Monday, November 9, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

banglarbarta.com by banglarbarta.com
November 9, 2026
in বিশ্ব
0
দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

কাতারের রাজধানী দোহায় অনুষ্ঠিত আন্তর্জাতিক ডিজাইন বিয়েনালে অংশ নিয়েছে কুয়েতের ঐতিহ্যবাহী কারুশিল্প সংগঠন কুয়েতি সাদু হ্যান্ডিক্রাফট অ্যাসোসিয়েশন। এবারের আয়োজনে ‘সাদু মুকারনাস’ নামে একটি ব্যতিক্রমী শিল্পকর্মের মাধ্যমে কুয়েতের ঐতিহ্যবাহী বয়নশিল্প ও ইসলামী স্থাপত্যকলার সমন্বয় তুলে ধরা হয়েছে। গত ৫ নভেম্বর থেকে শুরু হওয়া দ্বিতীয় দোহা ডিজাইন বিয়েনালে এ শিল্পকর্মটি প্রদর্শিত হচ্ছে। কুয়েতের শিল্পী ও স্থপতি ঘাদির মোহাম্মদের তৈরি এ শিল্পকর্মটি দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে। সাদু হ্যান্ডিক্রাফট অ্যাসোসিয়েশনের মহাপরিচালক শেখা বিবি দুয়াইজ আল-সাবাহ বলেন, আন্তর্জাতিক এ আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে কুয়েতের ঐতিহ্য ও সংস্কৃতিকে আধুনিক শিল্পভাবনার সঙ্গে বিশ্বের সামনে তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে। ‘সাদু মুকারনাস’ শিল্পকর্মটি একটি গম্বুজের আদলে তৈরি। এতে কুয়েতের ঐতিহ্যবাহী সাদু বয়নশিল্পের নকশা ও ইসলামী স্থাপত্যের মুকারনাস শিল্পকৌশল একীভূত করা হয়েছে। দর্শনার্থীরা এ কাঠামোর ভেতরে প্রবেশ করে শিল্পকর্মটির বিভিন্ন অংশ ঘুরে দেখার সুযোগ পাচ্ছেন। শিল্পী ঘাদির মোহাম্মদ ঐতিহ্যবাহী সাদু নকশাকে শুধু অলংকার হিসেবে ব্যবহার না করে এর জ্যামিতিক বিন্যাস, পুনরাবৃত্তি ও ছন্দকে ত্রিমাত্রিক শিল্পকাঠামোয় রূপ দিয়েছেন। আয়োজকদের তথ্য অনুযায়ী, শিল্পকর্মটি নির্মাণে চার হাজারের বেশি অ্যালুমিনিয়াম টিউব এবং ছয় হাজার পালিশ করা ধাতব সংযোগ ব্যবহার করা হয়েছে। এতে আলো ও ছায়ার পরিবর্তনের মাধ্যমে দর্শনার্থীরা ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে শিল্পকর্মটি উপভোগ করতে পারছেন। কাতারের দোহায় ঐতিহাসিক ফারিজ আল-আসমাখ এলাকায় অনুষ্ঠিত এবারের বিয়েনালে ১৫টির বেশি প্রদর্শনী, বৃহৎ আকারের উন্মুক্ত শিল্পকর্ম এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন রয়েছে। প্রদর্শনী চলবে ২০২৭ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। উল্লেখ্য, কুয়েতের সাদু হ্যান্ডিক্রাফট অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ধরে দেশটির ঐতিহ্যবাহী বয়নশিল্প সংরক্ষণ, গবেষণা ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কাজ করছে। ২০১৬ সালে সংগঠনটি ‘সাদু আর্ট অ্যান্ড ডিজাইন ইনিশিয়েটিভ’ বা সাদি চালু করে। এর মাধ্যমে শিল্পী ও ডিজাইনাররা ঐতিহ্যবাহী সাদু শিল্পকে আধুনিক নকশায় উপস্থাপনের সুযোগ পাচ্ছেন।

Post Views: 1
Previous Post

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

google.com, pub-5283408513468197, DIRECT, f08c47fec0942fa0