Sunday, August 9, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

নিউইয়র্কে একুশে পিঠা উৎসব ১ এপ্রিল, প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা

by
March 28, 2012
in প্রবাস
0
0
SHARES
34
VIEWS
Share on FacebookShare on Twitter

ইউএসএ নিউজ, নিউইয়র্ক: যুক্তরাষ্ট্রের বাঙালী অধ্যুষিত নিউইয়র্কের কুইন্সে আগামী ১ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে জমজমাট একুশে পিঠা উৎসব। বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশন পরিবর্তনের অঙ্গিকার নিয়ে সবসময় সবখানে- এ শ্লোগানকে সামনে নিয়ে দর্শকবান্ধব কর্মসূচির অংশ হিসেবে ঐতিহ্যবাহী এ পিঠা উৎসবের আয়োজন করতে যাচ্ছে। আমেরিকায় জন্ম নেয়া ও বেড়ে ওঠা প্রজন্মের কাছে বাঙালী সংস্কৃতিকে তুলে ধরাই এর অন্যতম লক্ষ্য। আয়োজকরা আশা করছেন, শীতের পিঠার এ অনুষ্ঠান ক্ষনিকের জন্য হলেও বাংলাদেশের শীতকালীন দিনগুলোর কথা মনে করিয়ে দেবে প্রবাসীদের। শীত কালে গ্রামের বাড়িতে ভোর বেলার খেজুরের রসের সাথে নানা রকম পিঠার স্বাদ ভুলার নয়। নষ্টালজিক অনুভুতি কিছঝুটা হলেও নিউইয়র্কের বাঙালিরা অনুভব করবে ১ এপ্রিল রোববার। ওই দিন দুপুর ১২ টা থেকে সিটির উডসাইডে অবস্থিত কুইন্স প্যালেসের সুপরিসর মিলনায়তনে বিভিন্ন দেশীয় সাজে সজ্জিত হয়ে বিপুল সংখ্যক বাঙালী পরিবার নানা স্বাদের পিঠা নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হবেন। পিঠা উৎসবকে বৈচিত্রময় ও ভিন্ন মাত্রা দিতে থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানান কর্মসূচি। দুপুর ১২ টা থেকে রাত ১০ টা পর্যন্ত একটানা চলবে অনুষ্ঠানমালা। প্রবাসের জনপ্রিয় শিল্পীরা নাচে গানে মাতিয়ে রাখবেন আগত দর্শক- শ্রোতাদের। অনুষ্ঠান সূচিতে রয়েছে, শিশু-কিশোর প্রতিযোগিতা চিত্রাঙ্কন ও যেমন খুশি তেমন সাজ, ধাঁধাঁ প্রতিযোগিতা, পুঁথি পাঠ, জারি,সারি, কবি গান ইত্যাদি। পিঠা উৎসবে অংশগ্রহনকারী স্টল থেকে ৩ টি স্টলকে সেরা নির্বাচিত করে পুরষ্কৃত করা হবে। থাকবে আকর্ষণীয় র‌্যাফেল ড্রও। ইতোমধ্যে পিঠা উৎসবকে ঘিরে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা দেখা দিয়েছে। বিভিন্ন কমিউনিটিতেও এর সাড়া পড়েছে। অনুষ্ঠানে নিউইয়র্ক ও আশেপাশের এলাকার কয়েক ’শ বাঙালী পরিবার অংশ নেবেন বলে জানান আয়োজকরা। যোগ দেবেন অন্যান্য কমিউনিটির লোকেরাও।
এপিঠা উৎসবে বিভিন্ন স্বাদের দেশীয় ঐতিহ্যবাহী মুখরোচক পিঠার প্রাচুর্য দেখা যাবে। ভাপা পিঠা, পাটিশাপটা পিঠা, চিতুই পিঠা, জিলাপী পিঠা, রসভরা পিঠা, পুলি পিঠা, নক্সি পিঠা, কলা পিঠা, ফুলঝুরি পিঠা, ভালবাসার পিঠা সহ হরেক রকম মজার মজার পিঠার মৌ মৌ সুবাসে চারদিক ভরপুর করে রাখবে। সারি সারি পিঠার স্টল ছাড়াও থাকবে দেশী শাড়ি, চুড়ি ও গয়না সহ বিভিন্ন ষ্টল। প্রবাসে বাঙালী ঐতিহ্যকে ধরে রাখার অঙ্গিকারে একুশে টেলিভিশন আয়োজিত বর্ণাঢ্য এ পিঠা উৎসবের সহযোগী সংগঠন হিসেবে থাকছে মহিলা উন্নয়ন বিষয়ক সংগঠন আভা এবং স্কুল-কলেজে অধ্যয়নরত শিক্ষার্থীদের পিতা-মাতার সংগঠন প্যারেন্টস ক্লাব। মিডিয়া পার্টনার আর টিভি। ওয়েব পেইজ পার্টনার ভিউয়ারসওয়ার্ল্ড ডটনেট এবং ইভেন্ট আরকাইভ পার্টনার ভিশন ব্লু ইনক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের। বিশেষ অতিথি থাকবেন নিউইয়র্ক সিটির কম্পট্রলার জন ল্যু, নিউইয়র্কে বাংলাদেশের কনসাল জেনারেল শাব্বির আহমদ চৌধুরী, ভয়েস আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার প্রমুখ।

Post Views: 56
Previous Post

সমকালীন সঙ্গীতশিল্পী কৌশলী ইমা’র ‘জেন্টেলম্যান’ অ্যালবামের মোড়ক উন্মোচন

Next Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ-

Next Post

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ-

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

চ্যাম্পিয়ন জালালাবাদ স্পোর্টিং ক্লাব

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে জাজিরা এয়ারওয়েজ

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতে অবৈধ আবাসন উচ্ছেদ অব্যাহত

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist