Friday, May 8, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইট চালুর দাবিতে সমাবেশ

banglarbarta.com by banglarbarta.com
November 23, 2024
in কুয়েত, প্রবাস, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইট চালুর দাবিতে সমাবেশ
0
SHARES
72
VIEWS
Share on FacebookShare on Twitter

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে সরাসরি চট্টগ্রামে বিভিন্ন এয়ার লাইন্স ফ্লাইট পরিচালনা করে থাকলেও নেই কুয়েত থেকে, এমন অভিযোগ কুয়েতে বসবাসরত চট্টগ্রামের প্রবাসী বাংলাদেশিদের। এবার কুয়েত থেকে সরাসরি চট্টগ্রামে বিমানের ফ্লাইট না দিলে রেমিটেন্স বন্ধ করে দেবেন বলে ঘোষণা দেন তারা।
২২ নভেম্বর শুক্রবার রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্স যোদ্ধা ফোরাম এবং প্রবাসীদের কল্যাণে মানবিক ফাউন্ডেশন কুয়েতের নেতৃবৃন্দ এই ঘোষণা দেয়। তারা বলেন বিভিন্ন দেশ থেকে সরাসরি চট্টগ্রামে বিমান ফ্লাইট পরিচালনা করে থাকলেও কুয়েতের ফ্লাইটটি কেন চালু করছেন না ক্ষোভ তাদের। সিরাজদৌল্লাহ এর সভাপতিত্বে এবং আবু হানিফ এরশাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দাবীর প্রতি পুর্ণ সমর্থন জানান কুয়েত বিএনপির সভাপতি মাহফুজুর রহমান মাহফুজ, হেফাজত ইসলাম কুয়েত শাখার আমীর শাঈখ মুহাম্মাদ শাহজাহান, চট্টগ্রাম সমিতির সভাপতি জাফর আহমদ চৌধুরী, মাওলানা কাজী ইকবাল, মোঃ আলী, মামুনুর রহমান, আবদুল কাদের, মোঃ শাহাবুদ্দিন, মোঃ সুমন, মোঃ পলাশ প্রমুখ।। কুয়েতে বৃহত্তর চট্টগ্রাম রেমিট্যান্স যোদ্ধা ফোরাম গঠনের প্রেক্ষাপট তুলে ধরেন ফোরামের প্রধান সমন্বয়ক জনাব আবুল কাশেম। সমাবেশে বক্তারা কুয়েত থেকে চট্টগ্রাম বিমানের ফ্লাইট পুনরায় চালুসহ বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে অবহেলিত চট্টগ্রামের নানা দুর্ভোগের বিষয়েও বর্তমান অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। কুয়েতে বৃহত্তর চট্টগ্রামের প্রায় সত্তর হাজারের উপরে প্রবাসী বাংলাদেশী আছেন। করোনার আগে কুয়েত থেকে চট্টগ্রামে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাপ্তাহিক একটি ফ্ল্যাট ছিল। ২০১৯ সালে করোনার সময় বিভিন্ন দেশের সাথে অনেক ফ্লাইট বন্ধ করার পর চালু হলেও কুয়েত থেকে চট্টগ্রামের সেই ফ্লাইটটি আর চালু হয়নি। বন্ধ হওয়ার পর থেকে কুয়েতে নোয়াখালী ফেনী সহ বৃহত্তর চট্টগ্রাম প্রবাসীরা ফ্লাইটটি চালু করার দাবি করে আসছিল । কিন্তু বৃহত্তর চট্টগ্রাম প্রবাসীদের কোন দাবিই আমলে নেয়নি বিমান কর্তৃপক্ষ কিংবা বাংলাদেশ সরকার। তাছাড়া আল জাজিরা, এয়ার আরাবিয়া, ফ্লাই দুবাইয়ের কয়েকটি এয়ার লাইন্স কুয়েত থেকে দীর্ঘ যাত্রা বিরতি দিয়ে চট্টগ্রামের ফ্লাইট থাকলেও এখন বন্ধ হয়ে যায়। বাংলাদেশের রেমিটেন্স খাতে অগ্রণী ভূমিকা রাখা অসংখ্য চট্টগ্রামের কুয়েত প্রবাসীদের ভোগান্তির চরমে। কর্তৃপক্ষের কাছে বিভিন্ন সময়ের ধরনা দিয়ে কোন প্রতিকার না পেয়ে কুয়েত থেকে সরাসরি বিমানের চট্টগ্রাম ফ্লাইট না দিলে রেমিটেন্স বন্ধের ঘোষণা দেন তারা। কুয়েত থেকে সরাসরি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি ফ্লাইটটি আবার চালু হলে যেমন আর্থিক ক্ষতি ও সময় বাঁচবে, তেমনি ভোগান্তি কমবে বলে জানান সংশ্লিষ্টরা।

Post Views: 90
Previous Post

ভয়াল সিনেমার গুরুত্বপূর্ন চরিত্রে কুয়েত প্রবাসী

Next Post

বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব জনতার মাঝে পৌঁছে দিতে বাফেলো বিএনপির শপথ গ্রহণ।

Next Post
বাফেলো বিএনপি (নিউইয়র্ক) কতৃক আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস -২০২৪ উদযাপন

বিএনপির ৩১ দফা সংস্কার প্রস্তাব জনতার মাঝে পৌঁছে দিতে বাফেলো বিএনপির শপথ গ্রহণ।

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist