সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং দুর্ঘটনা প্রতিরোধে নির্ধারিত লেন অনুসরণ করার বিষয়ে গাড়িচালকদের সতর্ক করেছে কুয়েতের ট্রাফিক ও অপারেশন বিভাগ। বিশেষ করে ট্রাফিক সিগন্যাল ও বিভিন্ন মোড়ে নির্ধারিত লেন ছাড়া বাঁক নেওয়াকে ট্রাফিক আইন লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে কর্তৃপক্ষ। কর্তৃপক্ষ জানিয়েছে, মোড় ও ট্রাফিক সিগন্যালের কাছে গাড়ি চালানোর সময় সড়কের ওপর আঁকা নির্দেশনামূলক লাইন, তীরচিহ্ন এবং নির্ধারিত লেন অনুসরণ করা প্রত্যেক চালকের দায়িত্ব।
নির্ধারিত লেনের পরিবর্তে অন্য লেন থেকে বাঁক নেওয়ার কারণে সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। এতে অন্য চালকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। ট্রাফিক ও অপারেশন বিভাগ চালকদের প্রতি আহ্বান জানিয়েছে, তারা যেন গাড়ি চালানোর সময় নিজ নিজ নির্ধারিত লেনে অবস্থান করেন এবং সড়কের নির্দেশনা ও তীরচিহ্ন মেনে চলেন।
কর্তৃপক্ষ আরও বলেছে, সড়কে নিরাপদ ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক আইন মেনে চলা অত্যন্ত জরুরি। সামান্য অসতর্কতা কিংবা নিয়ম না মানার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
তাই কুয়েতের সব গাড়িচালককে ট্রাফিক সিগন্যাল ও মোড়ে বিশেষ সতর্কতা অবলম্বন এবং নির্ধারিত লেন অনুসরণ করার আহ্বান জানিয়েছে ট্রাফিক বিভাগ।






Discussion about this post