কুয়েতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল এক তরুণ বাংলাদেশি প্রবাসীর। আমজাদ হোসেন পিয়াস জীবিকার তাগিদে যিনি দেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে। তবে সড়ক দুর্ঘটনায় থেমে গেল তাঁর প্রবাসজীবনের পথচলা।
গত ১৫ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে কুয়েতের আদান এলাকায় চারটি গাড়ির সংঘর্ষে গুরুতর আহত হন মোটরসাইকেলে ডেলিভারির কাজ করা বাংলাদেশি এই তরুণ। কুয়েতের ইংরেজি দৈনিক আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পর তাঁকে আদান হাসপাতালে নেওয়া হয়। পরে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আবদুল্লাহ আল মামুন নামে মৃতের এক সহপাঠীর তথ্য অনুযায়ী, ১৬ অক্টোবর শুক্রবার সকালে মারা যান আমজাদ হোসেন পিয়াস। তাঁর মরদেহ ২১ অক্টোবর বুধবার ভোরে বাংলাদেশে পৌঁছায়।








Discussion about this post