Monday, March 2, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

প্রবাসীদের ঐক্যহীনতা, দাবী আদায়ে ব্যর্থতা

banglarbarta.com by banglarbarta.com
August 6, 2025
in কুয়েত, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
মঈন উদ্দিন সরকার সুমন -লেখক ও সাংবাদিক

মঈন উদ্দিন সরকার সুমন -লেখক ও সাংবাদিক

0
SHARES
26
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রবাসীদের যে সমস্যাগুলো দীর্ঘদিন ধরে চলে আসছে, তার বড় একটি কারণ হলো নিজেদের ভেতরকার বিভাজন ও ঐক্যের অভাব। এটা বললে ভুল হবে না যে, এই ব্যর্থতা অনেকাংশেই আমাদের নিজেদের। বিশেষ করে, নেতৃত্বে থাকা অনেক প্রবাসীই কোনো না কোনো রাজনৈতিক দলের অঙ্গ বা লেজুর সংগঠনের সঙ্গে জড়িত। ফলে নেতৃত্বের জায়গা থেকে একটি নিরপেক্ষ, শক্তিশালী, এবং সকলের প্রতিনিধিত্বশীল ভূমিকা গড়ে ওঠে না। প্রবাসীরা নিজের কথা ভাবার বদলে দল বা গোষ্ঠীভিত্তিক চিন্তাধারায় আবদ্ধ হয়ে পড়েন। যার ফলে সার্বজনীন দাবির ইস্যুতে আমরা ঐক্যবদ্ধভাবে কথা বলতে পারি না। অথচ একই দাবিতে যদি সব প্রবাসী এক প্ল্যাটফর্মে দাঁড়াতো, তাহলে কূটনৈতিক, প্রশাসনিক এবং রাজনৈতিক পর্যায়ে ব্যাপক প্রভাব তৈরি করা সম্ভব হতো। প্রবাসে রাজনীতি করে কেউ কেউ হয়তো পরিচিতি পেয়েছেন বা দেশে অবস্থানরত রাজনৈতিক শক্তির আশ্রয়ে কিছু সুযোগ-সুবিধা আদায় করতে পেরেছেন। কিন্তু তা প্রবাসী জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে কতটা কাজে এসেছে তা প্রশ্নসাপেক্ষ। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায়, এসব অর্জন ব্যক্তি স্বার্থে সীমাবদ্ধ থাকে, প্রবাসী সমাজের কল্যাণে তা প্রভাব ফেলতে পারে না। অন্যদিকে, উন্নত বিশ্বের প্রবাসী বাংলাদেশিরা অনেক ক্ষেত্রেই নিজেদের মধ্যে সংগঠিত, তারা নাগরিক অধিকার নিয়ে সোচ্চার এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকরভাবে যুক্ত। তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারতাম। দুর্ভাগ্যবশত, অনেক প্রবাসী এখনো মনে করেন যে, ঐক্য মানেই দলের অনুসারী হওয়া, কিংবা নেতৃত্ব মানেই কারো ছায়া হয়ে থাকা। এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। প্রবাসীদের আসল শক্তি হলো তাদের সম্মিলিত কণ্ঠ। আর এই কণ্ঠ তখনই কার্যকর হয়, যখন তা দলমত নির্বিশেষে একটি স্বার্থে প্রবাসী অধিকার ও সম্মান রক্ষায় একত্রিত হয়। আমাদের এখনো শিখতে হবে কীভাবে মতভেদ রেখে মতানৈক্য মোকাবিলা করে বৃহত্তর স্বার্থে ঐক্য গড়া যায়। যে দিন এই ঐক্য গড়ে উঠবে, সেদিনই প্রবাসী সমাজের দাবি-দাওয়া আদায়ে প্রকৃত সফলতা আসবে।

 মঈন উদ্দিন সরকার সুমন -লেখক ও সাংবাদিক

সভাপতি বাংলাদেশ প্রেসক্লাব কুয়েত 

Previous Post

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

Next Post

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে।

Next Post
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় “জুলাই গণঅভ্যুত্থান দিবস” পালিত হয়েছে।

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা এবং টেলিফোন

বিশ্ব অর্থনীতি কোন পথে?

দেশ উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করেন প্রবাসীরা-মোহাম্মদ আলী

গর্ভাবস্থায় ভাল ভাল বই পড়া উচিত

প্রবাসী কবিদের যৌথ কাব্য গ্রন্থ “স্বপ্নের সাতকাহন”

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যু

আড়াইবাড়ি পীর পরিবারের সম্পর্কে জানতে পড়তে পারেন

কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্দ্যোগে সুধীজনের সম্মানার্থে বিশেষ ইফতার মাহফিল

চাকরী সম্পর্কে তথ্য দিতে নতুন ওয়েবসাইট করছে কানাডা সরকার

বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর হেল্প লাইন এর সাহায্য নিন

অনুমোদনের অপেক্ষায় আরো ১৩ টিভি

কুয়েতের শ্রম বাজার পুনরায় উন্মুক্তকরণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম

কুয়েতের শ্রম বাজার বাংলাদেশের কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়া প্রসঙ্গে

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

মরুভূমির বুকে শীতের অতিথি

মরুভূমির বুকে শীতের অতিথি

IEB কুয়েত চ্যাপ্টার-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত।

IEB কুয়েত চ্যাপ্টার-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত।

সৌন্দর্যের অনন্য মিলন Little Bay

সৌন্দর্যের অনন্য মিলন Little Bay

কুয়েতে গাড়ি চাপায় এক বাংলাদেশী নিহত

কুয়েতে গাড়ি চাপায় এক বাংলাদেশী নিহত

কুয়েতে সামার লীগ ক্রিকেট টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশীদের জয়

কুয়েতে সামার লীগ ক্রিকেট টুর্নামেন্টে প্রবাসী বাংলাদেশীদের জয়

❑ আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

ভারপ্রাপ্ত সম্পাদকঃ গাজী আবু হানিফ, ব্যবস্থাপনা সম্পাদক: শেখ জহির রায়হান, বিজ্ঞাপনঃ শাহ করিম

E-mail : banglarbarta7@gmail.com

মোবাইল : +48726143833 +880 1303211966, For Ad: +96566850744

© 2023 banglarbarta.com All Right Reserved. Designed and Developed by WEBSBD

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2023 banglarbarta.com All Right Reserved. Designed and Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist