Monday, June 15, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের মিলন মেলা

banglarbarta.com by banglarbarta.com
February 3, 2025
in কুয়েত, দূতাবাস, প্রবাস, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
কুয়েতে বাংলাদেশী ইঞ্জিনিয়ারদের মিলন মেলা
0
SHARES
79
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে দিন দিন বাংলাদেশি ইঞ্জিনিয়ারের সংখ্যা কমে যাচ্ছে। বিষয়টি নিয়ে উদ্বেগ কুয়েতে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের। বাংলাদেশ সরকারের প্রতি কুয়েতে বাংলাদেশী ইঞ্জিনিয়ারের সংখ্যা বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

কুয়েতের বিভিন্ন মন্ত্রণালয় এবং সরকারি ও বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ খাতের টেকনিক্যাল বিভাগে বেশ সুনামের সাথে তাদের দায়িত্ব পালন করে আসছেন বাংলাদেশি প্রকৌশলীরা। দেশটির বিভিন্ন মন্ত্রণালয়কে গুরুত্বপূর্ণ প্রকৌশল সহযোগিতা দিয়ে বেশ সুনামও কুড়িয়েছেন বাংলাদেশি ইঞ্জিনিয়াররা। তাদের কেউ কুয়েতের তেল মন্ত্রণালয়, কেউবা বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয়, কেউ কৃষি মন্ত্রণালয় আবার কেউ বৈমানিক কিংবা টেলিকমিনেকেশন ইঞ্জিনিয়ার সহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। শুক্রবার কাবাদ অঞ্চলের একটি রিজোর্টে কুয়েতে ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট বাংলাদেশ, (আই ই বি) কুয়েত চ্যাপ্টারের বার্ষিক গেট টুগেদার অনুষ্ঠানে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের মিলন মেলায় পরিনত হয়।


দিনব্যাপী আনন্দ-উৎসবসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে শেষ হয় এই মিলন মেলার। দিনব্যাপী ছিলো ছোট বড় নারী পুরুষদের বল নিক্ষেপ, বালিশ খেলা, বিঙ্গোসহ বিভিন্ন খেলাধূলা, গৃহীনিদের তৈরী পিঠা পায়েশ,ফোসকা চটপটি, নানান মিষ্টান্ন খাবারের সমারোহ। কর্মব্যস্তময় প্রবাস জীবনে বছরে একটি দিন সবাই একত্রিত হতে যেমন আন্দিত তারা তেমনি উদ্বেগ দিন দিন কুয়েতে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের সংখ্যা কমতি দেখে। সংগঠনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুল কুদ্দুস মল্লিক এর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন।


এই গেট টুগেদারের মাধ্যমে কুয়েতে বাংলাদেশি ইঞ্জিনিয়ার ও তাদের পরিবারের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন আরো মজবুত করার চেষ্টা করেন বলে জানান সংগঠনের চেয়ারম্যান । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুয়েত এয়ারওয়েজের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আব্দুল রহমান আল-দোইসারি, ডিফেন্স এটাশে ব্রিগেডিয়ার জেনারেল রাকিবুল করিম চৌধুরীর, বাংলাদেশ মিলিটারি কন্টিনজেন্টস (বিএমসি) টু কুয়েত কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল আবেদীন, সংগঠনের অনারারি সেক্রেটারি ইঞ্জি. মোহাম্মদ আতাহার আলী, কুয়েত ন্যাশনাল পেট্রোলিয়াম কোম্পানি (কেএনপিসি) ইঞ্জিনিয়ার আবদুস সালাম, KOTC ইঞ্জিনিয়ার আফতাব আহমেদ , ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, কুয়েত এয়ারওয়েজের ইঞ্জিনিয়ার শাহেদ সিনহা, ডা. মনিরুজ্জামান, মিনিস্ট্রি অফ ইলেকট্রিসিটি, ওয়াটার আইটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী, ইঞ্জিনিয়ার হুমায়ুন সুলায়মান কবির, আইটি ইঞ্জিনিয়ার মুসতাফিজ, বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েত এর সভাপতি লুতফর রহমান মুকাই আলী বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত এর সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনসহ বাংলাদেশি ইঞ্জিনিয়ার, ডাক্তার ও তাদের পরিবারবর্গ।

Post Views: 87
Previous Post

কুয়েত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্ট

Next Post

কুয়েতে ফাল্গুনী উৎসব

Next Post
কুয়েতে ফাল্গুনী উৎসব

কুয়েতে ফাল্গুনী উৎসব

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist