Sunday, April 12, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

IEB কুয়েত চ্যাপ্টার-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত।

banglarbarta.com by banglarbarta.com
February 18, 2026
in কুয়েত, বিশ্ব, শীর্ষ সংবাদ
0
IEB কুয়েত চ্যাপ্টার-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত।
0
SHARES
173
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতে বসবাসরত বাংলাদেশি প্রকৌশলীদের সর্ববৃহৎ ও সংগঠিত পেশাজীবী সংগঠন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (IEB) কুয়েত চ্যাপ্টার-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনের মাধ্যমে ২০২৬ ও ২০২৭ মেয়াদের জন্য সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচিত হয়।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মোহাম্মদ নজরুল ইসলাম। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন প্রকৌশলী মো. শাহেদ ফারুক সিনহা এবং অনারারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন প্রকৌশলী হুমায়ুন সুলায়মান কবির। এছাড়াও কাউন্সিল মেম্বার হিসেবে নির্বাচিত হয়েছেন আরও চারজন প্রকৌশলী। তারা হলেন ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী, ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, ইঞ্জিনিয়ার মো. আব্দুল হালিম, ইঞ্জিনিয়ার ইউসুফ। গত ২৬ ডিসেম্বর ২০২৫ সালে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিটির আহ্বায়ক ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফারুক, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন এবং সদস্য ইঞ্জিনিয়ার শেখ গোলাম আজম। IEB কুয়েত চ্যাপ্টার দীর্ঘদিন ধরে কুয়েতে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীদের একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী পেশাজীবী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে। এছাড়া এই সংগঠনটির প্রবাসী প্রকৌশলীদের পেশাগত অধিকার ও মর্যাদা রক্ষা, বাংলাদেশি প্রকৌশলীদের দক্ষতা ও সক্ষমতা তুলে ধরা, নতুন প্রজন্মের প্রকৌশলীদের দিকনির্দেশনা প্রদান করে আসছে। সংগঠনটি সেমিনার, টেকনিক্যাল ওয়ার্কশপ, মতবিনিময় সভা ও পেশাগত উন্নয়নমূলক কার্যক্রম আয়োজন করে থাকে। শুধু পেশাগত নয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও IEB কুয়েত চ্যাপ্টার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এর মাধ্যমে প্রবাসে থেকেও দেশের প্রতি দায়বদ্ধতা ও মানবিক চেতনার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সংগঠনটি। কুয়েতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের মধ্যে IEB কুয়েত চ্যাপ্টার একটি সম্মানজনক অবস্থান তৈরি করেছে। দেশটির সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রকল্পে কর্মরত বাংলাদেশি প্রকৌশলীরা এই সংগঠনের মাধ্যমে নিজেদের পেশাগত পরিচয় ও সক্ষমতা তুলে ধরছেন যা বাংলাদেশি প্রকৌশলীদের ভাবমূর্তি উজ্জ্বল করছে। বাংলাদেশ ও কুয়েতের প্রকৌশল খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে প্রবাসে বাংলাদেশি প্রকৌশলীদের পেশাগত মর্যাদা রক্ষা ও সংগঠনের ঐতিহ্যকে আরও শক্তিশালী করবে।

Post Views: 22
Previous Post

সৌন্দর্যের অনন্য মিলন Little Bay

Next Post

মরুভূমির বুকে শীতের অতিথি

Next Post
মরুভূমির বুকে শীতের অতিথি

মরুভূমির বুকে শীতের অতিথি

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist