Saturday, June 13, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

ইলিয়াসকে ফিরিয়ে না দিলে লাগাতার হরতাল’-

by
May 18, 2012
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
19
VIEWS
Share on FacebookShare on Twitter

সরকার যদি ইলিয়াস আলীর সন্ধান বা ফিরিয়ে না দিলে, লাগাতার হরতাল এর মতো কর্মসূচি দিবে বিএনপি।শুক্রবার বিকালে মহানগর বিএনপির যৌথসভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের রোববারের হরতাল প্রত্যাহারের অনুরোধ নাকচ করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই হুমকি দেন।

তিনি বলেন, ‘‘৪৮ ঘণ্টা পেরিয়ে গেছে, ইলিয়াস আলীকে এখনো পাওয়া যায়নি। স্বরাষ্ট্রমন্ত্রী রোববারের হরতাল প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। আমরা বলবো, যে মুহূর্তে তাকে হাজির করা হবে সেই মুহূর্ত থেকে হরতাল প্রত্যাহার করা হবে। অন্যথায় লাগাতার হরতাল চলবে।’’

নয়া পল্টনে দলের মহানগর কার্যালয়ের ভাসানী মিলনায়তনে এই যৌথসভা হয়। রোববারের হরতাল কর্মসূচি সফল করার বিষয়ে আলোচনা করতে এই যৌথ সভা হয়। এসভায় মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক, ওয়ার্ডের সভাপতি-সাধারণ সম্পাদক, অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, সাবেক ওয়ার্ড কাউন্সিলররা ছাড়াও নতুন গঠিত ১৮ দলীয় জোটের নেতারা উপস্থিত ছিলেন।

সরকারের দমননীতির কঠোর সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘‘এভাবে গুম ও হত্যা-নির্যাতন চালিয়ে আন্দোলনকে দাবিয়ে রাখা যাবে না। যত গুম ও হত্যা করেন না কেনো, জনগণ আরো শক্তিশালী হবে।’’

সরকারকে নির্যাতনের পথ থেকে সরে আসার আহবান জানিয়ে তিনি বলেন, ‘‘এখনো সময় আছে, নির্যাতনের পথ পরিহার করে গণতন্ত্রের পথে আসুন। দেশকে অন্ধকার সুরঙ্গের দিকে ঠেলে দেবেন না। এর পরিণতি শুভ হবে না।’’

দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী ‘গুম’ হয়ে যাওয়ার ঘটনা সম্পর্কে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘ইলিয়াস আলীর মতো নেতার যেখানে জীবনের নিরাপত্তা নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়। প্রধানমন্ত্রী ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনাকে ‘নেত্রী লুকিয়ে রেখেছেন’ বলে উপহাস করেছেন। প্রধানমন্ত্রীকে বলবো, বিএনপি লুকিয়ে রাখার রাজনীতি করে না। ওই ইতিহাস আওয়ামী লীগের রয়েছে।’’

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বরেন, ‘‘প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেয়ার পর তার দায়িত্ব দেশের মানুষের নিরাপত্তা দেয়া। অবশ্যই নিখোঁজ ইলিয়াস আলীকে ফেরত দিতে হবে।’’

বৃহস্পতিবার নয়া পল্টনে দলের শান্তিপূর্ণ মিছিলে পুলিশি হামলা ও মামলা দায়েরের নিন্দা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘‘এভাবে আন্দোলনকে রুখতে পারবে না সরকার। দেশের মানুষ আজ জেগে উঠেছে।’’

রোববারের হরতাল সফল করার আহবান জানিয়ে তিনি মহানগরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘‘আজ ইলিয়াস আলী গুম হয়েছে। কাল আমিও নিখোঁজ হয়ে যেতে পারি। তাই এখন আর চুপ করে বসে থাকার সময় নেই। হরতালে আমাদের সবাইকে রাস্তায় নেমে আসতে হবে।’’

শনিবার রাজধানীর সব ওয়ার্ডে ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে মিছিল কর্মসূচি সফল করার আহবানও জানান ফখরুল।

মহানগর আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে যৌথসভায় ১৮ দলীয় জোটের পক্ষে লিবারেল ডেমোক্রেটিক পার্টির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, মহানগর যুগ্ম আহবায়ক কাজী আবুল বাশার, আবু সাঈদ খান খোকন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকু বক্তব্য রাখেন।
খেন।

Post Views: 39
Previous Post

অবিলম্বে ইলিয়াস আলীকে জনসমক্ষে হাজির করুন-

Next Post

কুমিল্লায় স্কুলের দুই শিক্ষককে এসিড ঝলসে দিয়েছে মুখোশধারী দুবৃর্ত্তরা-

Next Post

কুমিল্লায় স্কুলের দুই শিক্ষককে এসিড ঝলসে দিয়েছে মুখোশধারী দুবৃর্ত্তরা-

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist