কুয়েতে সাবাহ হাসপাতালের সামনে তিনজন বাংলাদেশিকে চাপা দেওয়ার অভিযোগ ওঠেছে এক কুয়েতি নাগরিকের বিরোদ্ধে। এই ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। এই দূর্ঘটনায় নিহত মোবারক হোসেন( বয়স ৫৬) পিতা: হারিছ উদ্দিন। দেশের বাড়ি গাজীপুরের কাপাসিয়ায়। তিনি কুয়েতে তানজিপকো কোম্পানির সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। আরেকজন গুরুতর আহত হাবিবুর রহমান ( বয়স ৩৬) পিতা আব্দুল কাদের খান দেশের বাড়ি ময়মনসিংহ। হাবিবুর রহমান একই কোম্পানির পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কর্মরত। বর্তমানে তিনি কুয়েতের একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন। দেশটিট স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিযুক্ত ঐ কুয়েতি নাগরিককে গ্রেপ্তার করেছে। অভিযুক্তকে পাবলিক প্রসিকিউশনে পাঠানো হয়েছে এবং পূর্বপরিকল্পিত হত্যার অভিযোগ আনা হয়েছে। সংবাদ মাধ্যমে কর্তৃপক্ষ জানিয়েছে, মামলাটি এখনো তদন্তাধীন।








Discussion about this post