Saturday, May 2, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

করোনার ভয়ে নয় কর্মস্থলে ফিরে পরিবারের জীবন বাঁচাতে করোনার টিকা চান কুয়েত প্রবাসীরা

site-admin by site-admin
June 21, 2021
in বিশ্ব, শীর্ষ সংবাদ
0
0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

রোববার (২০ জুন) রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনী মিলনায়তনে ‘বাংলাদেশে আটকেপড়া কুয়েত প্রবাসী ফোরাম’ আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন আয়োজক কুয়েত প্রবাসীরা।দেশে ফিরে আটকেপড়া কুয়েত প্রবাসী ফোরামের সমন্বয়ক মনিরুল ইসলাম মারুফ বলেন, করোনাকালে এবং এর আগে কুয়েত থেকে প্রবাসীরা যারা ছুটিতে দেশে এসেছিলেন, তারা একবছরেরও বেশি সময় ধরে আটকে আছেন। যার কারণে অনেকেরই আকামার (বৈধ নিয়োগপত্র) মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে এসব প্রবাসী কর্মস্থলে ফেরত যেতে না পেরে নিঃস্ব হয়ে চরম হতাশায় দিনযাপন করছেন। এর মধ্যে যাদের এখনও মেয়াদ রয়েছে, তারাও দিন গুনছেন কখন কুয়েতে নিজ কর্মস্থলে ফিরতে পারবেন। কিন্তু টিকা ও জাতীয় পরিচয়পত্রের জটিলতার কারণে টিকা গ্রহণের ব্যাপারটি সম্পূর্ণ অনিশ্চিত হয়ে গেছে।তিনি আরও বলেন, ইতোমধ্যেই কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় ঘোষণা করেছে- অনুমোদিত চারটি টিকার যেকোনো একটি নিয়ে কুয়েতে প্রবেশ করতে পারবেন প্রবাসীরা। এমন অবস্থায় বৃহত্তর স্বার্থে দেশে থাকা কুয়েত প্রবাসীদের অনুমোদিত চারটি টিকার (ফাইজার, অক্সফোর্ড, অ্যাস্ট্রাজেনেকা এবং জনসন অ্যান্ড জনসন) যেকোনো একটি টিকা প্রদানের ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।এছাড়া বিদেশে অবস্থান করায় অনেক প্রবাসীরই জাতীয় পরিচয়পত্র না থাকায় নতুন করে টিকা সংক্রান্ত জটিলতার কথা জানিয়ে ফোরামের আরেক সমন্বয়ক নূরে আলম বাশার বলেন, কুয়েত সরকারের আরোপিত শর্ত মেনে কুয়েতে ফেরত যাওয়ার জন্য আমরা যারা দেশে আটকে আছি, আমাদের জরুরিভাবে করোনার ভ্যাকসিন দিতে হবে। আমরা কুয়েত প্রবাসীরা দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে বেশিরভাগ লোকের জাতীয় পরিচয়পত্র নেই। যার ফলে আমরা টিকা গ্রহণ করতে পারছি না। জাতীয় পরিচয়পত্রের পরিবর্তে পাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের টিকাসহ বাংলাদেশের সব পরিষেবা দেওয়ার দাবি জানাই।সংবাদ সম্মেলনে প্রবাসীরা বেশকিছু দাবি জানান। সেগুলো হলো-১. কুয়েত সরকার কর্তৃক আরোপিত শর্ত মেনে কুয়েতে ফেরত যাওয়ার জন্য আটকেপড়া প্রবাসীদের জরুরিভাবে করোনার টিকা প্রদান করা।২. জাতীয় পরিচয়পত্রের জটিলতা নিরসন করা।৩. পাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের টিকা প্রদান ও বাংলাদেশের সব পরিষেবা নিশ্চিত করা।৪. বর্তমানে মজুদ করা ফাইজারের টিকা জরুরি ভিত্তিতে কুয়েত প্রবাসীদের জন্য প্রদান করা।৫. ওয়েজ অর্নার বোর্ডের মাধ্যমে প্রবাসীদের কল্যাণে যে কমিটি গঠন করা হয়েছে, কুয়েত প্রবাসীদের এই কমিটির মাধ্যমে তালিকা করে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা।প্রসঙ্গত, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে যেসব প্রবাসীর বৈধ নিয়োগপত্র রয়েছে, তাদের আগামী ১ আগস্ট থেকে সরাসরি কুয়েতে প্রবেশের সুযোগ রয়েছে। তবে এক্ষেত্রে অবশ্যই কুয়েত সরকার অনুমোদিত চারটি টিকার যেকোনো একটি গ্রহণ করতে হবে।

Post Views: 21
Previous Post

কুয়েতে হৃদরোগে মারা গেলেন মোহাম্মদ ইউনুছ মতিন

Next Post

সোনালী লাইফের আইপিও বিনিয়োগকারীরা ন্যুনতম পাবেন ১৭ শেয়ার

Next Post

সোনালী লাইফের আইপিও বিনিয়োগকারীরা ন্যুনতম পাবেন ১৭ শেয়ার

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist