Saturday, May 30, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

সোমবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল-

by
April 22, 2012
in শীর্ষ সংবাদ
0
0
SHARES
20
VIEWS
Share on FacebookShare on Twitter

নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে সোমবারও সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। রাজধানীর নয়াপল্টনে রোববার বিকেলে একই ইস্যুতে ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমাপ্তি সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ ঘোষণা দেন। কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি জোর দিয়ে বলছি, সরকারই ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসার আলীকে তুলে নিয়েছে।’ ইলিয়াস আলী ইস্যুতে সরকারের সঙ্গে সমঝোতার গুঞ্জন বিষয়ে ফখরুল বলেন, ‘সরকারের সঙ্গে সমঝোতার বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন। শর্ত বা সমঝোতার প্রশ্নই আসে না। ইলিয়াস আলী ও তার ড্রাইভারের সন্ধান দিতে সরকার বাধ্য।’ ফখরুল বলেন, ‘সরকার আমাদের শান্তিপূর্ণ হরতালে বাধা দিয়েছে এবং পুলিশ অন্যায়ভাবে নেতা-কর্মীদের গ্রেফতার করেছে। অসংখ্য নেতাকর্মীর ওপর আওয়ামী লীগের গুণ্ডাবাহিনী হামলা চালিয়েছে।’ তিনি আরও বলেন, ‘আমরা এতোদিন হরতালের মতো কর্মসূচি এড়িয়ে চলেছি। কিন্তু আমরা শুধু মার খেয়ে যাবো, অত্যাচার নিপীড়ন সয়ে যাবো তা হতে পারে না।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে তিনি বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্রের ভাষায় কথা বলছেন না।’ মির্জা ফখরুল জানান, হরতালে সারাদেশে ৭২৬ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও আওয়ামী লীগের হামলায় আহত হয়েছেন ৬৬৬ জন।
তিনি জানান, সারাদেশে গত ২৭ মাসে ৯৭ জন গুম হয়েছেন।

Post Views: 32
Previous Post

পাবনা ঈশ্বরদীতে বিএনপির ডাকে স্বতঃস্পূর্ত হরতাল পালন বিএনপি নেতা ফজলুর রহমানসহ আহত ৩ ঃ দোকান ভাংচুর-

Next Post

ইন্টারনেট হ্যাকিংয়ের আশঙ্কা-

Next Post

ইন্টারনেট হ্যাকিংয়ের আশঙ্কা-

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist