Monday, March 30, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

মন্দায় ঝুঁকিতে যুক্তরাষ্ট্রের সুপার পাওয়ার স্ট্যাটাস

by
March 23, 2012
in বিশ্ব
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

বিশ্ব ডেস্ক, ২০ জানুয়ারি — মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে সুপার পাওয়ার হিসেবে টিকে থাকতে পারবে কিনা সে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে খোদ দেশটির ডিপার্টমেন্ট অব কমার্স। আর্থ-সামাজিক দিক থেকে যুক্তরাষ্ট্র পিছিয়ে পড়তে পারে এমন আশঙ্কাও নীতিনির্ধারকদের।

বিগত কয়েক বছর ধরে ভালো যাচ্ছে না মার্কিন অর্থনীতি। অন্যদিকে ফ্রান্স ও অষ্ট্রিয়াসহ সাতটি ইউরোপীয় দেশের ঋণমান নিচে নেমে যাওয়ায় পুঁজিবাদ বিশ্বায়নের বিরূপ প্রতিক্রিয়া থেকে যুক্তরাষ্ট্রও রেহাই পাচ্ছে না। অবশ্য যুক্তরাষ্ট্র এর আগেই ঋণমানে শীর্ষ স্থান হারিয়েছে।

সক্ষমতা ও সৃজনশীলতা নিয়ে এক জরিপ রিপোর্টে ইউএস ডিপার্টমেন্ট অব কমার্স বলছে, বেকারত্বের উচ্চ হার এবং শিক্ষা, মধ্যবিত্তদের আয়, অবকাঠামো ও উৎপাদন খাতে নেতিবাচক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

গত এক দশকে নতুন কর্মসংস্থান সৃষ্টি বা এজন্যে উদ্যোগের হার ক্রমশ নিম্নমুখী রয়েছে। যুদ্ধের পর কোনো বড় ধরনের মন্দা এলে কর্মসংস্থানে স্বাভাবিক গতি ফিরে আসতে ছয় মাস লাগত। কিন্তু নব্বই দশক বা এ গেল দশকের শুরুতে কর্মসংস্থানের গতি স্বাভাবিক হতে সময় লেগেছে ১৫ থেকে ৩৯ মাস।

২০০১ এর ফেব্রুয়ারি এবং ২০০৮ সালের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধির হার ছিল শূন্য দশমিক ৬ ভাগ। কিন্তু এ হার পরবর্তিতে তিন গুন নিচে নেমে আসে। একই সময়ে মধ্যবিত্তদের আয় কমে গেছে। ১৯৯৩ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত প্রতি বছরে চার ভাগ হারে মধ্যবিত্তদের আয় কমেছে।

এছাড়া উৎপাদন বাড়লেও সার্বক্ষণিক কাজ করেন এমন অনেক কর্মীদের হারাতে হয়েছে তাদের কাজ। কর্মসংস্থানে এ ধরনের স্থবিরতা জীবন যাত্রাকে কঠিন করছে এবং আগামী প্রজন্মের সম্ভাবনাকেও ঝুঁকিতে ফেলছে।

যুক্তরাষ্ট্রের উৎপাদন খাতের দিকে নজর দিলে দেখা যায় ২০১০ সালে বাণিজ্য ঘাটিতি ছিল ৫৬৪ বিলিয়ন ডলার যা পরের বছরে আরো বেড়েছে। অথচ ২০০২ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্যে উদ্বৃত্ত ছিল। আর তখন অর্থনীতির প্রধান খাত ছিল বায়োটেকনলজি, কম্পিউটার, সেমিকন্ডাকটর ও রোবটিকস।

১৯৯৯ সালের পর থেকে প্রযুক্তি উদ্ভাবনে সাফল্যের গতি কমতে থাকে। উদ্ভাবন সক্ষমতায় যুক্তরাষ্ট্রের অবস্থান এখন চারে। তাই জরিপে প্রযুক্তিগত সাফল্য কমে আসতে থাকায় বিশেষ উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

এমনকি শিক্ষা খাতে ছাত্রদের সমস্যা নিরসনে পারদর্শিতা কমে আসছে। পনের বছর বয়স এমন ছাত্রদের গণিতে রেটিং ওইসিডি দেশগুলোর মধ্যে ১৭তম স্থানে নেমে এসেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রে জনসংখ্যা যে হারে বাড়ছে সে তুলনায় উন্নত জীবন যাত্রার সুবিধা বাড়ছে না। জরিপে দেখা গেছে, বিমানবন্দরে ফ্লাইট ডিলে আগের চেয়ে বেড়েছে। যানজটে সময় নষ্ট হচ্ছে। অনেক সেতু মেরামতের প্রয়োজন হয়ে পড়েছে।

অনেক জাহাজ পুরোনো হয়ে গেলেও নতুন জাহাজ সংগ্রহ করতে না পারায় ব্যবসা খরচ বেড়ে যাচ্ছে আর সাধারণ মানুষের দুর্ভোগও বাড়ছে। এমনকি ডিজিটাল অবকাঠামো এখন বাড়তি মানুষের চাহিদা মেটাতে হিমশিম খাচ্ছে।

যুক্তরাষ্ট্রের এ জরিপ যারা কিছুদিন আগে ‌‌‘অকুপাই’ আন্দোলন শুরু করেছে তাদের পক্ষে যাবে। কিন্তু উন্নত এই দেশটিতে বৈষম্য, দুর্নীতি ও সম্পদের অসম বন্টন এখন নীতিনির্ধারকদের জন্যও দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

Post Views: 1
Previous Post

বিশ্ব ইজতেমার ২য় পর্ব শুরু

Next Post

আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ বিদেশি সেনা নিহত

Next Post

আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত, ৬ বিদেশি সেনা নিহত

Discussion about this post

❑ আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    
কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

বাংলাদেশ থেকে কুয়েতে ফিরতে চাইলে

ঈদের পর্দায় আলোচনায় “আলী” মানবিক গল্পে মুগ্ধ দর্শক

ঈদের পর্দায় আলোচনায় “আলী” মানবিক গল্পে মুগ্ধ দর্শক

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইট চালুর উদ্যোগ দূতাবাসের

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist