Tuesday, April 21, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিনোদন

মুক্তি প্রথম দিনেই‘বডিগার্ড’ পেছনে ফেলে ‘অগ্নিপথ’র রেকর্ড

by
March 22, 2012
in বিনোদন
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

বলিউডের খানদের ছবিকে টেক্কা দিয়ে নতুন রেকর্ড করলো ঋত্বিক রোশন অভিনীত ছবি ‘অগ্নিপথ’। সালমানের ‘বডিগার্ড’র রেকর্ড ছাপিয়ে গেল অগ্নিপথ। ভারতের প্রজাতন্ত্র দিবসে মুক্তি পেয়ে প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি।
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন অভিনীত মূল ছবিটি বেশ সাড়া ফেলেছিল এক সময়৷

বিগ বি অভিনীত অগ্নিপথ’র রিমেক’র নায়ক ঋত্বিক রোশন৷ বলাই বাহুল্য, একটা তুলনা তো চলে আসবেই৷ প্রায় আড়াই দশক পর এই ‘ব্লকবাস্টার’র রিমেক করলেন করণ মালহোত্রা।
অগ্নিপথ কোনো প্রেমের গল্প নয়। ছবির নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া ঋত্বিকের প্রাণশক্তি। তবে প্রিয়াঙ্কার ‘কালী’ চরিত্রটি বেশ ছোট। ছবিটি রিমেক হলেও কয়েকটি চরিত্রের পরিবর্তনের সঙ্গে কিছু চরিত্রের সংযোজনও ঘটেছে। ঋষি কাপুরের রাউফ লালার চরিত্রটি বেশ প্রশংসনীয়। গল্পের সূত্রপাত মাড়ওয়া গ্রাম।
পরেই মুম্বাইয়ে সরে যায় গল্প, যেখানে বিজয় দীননাথ চৌহান রাউফ লালার গ্যাংয়ের একজন গুরুত্বপূর্ণ সদস্য হয়ে ওঠে। বিজয়ের জীবনের একমাত্র উদ্দেশ্য কাঞ্চার থেকে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেয়া।
এক যুগ আগে ‘কহো না পেয়ার হ্যায়’, ‘মিশন কাশ্মীর’, ‘ফিজা’ ছবিতে নিজের অভিনয়ের জাদু দেখিয়েছিলেন রোশনপুত্র। এ ছবিতেও অভিনইয়ে নিরাশ করেননি তিনি। যদিও পুরনো বিজয়ের কাছে অনেক বেশী পান্চ লাইন ও অ্যাটিটিউড ছিল যা নতুন বিজয়ে কম। কিন্তু সবাইকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দু হচ্ছেন কাঞ্চা, সঞ্জয় দত্ত।
খলনায়ক কাঞ্চার চরিত্রটি সম্পূর্ণ ভিন্ন। শুধু অভিনয়ই নয়, চোখে, মুখে, মেক-আপে ভিলেন কাঞ্চাকে সম্পূর্ণভাবে সুবিচার করেছেন বলিউডের পুরোনো ‘খলনায়ক’ সঞ্জু-বাবা। ছবির প্লট এক হলেও ছবিটিকে আশির দশকের ফ্ল্যাশব্যাক বলা চলে।
বলিউডের সেরা রিমেক না হলেও ছবিটি নিঃসন্দেহে এন্টারটেনিং। ছবির আইটেম গান চিকনি চামেলি তো ইতিমধ্যেই বাম্পার হিট। বক্স-অফিসে কতদিন অগ্নি সংযোগ করে এই নতুন অগ্নিপথ সেটাই এখন দেখার।

Post Views: 11
Previous Post

বাংলাদেশ কুরআন প্রশিক্ষন কেন্দ্র কুয়েত’র বনভোজন ২০১২

Next Post

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ১ ট্রাক চালক নিহত

Next Post

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ১ ট্রাক চালক নিহত

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist