Friday, April 17, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ সারাদেশ ব্রাহ্মণবাড়িয়া

ইসরায়েলি বিমান হামলায় নিহত নিজামের বাড়িতে আহাজারি

banglarbarta.com by banglarbarta.com
November 13, 2024
in ব্রাহ্মণবাড়িয়া
0
ইসরায়েলি বিমান হামলায় নিহত নিজামের বাড়িতে আহাজারি
0
SHARES
84
VIEWS
Share on FacebookShare on Twitter

লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় নিহত বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিজাম উদ্দিনের বাড়িতে চলছে স্বজনদের আহাজারি। নিজামের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খাড়েরা গ্রামে। তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন পরিবার ও এলাকাবাসী।

গতকাল শনিবার বিকেল ৩টা ২৩ মিনিটে লেবাননের বৈরুতের হাজমিয়ে এলাকায় কর্মস্থলে যাওয়ার পথে (একটি কফি শপে অবস্থানকালে) নিজাম উদ্দিন ইসরায়েলি বিমান হামলায় মারা যান। তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে এলাকাবাসী ও আত্মীয়স্বজন তার বাড়িতে ভিড় জমান।

আজ রবিবার সরেজমিনে তার বাড়িতে গিয়ে জানা গেছে, উপজেলার খাড়েরা গ্রামের মৃত আব্দুল কুদ্দুস ও মৃত আনোয়ারা বেগম দম্পতির ২ ছেলে ৩ মেয়ের মধ্যে সবার ছোট ছিল মোহাম্মদ নিজাম উদ্দিন (৩২)। বাবার মৃত্যুর পর অভাব অনটনের সংসারে অর্থনৈতিক স্বচ্ছলতা ফেরাতে ৭ লাখ টাকা দেনা করে গত ১২ বছর আগে লেবাননে পাড়ি জমান নিজাম। সেখানে যাওয়ার পর ভালো কাজ না পাওয়ায় তিনি আশানুরূপ উপার্জন করতে পারেননি। তবে ১২ বছরের প্রবাস জীবনে পরিবারে আর্থিক স্বচ্ছলতা আনতে না পারলেও মায়ের থাকার জন্য একটি টিনের ঘর বানিয়েছিলেন। ঘর বানানোর ৬ মাস পরেই মারা যান মা আনোয়ারা বেগম।

নিজামের বড় বোন সায়েরা বেগম জানান, বিদেশে গিয়ে তার ভাই ভালো অবস্থান তৈরি করতে পারেননি। দেশে আসার কথা বললে আসা-যাওয়ার খরচের কথা চিন্তা করে গত ১২ বছরে একবারও দেশে আসেননি। এবার দেশে আসার চিন্তা ভাবনা ছিল, একথা বলেই তিনি হাউমাউ করে কাঁদতে থাকেন।

তিনি বলেন, ‘রাতে তার বন্ধুর মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে আমাদের সব স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এখন আমরা শেষ বারের মত তার মুখটি দেখতে চাই। ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুক সরকার।’

কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, ইতোমধ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। বৈরুতের পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই নিজামের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে।

Post Views: 65
Previous Post

সিলটী আওয়াজ ও ক্যাম্পেইন কমিটি ইউকে উদ্যোগে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ পরিণত করতে সংবাদ সম্মেলন

Next Post

কুয়েতে চ্যাম্পিয়ন লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Next Post
কুয়েতে চ্যাম্পিয়ন লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

কুয়েতে চ্যাম্পিয়ন লিগ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist