Saturday, April 18, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ

গৌরীপুরের লটকন যাচ্ছে মধ্যপ্রাচ্যে

by
July 8, 2013
in সারাদেশ
0
0
SHARES
6
VIEWS
Share on FacebookShare on Twitter

মোশাররফ হোসেন শুভ, ময়মনসিংহ থেকে : ফুল-পাপড়ি ছাড়াই গাছের কান্ড ও ডাল ভেদ করে বের হয়ে আসে আষাঢ়ে ফল লটকন। আষাঢ়র মাসের শুরুতেই পাঁকতে শুরু করা এ লটকনের জন্ম জঙ্গলে হলেও আজ তা রফতানি হচ্ছে মধ্যপ্রাচ্যে। টক-মিষ্টিতে ভরপুর এ লটকনের স্থানীয় নাম বুবি। মৌসুমের শুরতেই লটকনের বাগানগুলোতে দূর-দূরান্ত থেকে আসা পাইকারী ক্রেতাদের উপচে পড়া ভিড়ে সকাল-সন্ধ্যা চলে বেঁচাকেনা। গ্রামে-গঞ্জে পাখির খাদ্য হিসেবে পরিচিতি এ লটকনের কদর এক সময়ে না থাকলেও ময়মনসিংহের গৌরীপুরে আজ শতাধিক কৃষকের ভাগ্য বদলে দিয়েছে এই লটকন। কম খরচে বাম্পার ফলন হওয়ায় এ লটকন চাষে দিনে-দিনে আগ্রহ বাড়ছে এলাকার কৃষকের।
উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা যায়, প্রকৃতির নিয়মে জঙ্গলে জন্ম নেয়া এ লটকন ফলে কোন রাসায়নিক সার বা কীটনাশক ব্যবহার করতে হয়না বলে ভিটামিন সমৃদ্ধ এ রসালো ফলের কদর বাড়ছে দেশ-বিদেশ। সময়ের বিবর্তনে উপজেলার বোকাইনগর ইউনিয়নের কিসমত রড়ভাগ, দক্ষিণ রড়ভাগ, উত্তর বড়ভাগ, ইয়ারপুর, বীরপুর, বাঘবেড়, ফুলহর, পশ্চিমপাড়া, পাঠানটুলা, রামগোপালপুর ইউনিয়নের দত্তপাড়া, ভবানীপুর, পশ্চিমপাড়া, মাওহা ইউনিয়নের কুমরী, নহাটা, ভূটিয়ারকোনা সহ উপজেলার প্রায় শতাধিক স্থানে বাণিজ্যিক ভিত্তিতে এ লটকন চাষ শুরু হয়েছে। জানা গেছে এ মৌসুমে উপজেলায় প্রায় ২কোটি টাকার লটকন বিক্রি হবে।
বোকাইনগর ইউনিয়নের বড়ভাগ গ্রামের কৃষক হাসিম উদ্দিন এ প্রতিনিধিকে জানান, তাঁর পরিবারের ভাগ্যের চাকা ঘুরিয়ে দিয়েছে বাড়ির পেছনের জঙ্গলে প্রাকৃতিক ভাবে জন্ম নেওয়া এ লটকন। তিনি জানান, জঙ্গলের ভিতরে জন্ম নেয়া এ লটকন উৎপাদনে কোন খরচ ছাড়াই প্রতিবছর প্রায় লক্ষাধিক টাকার লটকন বিক্রি করেন তিনি। দাড়িয়াপুর গ্রামের সিরাজুল, বাচ্চু ওয়াজেদ, পাঠানঠুলা গ্রামের আলমগীর সহ স্থানীয় অনেক কৃষকের সংসারের চাকা ঘুরিয়ে দিয়েছে এ লটকন। অযতœ আর অবহেলায় প্রাকৃতিক ভাবে এ লটকন জঙ্গলের ভিতরে জন্ম নিলেও ইয়ারপুর গ্রামের কৃষক মোঃ আঃ হেলিম জানান, কম খরচে অধিক লাভবান হয়েছেন তিনি এ লটকন চাষে। কেবল জৈব সার ব্যবহার করে ২০শতাংশ জমিতি হাইব্রীড জাতের ২‘শ লটকনের চারা লাগিয়ে লাভবান হয়েছেন তিনি।
সহনাটি ইউনিয়নের ঘাটেরকোনা গ্রামের লটকন বেপারী সিরাজ মিয়া জানান, লটকনের কদর বাড়ার সাথে সাথে এর দামও অনেক বেড়েছে। দেশের বাহিরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও এ লটকন রপ্তানী হচ্ছে।

Post Views: 7
Previous Post

ময়মনসিংহের মুক্তাগাছায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে মহিলার মৃত্যু

Next Post

কুমিল্লায় বাস ও সিএনজি মুখোমুখি সংর্ঘষে নহিত ১, আহত ৫

Next Post

কুমিল্লায় বাস ও সিএনজি মুখোমুখি সংর্ঘষে নহিত ১, আহত ৫

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist