Saturday, May 2, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

খালেদার বক্তব্য রাজনীতির জন্য কলঙ্কজনক: আশরাফ

by
March 17, 2013
in দেশ, শীর্ষ সংবাদ
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

মুন্সিগঞ্জে গত শুক্রবার বিরোধী দলের নেতা খালেদা জিয়ার দেওয়া বক্তব্যকে ‘অশালীন’ ও ‘বাংলাদেশের রাজনীতির জন্য কলঙ্কজনক’ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, সংখ্যালঘুদের ওপর হামলা ও মন্দির ভাঙার কলঙ্কের দায় খালেদা জিয়াকে নিতে হবে।
গতকাল শনিবার দলের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সৈয়দ আশরাফ এই মন্তব্য করেন।
‘শাহবাগ আওয়ামী লীগ ঘরানার ও নাস্তিকদের মঞ্চ’ বলে খালেদা জিয়ার দেওয়া বক্তব্যের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফ বলেন, ‘শাহবাগে হাজার হাজার মানুষ, ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন। পাঁচ বছরের শিশু কি নাস্তিক? ১১ বছরের ছাত্রী কি নাস্তিক? তাঁর এই ঢালাও বক্তব্যের জন্য রাজনীতিবিদ হিসেবে আমি লজ্জিত।’ তিনি বলেন, ‘হাশরের মাঠে ঠিক হবে কে ধর্মকর্ম করেছেন আর কে করেননি। এটা সৃষ্টিকর্তা দেখবেন। খালেদা জিয়া কী করে জানেন, কে ধর্মে বিশ্বাস করেন আর কে করেন না?’
সৈয়দ আশরাফ দাবি করেন, খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য বেপরোয়া হয়ে উঠেছেন। তিনি ও তাঁর দুই ছেলের দুর্নীতির মামলা থেকে রক্ষা পাওয়ার জন্য যেনতেনভাবে ক্ষমতায় যেতে চান। তিনি অভিযোগ করেন, সম্প্রতি যত মন্দিরে হামলা ও ভাঙচুর হয়েছে, তার অর্ধেকের বেশি ঘটিয়েছে বিএনপি। জামায়াত এত বড় শক্তি নয় যে এককভাবে তারা এত মন্দির ভাঙবে।
খালেদা জিয়ার সরকার পতনের হুমকির জবাবে সৈয়দ আশরাফ বলেন, ‘আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত সরকার। স্বৈরাচার সরকার নয় যে ফুঁ দিলেই উড়ে যাবে। নির্ধারিত সময়ের এক ঘণ্টা আগেও সরকার ক্ষমতা ছাড়বে না। মেয়াদের এক মিনিট আগ পর্যন্ত সরকার জনগণের জানমাল রক্ষায় সবকিছু করবে। যেকোনো অশুভ উদ্যোগ সরকার কঠোরভাবে দমন করবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আগের আমলের তত্ত্বাবধায়ক সরকার হওয়ার আর কোনো সুযোগ নেই। এখন নতুন কোনো ব্যবস্থাপনা করতে হলে নির্বাচিত ব্যক্তিদের নিয়েই করতে হবে। তিনি বলেন, ‘আলোচনার দরজা খোলা। খালেদা জিয়া প্রস্তুত থাকলে সরকার আলোচনার জন্য প্রস্তুত। তবে শর্ত দিয়ে আলোচনা হয় না।’
বিএনপির কার্যালয়ে পুলিশের অভিযান সম্পর্কে আশরাফ বলেন, ‘আওয়ামী লীগের কার্যালয়ের সামনে ২১ আগস্ট গ্রেনেড হামলা হয়েছিল। ২৪ জনকে হত্যা করা হয়েছিল। এর চেয়ে জঘন্য ঘটনা কি আর ঘটেছে? ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীদের ঢুকতে দেওয়া হয়নি।’

Post Views: 70
Previous Post

সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে যুক্তরাষ্ট্রে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Next Post

পাবনা ঈশ্বরদীতে জ্বালানি তেল গোডাউনে ভয়াবহ আগুন

Next Post

পাবনা ঈশ্বরদীতে জ্বালানি তেল গোডাউনে ভয়াবহ আগুন

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist