Sunday, March 29, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home ভিন্ন খবর

সৌদির আল আহসা মরুদ্যান: বিশ্ব ঐতিহ্যের অংশ

banglarbarta.com by banglarbarta.com
July 8, 2018
in ভিন্ন খবর
0
0
SHARES
7
VIEWS
Share on FacebookShare on Twitter

জাতিসংঘের সংস্কৃতি ও ঐতিহ্য বিষয়ক সংস্থা ইউনেস্কো নতুন সাতটি বিশ্ব ঐতিহ্যের নাম ঘোষণা করেছে। শুক্রবার (২৯ জুন) বাহরাইনে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪২তম অধিবেশনে এসব নতুন নাম ঘোষণা করা হয়। নতুন ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অন্যতম হলো- সৌদি আরবের আল আহসা মরুদ্যান।

 

আল আহসা সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে অবস্থিত এক পুরনো শহরের নাম। আল আহসার অবস্থান কাতারের রাজধানী দোহা থেকে মাত্র ২শ’ কিলোমিটার দূরে। এখানে বিশ্বের সর্ববৃহৎ মরুদ্যান অবস্থিত। এ এলাকার জনসংখ্যা প্রচুর। আল আহসায় প্রায়ই বৃষ্টি হয়, এমনকি মাঝে-মধ্যে বন্যাও দেখা দেয়। মরুভূমির মাঝে এমন বৈচিত্র্যময় আবহাওয়ার আচরণ বেশ বিরল ঘটনা।

 

বিশ্বের সবচেয়ে দামি লাল চাল আল আহসায় চাষ করা হয়। ‘হেসাবি লাল চাল’ নামে খ্যাত প্রতি কেজি চাল ৫০ রিয়ালেরও বেশি দামে বিক্রি হয়। এই চাল উৎপাদনে পর্যাপ্ত পানির প্রয়োজন হয়। ধানের চারা রোপণের সময় পানি দিয়ে পুরোপুরি ডুবিয়ে দিতে হয় এবং সপ্তাহের পাঁচ দিনই জমিতে সেচ দিতে হয়। সৌদি আরবের মতো জায়গায় এমন সুবিধা আল আহসা ছাড়া অন্য কোথাও নেই।

 

এই আল আহসা শহরে প্রথম বারের মতো নারীরা ম্যারাথনে অংশ নেয়। চলতি বছরের মার্চ মাসে ম্যারাথনটি অনুষ্ঠিত হয়। এতে প্রায় দেড় হাজার নারী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। তিন কিলোমিটারব্যাপী ‘আল আহসা রানস’ ম্যারাথনে বিভিন্ন বয়সী নারীরা অংশগ্রহণ করে। সৌদি সরকারের ক্রীড়া মন্ত্রণালয় ম্যারাথনের আয়োজন করে।

 

বিশ্ব ঐতিহ্য ঘোষণাকালে ইউনেস্কো জানায়, আরব উপদ্বীপের পূর্বাঞ্চলীয় মরূদ্যান এলাকাটি স্থানীয় বাসিন্দাদের সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র ছিল এক সময়। এই প্রাকৃতিক ঐতিহ্যের অস্তিত্ব এখন হুমকির মুখে। পাম বাগান, খেজুরের বাগান, খাল, ঝর্ণা, কূপ ও হ্রদের পাশাপাশি মরূদ্যানে বেশ কিছু পুরনো স্থাপনাও রয়েছে। এ এলাকায় হস্তশিল্প সামগ্রীর জন্য বিখ্যাত।

 

আরব উপদ্বীপের এ অংশে মানুষের বসবাস কবে থেকে শুরু হয়েছে তার একটি ধারণা দেয় এই মরূদ্যান। এখন সেখানে কিছু ঐতিহাসিক দুর্গ, মসজিদ, কূপ ও পানি ব্যবস্থাপনার উপকরণ রয়েছে। এসব বিবেচনায় আল আহসা মরূদ্যানকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে ঘোষণা করা হলো।

 

আল আহসা মরুদ্যানের আগে ‘আল ক্বাত আল আসিরি’ নামে সৌদি আরবের আসির অঞ্চলের ঐতিহ্যবাহী দেয়াল অলংকরণকে বিশ্ব ঐতিহ্যের অংশ বলে ঘোষণা করে ইউনেস্কো। এই দেয়াল অলংকরণের বৈশিষ্ট্য হলো- এর সাজসজ্জার কাজ নারীরা ঘরের ভেতরে করেন।

 

এর আগে সৌদি আরবের উত্তর-পশ্চিমাঞ্চলের আল উলা এলাকায় বিস্ময়কর কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শনের খোঁজ পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বৃত্তাকার ও বর্গাকার দেয়াল, ত্রিকোণাকৃতির কাঠামো ও প্রাচীন সমাধি। ২২ হাজার ৫০০ বর্গকিলোমিটার এলাকার এ প্রত্নতাত্ত্বিকসমৃদ্ধ এলাকাটি মাদায়েন সালেহ নামে প্রসিদ্ধ। এটিও বিশ্ব ঐতিহ্যের তালিকায় স্থান পেয়েছে।

Post Views: 1
Previous Post

আত্ম অভিমত ব্যক্ত

Next Post

বিজ্ঞপ্তি:

Next Post

বিজ্ঞপ্তি:

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা এবং টেলিফোন

বিশ্ব অর্থনীতি কোন পথে?

দেশ উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করেন প্রবাসীরা-মোহাম্মদ আলী

গর্ভাবস্থায় ভাল ভাল বই পড়া উচিত

প্রবাসী কবিদের যৌথ কাব্য গ্রন্থ “স্বপ্নের সাতকাহন”

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যু

আড়াইবাড়ি পীর পরিবারের সম্পর্কে জানতে পড়তে পারেন

কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্দ্যোগে সুধীজনের সম্মানার্থে বিশেষ ইফতার মাহফিল

চাকরী সম্পর্কে তথ্য দিতে নতুন ওয়েবসাইট করছে কানাডা সরকার

বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর হেল্প লাইন এর সাহায্য নিন

অনুমোদনের অপেক্ষায় আরো ১৩ টিভি

কুয়েতের শ্রম বাজার পুনরায় উন্মুক্তকরণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম

কুয়েতের শ্রম বাজার বাংলাদেশের কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়া প্রসঙ্গে

বাংলাদেশ থেকে কুয়েতে ফিরতে চাইলে

ঈদের পর্দায় আলোচনায় “আলী” মানবিক গল্পে মুগ্ধ দর্শক

ঈদের পর্দায় আলোচনায় “আলী” মানবিক গল্পে মুগ্ধ দর্শক

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইট চালুর উদ্যোগ দূতাবাসের

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে হামলা ও সতর্কতার সাইরেন এখন মোবাইলে

কুয়েতে হামলা ও সতর্কতার সাইরেন এখন মোবাইলে

❑ আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

ভারপ্রাপ্ত সম্পাদকঃ গাজী আবু হানিফ, ব্যবস্থাপনা সম্পাদক: শেখ জহির রায়হান, বিজ্ঞাপনঃ শাহ করিম

E-mail : banglarbarta7@gmail.com

মোবাইল : +48726143833 +880 1303211966, For Ad: +96566850744

বাংলাদেশ থেকে কুয়েতে ফিরতে চাইলে

ঈদের পর্দায় আলোচনায় “আলী” মানবিক গল্পে মুগ্ধ দর্শক

ঈদের পর্দায় আলোচনায় “আলী” মানবিক গল্পে মুগ্ধ দর্শক

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইট চালুর উদ্যোগ দূতাবাসের

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist