Sunday, August 16, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ ব্রাহ্মণবাড়িয়া

আতঙ্কের নাম নাসিরনগর- সরাইল সড়ক সূর্যাস্তের পর ডাকাতের দখলে একদিকে ডাকাতি অন্যদিকে পুলিশের টহল

by
March 30, 2013
in ব্রাহ্মণবাড়িয়া
0
0
SHARES
18
VIEWS
Share on FacebookShare on Twitter

আক্তার হোসেন ভূইয়া, নাছিরনগর, ব্রাহ্মণবাড়িয়া : নাসিরনগর-সরাইল মহাসড়কে ধরন্তী হাওর এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় পুটিয়া-কুন্ডা সেতুর মধ্যতর্বী স্থানে বেশক’টি যাত্রীবাহী যানবাহনে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির শিকার দাতমন্ডল গ্রামের বকুল মিয়া ও নাজিম মিয়া জানায়,সড়কের আশপাশে টহল পুলিশ ছিল । রাস্তায় ব্লক ফেলে সিএনজি আটক করে তাদের কাছ থেকে মুখোশধারী ১৫/১৬ জন সংঘবদ্ধ ডাকাত দল নগদ ৩৬ হাজার ৬০৪ টাকাসহ ৪টি মোবাইল সেট নিয়ে যায়। এসময় একাধিক যানবাহনে ডাকাতরা লুটপাট ও তান্ডব চালায়। ভুক্তভোগীরা এ সড়কে প্রায়ই ডাকাতির ঘটনাকে পুলিশের নিষ্ক্রিতাকেই দায়ি করছে। এই সড়কে প্রায়দিনই কেউ না কেউ ডাকাতির শিকার হচ্ছে। ভুক্তভোগী লোকজন জানায়, দুই উপজেলার মাঝামাঝি স্থানে ডাকাতি হয় বলে পুলিশ বিষয়টি এড়িয়ে যায়। সড়কটি এখন সূর্যাস্তের পর ডাকাতদের দখলে থাকে। এলাকাবাসীর সাথে কথা বলে জানা গেছে, ২৮ কিলোমিটার দৈর্ঘ্যরে নাসিরনগর-সরাইল সড়কের সরাইল উপজেলার পুটিয়া ব্রীজ ও নাসিরনগর উপজেলার কুন্ডা ব্রীজ এলাকার মধ্যবর্তী স্থানে প্রায় এক কিলোমিটার সড়কে নিয়মিতই ঘটছে ডাকাতির ঘটনা। সন্ধ্যার পর থেকে ভোর হওয়া পর্যন্ত একেক দিন একেক সময় এসব ডাকাতির ঘটনা ঘটছে। কোন কোন সময় পুলিশের পাশেই ঘটছে ডাকাতির ঘটনা। যদিও জেলা পুলিশের বিশেষ টহলের কারনে কিছু দিন ডাকাতির ঘটনা বন্ধ ছিল। এসব বিষয়ে জেলা ও উপজেলা পর্যায়ের আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রতিনিয়তই আলোচনা হয়। গোর্কণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হান্নান জানান, এ পথে রাতে চলতে গেলে আমার নিজেই ভয় হয়। সড়কের মধ্যবর্তী স্থানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপনের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তিনি। ওই সড়কে ডাকাতদের কবলে পড়েছেন বদলী হওয়া নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকতা জামিল আহমেদ ও সরাইল থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার চক্রবর্তী। ওই পথে নিয়মিত চলাচলকারীদের মধ্যে ডাকাতের কবলে পড়েনি,এমন লোক খুঁজে পাওয়া দুস্কর। নাসিরনগর বাজারের ব্যবসায়ী মোঃ স্বাধীন মিয়া জানান, ডাকাতির ভয়ে সন্ধ্যার আগেই বাড়ি ফেরার চেষ্টা করি। এব্যাপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল কাদের জানান, এ সড়কে নিয়মিত পুলিশ টহল দেয়। নাসিরনগর এলাকায় ডাকাতি হচ্ছে না। তবে ডাকাতির শিকার লোকজন নাসিরনগর এলাকার। সরাইল থানার অফিসার ইনচার্জ উত্তম কুমার চক্রবর্তী জানান, আমি নিজেও ডাকাতের কবলে পড়েছিলাম। আগের চেয়ে ডাকাতি অনেক কমে গেছে। ডাকাতি রোধে পুটিয়া ব্রীজের পাশে একটি পুলিশ ক্যাম্পের জন্য একটি ঘরের নিমার্ণ কাজ চলছে। তবে ডাকাতি হলেও কেউ মামলা করতে আসে না। উপজেলা নির্বাহী কর্মকর্তা সামিহা ফেরদৌসী জানান, ডাকাতি রোধে সড়কের মধ্যবর্তী স্থানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন জরুরী। এ বিষয়ে জেলা আইনশৃংখলা রক্ষা কমিটির সভায় আমি ও উপজেলা চেয়ারম্যান প্রতিনিয়তই আলোচনা করছি।

Post Views: 44
Previous Post

নাসিরনগরে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

Next Post

সরাইলে কলেজ ছাত্র খুন ৪০ হাজার মানুষ অবরুদ্ধ, মামলার ভয় দেখিয়ে চলছে বাণিজ্য

Next Post

সরাইলে কলেজ ছাত্র খুন ৪০ হাজার মানুষ অবরুদ্ধ, মামলার ভয় দেখিয়ে চলছে বাণিজ্য

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

তীব্র গরমে শ্রমিকদের পাশে কুয়েতের সুয়েখ পৌরসভা

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist