যা বাংলা ভাষার আন্তর্জাতিক স্বীকৃতির আন্দোলনের জন্য পরিচিত। নীচের অংশে শহীদ মিনারের প্রতিকৃতির ছবির নীচে কেন্দ্রীয় শহীদ মিনার বাংলাদেশ ১৯৫২ এবং বার্সেলোনা সিটি করপোরেশনের লোগো দেয়া আছে। আর স্মৃতি ফলকের পেছনের অংশে লেখাগুলো কাতালান ভাষায় লিপিবদ্ধ করা আছে।

Post Views: 54
Previous Post

মাদ্রিদে বাংলাদেশ অ্যাসোসিয়েশনের মাতৃভাষা দিবস পালন

Next Post

স্পেনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Next Post
স্পেনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

স্পেনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

গ্রামীণ আধুনিকতার নীরব স্থপতি প্রবাসীরা

গ্রামীণ আধুনিকতার নীরব স্থপতি প্রবাসীরা

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist