Saturday, March 28, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইট চালুর উদ্যোগ দূতাবাসের

banglarbarta.com by banglarbarta.com
March 28, 2026
in শীর্ষ সংবাদ
0
মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতের আকাশসীমা বন্ধ থাকায় প্রবাসী বাংলাদেশীদের ভ্রমণ সংকট নিরসনে উদ্যোগ নিয়েছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস। এ প্রেক্ষিতে বাংলাদেশ দূতাবাস, কুয়েত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সম্ভাব্য ফ্লাইট পরিচালনার বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুদ্ধ পরিস্থিতির শুরু থেকেই কুয়েত সরকার দেশের আকাশসীমা বন্ধ রেখেছে। ফলে কুয়েত থেকে বহির্বিশ্বে এবং বহির্বিশ্ব থেকে কুয়েতে সকল ধরনের ফ্লাইট চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। এতে করে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। এ পরিস্থিতিতে জরুরি প্রয়োজনে বাংলাদেশে যাতায়াতের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে অন্য দেশের মতো সৌদি আরবের নিকটবর্তী বিমানবন্দর ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষ করে দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর এবং কাইসুমা বিমানবন্দর থেকে কুয়েত-বাংলাদেশ রুটে ফ্লাইট চালুর লক্ষ্যে কাজ চলছে। এ লক্ষ্যে দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজ-এর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। ইতোমধ্যে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ দাম্মাম থেকে ফ্লাইট পরিচালনার জন্য কুয়েত এয়ারওয়েজকে অনুমোদন প্রদান করেছে।
তবে এ ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে সৌদি আরবে প্রবেশের জন্য ট্রানজিট ভিসা বা অনুমোদন পাওয়া। এই প্রক্রিয়া সহজ করতে দূতাবাস সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে, জাজিরা এয়ারওয়েজ ইতোমধ্যে ১৭ মার্চ ২০২৬ থেকে সৌদি আরবের কাইসুমা বিমানবন্দর হয়ে শ্রীলংকা-কুয়েত এবং ২০ মার্চ থেকে ভারত-কুয়েত রুটে ফ্লাইট চালু করেছে। পাশাপাশি আগামী ২৯ মার্চ থেকে পাকিস্তানের লাহোর-কুয়েত রুটেও ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে। যাত্রীদের সুবিধার্থে জাজিরা এয়ারওয়েজ বিশেষ ব্যবস্থাও চালু করেছে। এর আওতায় কুয়েত থেকেই চেক-ইন সম্পন্ন করে যাত্রীদের বাসযোগে সৌদি আরব সীমান্তে নেওয়া হচ্ছে। সেখানে ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্নের পর একই ব্যবস্থাপনায় কাইসুমা বিমানবন্দর হয়ে নির্ধারিত ফ্লাইটে ভ্রমণের সুযোগ দেওয়া হচ্ছে। প্রবাসী বাংলাদেশীদের সুবিধার্থে একই ধরনের সেবা চালুর জন্য অন্যান্য এয়ারলাইন্সগুলোকেও অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। দূতাবাস আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বয়ে খুব শিগগিরই কুয়েত-বাংলাদেশ রুটে ফ্লাইট কার্যক্রম শুরু করা সম্ভব হবে। এছাড়া, যেসব প্রবাসীর জরুরি প্রয়োজনে ভ্রমণ অপরিহার্য, তাদের জন্য নিজস্ব ব্যবস্থাপনায় স্থলপথে সৌদি আরবে প্রবেশ করে গন্তব্যে যাওয়ার সুযোগ রাখা হয়েছে। এ বিষয়ে ট্রানজিট ভিসা প্রাপ্তির জন্য দূতাবাস একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, যা ১৮ মার্চ ২০২৬ তারিখের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।

Post Views: 4
Previous Post

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

Next Post

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

Next Post
ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

Discussion about this post

Ad Up

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা এবং টেলিফোন

বিশ্ব অর্থনীতি কোন পথে?

দেশ উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করেন প্রবাসীরা-মোহাম্মদ আলী

গর্ভাবস্থায় ভাল ভাল বই পড়া উচিত

প্রবাসী কবিদের যৌথ কাব্য গ্রন্থ “স্বপ্নের সাতকাহন”

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যু

আড়াইবাড়ি পীর পরিবারের সম্পর্কে জানতে পড়তে পারেন

কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্দ্যোগে সুধীজনের সম্মানার্থে বিশেষ ইফতার মাহফিল

চাকরী সম্পর্কে তথ্য দিতে নতুন ওয়েবসাইট করছে কানাডা সরকার

বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর হেল্প লাইন এর সাহায্য নিন

অনুমোদনের অপেক্ষায় আরো ১৩ টিভি

কুয়েতের শ্রম বাজার পুনরায় উন্মুক্তকরণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম

কুয়েতের শ্রম বাজার বাংলাদেশের কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়া প্রসঙ্গে

বাংলাদেশ থেকে কুয়েতে ফিরতে চাইলে

ঈদের পর্দায় আলোচনায় “আলী” মানবিক গল্পে মুগ্ধ দর্শক

ঈদের পর্দায় আলোচনায় “আলী” মানবিক গল্পে মুগ্ধ দর্শক

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইট চালুর উদ্যোগ দূতাবাসের

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে হামলা ও সতর্কতার সাইরেন এখন মোবাইলে

কুয়েতে হামলা ও সতর্কতার সাইরেন এখন মোবাইলে

❑ আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

ভারপ্রাপ্ত সম্পাদকঃ গাজী আবু হানিফ, ব্যবস্থাপনা সম্পাদক: শেখ জহির রায়হান, বিজ্ঞাপনঃ শাহ করিম

E-mail : banglarbarta7@gmail.com

মোবাইল : +48726143833 +880 1303211966, For Ad: +96566850744

বাংলাদেশ থেকে কুয়েতে ফিরতে চাইলে

ঈদের পর্দায় আলোচনায় “আলী” মানবিক গল্পে মুগ্ধ দর্শক

ঈদের পর্দায় আলোচনায় “আলী” মানবিক গল্পে মুগ্ধ দর্শক

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

প্রবাসীদের জন্য বিকল্প ফ্লাইট চালুর উদ্যোগ দূতাবাসের

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11

© 2023 banglarbarta.com All Right Reserved. Designed and Developed by WEBSBD

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2023 banglarbarta.com All Right Reserved. Designed and Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist