Tuesday, June 23, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সংবাদকর্মীদের করনীয় শীর্ষক আলোচনা সভা

banglarbarta.com by banglarbarta.com
July 5, 2025
in কুয়েত, প্রবাস, শীর্ষ সংবাদ
0
ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সংবাদকর্মীদের করনীয় শীর্ষক আলোচনা সভা

ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সংবাদকর্মীদের করনীয় শীর্ষক আলোচনা সভা

0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

ভুয়া তথ্য ও প্রতারণা রোধে প্রবাসী সাংবাদিকদের করণীয় নিয়ে গুরুত্বারোপ নিয়ে শুক্রবার দুপরে কুয়েতস্থ আব্বাসিয়া মোজাম্মার স্কাইট্যাচ ট্রাভেল এজেন্সির হলে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত। প্রবাসীদের কল্যাণে অব্যাহতভাবে কাজ করে যাচ্ছেন প্রবাসী সংবাদকর্মীরা। এ ধারাবাহিকতায় এই আলোচনা সভায় উঠে আসে প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে ও ভুয়া তথ্য-প্রতারণা রোধে সংবাদকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আলোচনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি সময় টিভির কুয়েত প্রতিনিধি বিশিষ্ট সংবাদিক মঈন উদ্দিন সরকার সুমন। সভার সঞ্চালক হিসেবে দায়িত্ব পালন করেন প্রেসক্লাবে যুগ্ম সম্পাদক ও যমুনা টিভির প্রতিনিধি মোঃ হেবজু মিয়া। সভাপতির বক্তব্যে সিনিয়র সাংবাদিক মঈন সুমন বলেন একজন সংবাদকর্মী হিসেবে আমি যেমন চেষ্টা করি প্রবাসীদের কল্যাণে তথ্যভিত্তিক প্রতিবেদন প্রকাশ করতে, তেমনি সহকর্মীদেরও অনুপ্রেরণা দিয়ে পাশে রাখি। সভায় তিনি আরো বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচুর ভুয়া তথ্য এবং বিভ্রান্তিকর বিজ্ঞাপনের কারণে প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন প্রবাসীরা। এসব প্রতারণা প্রতিরোধে সত্য ও যাচাই করা সংবাদ পরিবেশনের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন । ভিসা জালিয়াতি, ফ্রী আকামা , আবাসনের ঠিকানা পরিবর্তন, ইউরোপ প্রেরণ, কুয়েতের বিভিন্ন আইন কানুন সম্পর্কে সাধারণ প্রবাসী বাংলাদেশীদের সচেতনতা বৃদ্ধির জন্য বেশি করে সংবাদ প্রচারের কথা তুলে ধরেন। প্রবাসীদের ন্যায্য অধিকার আদায়ে প্রবাসীদেরই ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে এর কোন বিকল্প নেই মত মঈন সুমনের। সভায় দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস ক্লাব কুয়েত এর সাধারণ সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি আ হ জুবেদ, প্রেসক্লাবের সহ সভাপতি ও নিউজ টুয়েন্টি ফোর টিভির প্রতিনিধি জাহাঙ্গীর খান পলাশ, প্রবাস বাংলার সম্পাদক আ ক ম আজাদ, বাংলাদেশ ক্রিকেট এসোসিয়েশন কুয়েত এর সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন। আলোচনার পাশাপাশি সভায় উপস্থিত সাংবাদিকরা কুয়েতে অবস্থানরত বাংলাদেশ প্রেস ক্লাবের আন্তর্জাতিক সম্পাদক সেলিম হাওলাদারের দ্রুত আরোগ্য কামনা করেন। এছাড়াও, মরহুম সাংবাদিক শরিফ মিজান এবং মরহুম সাংবাদিক মোঃ ইয়াকুব এর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার আয়োজন করা হয়। দোয়া পরিচালনা করেন জাহাঙ্গীর খান পলাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাছির উদ্দীন খোকন, গাজী টিভির প্রতিনিধি আলাল আহমদ, দৈনিক সরেজমিন বার্তার প্রতিনিধি এইছ এম এরশাদ, স্কাই ট্যাচ ট্রাভেল এজেন্সির টিকেটিং অফিসার মহসিন প্রমুখ।

Post Views: 49
Previous Post

বাংলাদেশ কমিউনিটি কুয়েতের উদ্যোগে প্রকৌশলীদের সাথে মতবিনিময়

Next Post

স্বপ্ন চুরির গল্পই যেন গণপতি

Next Post
লেখক কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর মোঃ ইকবাল আখতার এর কাছ থেকে বইটি নিচ্ছেন সাংবাদিক মঈন সুমন

স্বপ্ন চুরির গল্পই যেন গণপতি

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

কুয়েত থেকে ওমান রেলপথে যুক্ত হবে ছয় দেশ

কুয়েত থেকে ওমান রেলপথে যুক্ত হবে ছয় দেশ

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist