Friday, May 15, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ

বগুড়ায় আম পারাকে কেন্দ্র করে ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা ॥ আহত ৩-

by
May 7, 2012
in সারাদেশ
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে আম পারাকে কেন্দ খলিলুর রহমান খলিল খাঁ (৪৮) নামের ১ ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। শনিবার রাত আনুমানিক ৯ টায় উপজেলার বালিয়াদিঘী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিল খাঁ ঐ গ্রামের মৃত ছমির উদ্দিন খাঁ’র ছেলে। এ ঘটনায় নিহতের ছোট ভাই ধলু খাঁ বাদী হয়ে মজনু সাকিদারকে প্রধান আসামী করে ৭ জনের বিরুদ্ধে গতকাল রবিবার থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। এছাড়া নিহতের ছেলে মিনহাজুল (১৮) ও ধলূ খাঁ (৪৪) গুরুতর আহত হয়েছে। তবে মিনহাজুলের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। মামলার বিবরনে প্রকাশ, গত ৩ মে বিকেল ৪ টায় স্থানীয় বালিয়াদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আম গাছে নিহতের ভাতিজা স্বপন আম পারতে গেলে আসামী শহিদুল তাকে গাছ থেকে টেনে হেঁচড়ে নিচে নেমে নিয়ে মারপিট করে। এ ঘটনায় ঐ স্কুল মাঠে গত ৫মে সন্ধ্যায় শালিশ বৈঠকে বিষয়টি মিমাংসা হলে তারা বাড়িতে যাওয়া পথে আসামীরা র্প্বূ পরিকল্পিত ভাবে লোহার রড, সাবল, লাঠিসোটা, অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে তাদের উপর অতর্কিত ভাবে হামলা চালিয়ে বেদম মারপিট করে গুরুতর আহত করে। আহতদের মধ্য খলিলুর রহমান খলিল খাঁকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এ ব্যাপারে বাগবাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আশরাফ আলীর সাথে কথা বললে তিনি মামলা দায়ের হওয়ার বিষয়টি স্বীকার করে বলেছেন দ্রুত আসামীদের গ্রেফতার করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

বগুড়ায় তুচ্ছ ঘটনায় মারপিটে মহিলা নিহত
বগুড়া জেলা প্রতিনিধি : বগুড়া সদরে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিট ও ইটের আঘাতে সায়েবা বেওয়া নামের এক মহিলা নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় বগুড়া সদরের রাজাপুর ইউনিয়নের হটিলাপুর পানাতে পাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত সায়েবা বেওয়া (৫৫) ওই গ্রামের মৃত অছিমদ্দিনের স্ত্রী।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহমুদুল আলম জানান, ওই গ্রামের প্রতিবেশী মকবুল নামের এক ব্যক্তির সাথে নিহতের পরিবারের রাস্তা নিয়ে বিরোধ দেখা দেয়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রোববার আনুমানিক ৬ টার দিকে প্রতিপক্ষের লোকজনের সাথে কথাকাটাকাটি ও ঝগড়া হয়। এক পর্যায়ে ছুড়া ইটের আঘাতে সায়েবা বেওয়া (৫৫) নামে ওই মহিলা নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

Post Views: 80
Previous Post

বগুড়ায় জমিজমা সংক্রান্ত বিবাদের জের ধরে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন : গ্রেফতার ২-

Next Post

অবৈধ মৎস্য চাষে সাঁথিয়ায় পাউবো’র ক্যানালে ভাঙ্গন দুটি গ্রামের মানুষ পানি বন্দি ১৫টি মৎস্য প্রকল্প প্লাবিত-

Next Post

অবৈধ মৎস্য চাষে সাঁথিয়ায় পাউবো’র ক্যানালে ভাঙ্গন দুটি গ্রামের মানুষ পানি বন্দি ১৫টি মৎস্য প্রকল্প প্লাবিত-

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist