Wednesday, June 3, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাব গভীর শ্রদ্ধা জানাল গিয়াস কামাল চৌধুরীকে

by
October 28, 2013
in প্রবাস
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

বর্ণমালা নিউজ: বাংলাদেশের প্রখ্যাত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর মৃত্যুতে নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাব গভীর শোকাহত। প্রথিতযশা এই সাংবাদিকের মহাপ্রয়াণে তার প্রতি শ্রদ্ধা জানাতে ২৬ অক্টোবর শনিবার সন্ধ্যায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয় জ্যাকসন হাইটসের সাপ্তাহিক দেশবাংলা অফিসে আয়োজিত শোকসভায় নিউইয়র্কের সাংবাদিক সমাজ সমবেত হয়েছিলেন।
শোকসভায় বক্তরা ব্যতিক্রমী মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ ও সাংবাদিকতার মর্যাদা রক্ষায় আজীবন সংগ্রামী গিয়াস কামালের সাথে তাদের নানা সময়ের স্মৃতিচারন করেন। সভা থেকে জাতীয় প্রেসক্লাবের যেকোন স্থাপনার একটি এই সংগ্রামী সাংবাদিক নেতার নামে নামকরণের আহ্বান জানানো। প্রেসক্লাবের উপদেষ্টা মনজুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বর্ণমালা সম্পাদক মাহফুজুর রহমান ও সাধারন সম্পাদক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, প্রেসক্লাবের উপদেষ্টা আনোয়ার হোসাইন মঞ্জু ও মঈনুদ্দীন নাসের, সিনিয়র সহ সভাপতি মাহমুদ খান তাসের, সাবেক সহ সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাবেক সাধারণ সম্পাদক শিহাব উদ্দীন কিসলু, সাবেক সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ, প্রেসক্লাবের সদস্য এবিএম সালেহউদ্দিন ও সাকিনা ডেনী, সাপ্তাহিক দর্পণে’র সাংবাদিক আবুল কাশেম ও সাপ্তাহিক ঠিকানা’র মঞ্জুরুল হক।
কার্যকরী সদস্য ও বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদের পরিচালনায় শোক সভায় প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান, দৈনিক ইত্তেফাক-এর বিশেষ প্রতিনিধি শহীদুল ইসলাম ও এনটিভি’র বার্তা প্রধান তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মরহুম গিয়াস কামাল চৌধুরীর বিদেহী আত্বার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ক্লাব সদস্য এবিএম সালেউদ্দিন।
শোক সভায় প্রেসক্লাবের উদ্যোগে নাগরিক শোক সভার আয়োজন করা সিদ্ধান্ত গৃহীত হয়।

Post Views: 145
Previous Post

কুয়েতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশী নিহত

Next Post

বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর হেল্প লাইন এর সাহায্য নিন

Next Post

বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর হেল্প লাইন এর সাহায্য নিন

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist