Thursday, April 2, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

বগুড়ায় মাইক্রোবাস সহ ৫ ডাকাত গ্রেফতার

by
July 31, 2012
in দেশ
0
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

নজরুল ইসলাম মিন্টু বগুড়া জেলা প্রতিনিধিঃ ছিনতাই করার উদ্দেশ্যে দিনাজপুর থেকে মাইক্রোবাস ভাড়া করে এনে বগুড়ার সান্তাহারে মাইক্রোবাস চালক ও হেলপারকে বেঁধে রেখে মাইক্রো নিয়ে পালানো হল না পেশাদার ডাকাত দলের। বগুড়ার সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির পুলিশ শহরের রেলস্টেশন ও খাড়িরপুল নামক স্থানসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাইক্রোবাস যাত্রীবেশী ৫ ডাকাতকে গ্রেফতার এবং ছিনতাইয়ের উদ্দেশ্যে ভাড়া করে আনা মাইক্রোবাসটি উদ্ধার করেছে। পুলিশ সুত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে দিনাজপুর মাইক্রোবাস স্ট্যান্ড থেকে ৭ জনের একদল ডাকাত যাত্রীবেশে (ঢাকা মেট্টো গ-১৪-৫০৯৪ নং) মাইক্রো ভাড়ায় নিয়ে সান্তাহারের উদ্দেশ্য রওনা হয়। মাইক্রোবাসটি রাত ১২টার দিকে সান্তাহার শহরে প্রবেশের পূর্বে শহর সংলগ্ন হেমতখালী নামক স্থানে পৌঁছালে ডাকাত দল মাইক্রোবাস চালককে রশি দিয়ে বাঁধার চেষ্টা করে। এ সময় চালক চিৎকার শুরু করলে ডাকাতেরা পালিয়ে যায়। পরে টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই মিজানুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ ওই মাইক্রো চালক ও হেলপারকে নিয়ে রাত ১২টা থেকে শুক্রবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ ডাকাতকে গ্রেফতার করে। আটককৃত ডাকাতরা হলো, নওগাঁ জেলার রানীনগর উপজেলার বড়বড়িয়া গ্রামের আকতারুল ইসলামের ছেলে আশিফুল ইসলাম পলক (২৫), গোনা গ্রামের সোলাইমানের ছেলে বিকুল আহম্মেদ (২৫), রানীনগর বাজারের রফিক সোনারের ছেলে সুমন হোসেন (২৫), বেতগাড়ী গ্রামের মৃত জাফর আলীর ছেলে এরশাদ আলী (৩০) এবং আবাদপুকুর গ্রামের জামান উদ্দীনের ছেলে খোকন মোল্লা (৩০)।  সান্তাহার টাউন পুলিশ ফাঁড়ির টিএসআই জানান, ৫ ডাকাতকে গ্রেফতার করা গেলেও পলাতক রয়েছে আরো ২ জন। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এই চক্রটি মাইকো ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত ডাকাতি করে আসছিল। তিনি আরো জানান, ডাকাতরা মাইক্রো ডাকাতির কথা স্বীকার করে বলেছে, উত্তারঞ্চলের বিভিন্ন জায়গায় তাদের আরো সদস্য রয়েছে। পরে ৫ ডাকাতের  বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের জেল হাজতে প্রেরণ করেছে।

Post Views: 6
Previous Post

নন্দিত লেখক হুমায়ূন আহমদ স্মরণে উদীচীর শ্রদ্ধঞ্জলি

Next Post

বগুড়ায় অবৈধভাবে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্র“পের সংঘর্ষ

Next Post

বগুড়ায় অবৈধভাবে দোকানঘর নির্মাণকে কেন্দ্র করে আ’লীগের দুই গ্র“পের সংঘর্ষ

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

বাংলাদেশ থেকে কুয়েতে ফিরতে চাইলে

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist