Tuesday, November 24, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

ময়না তদন্তের প্রতিবেদনে সরিষাবাড়ীতে স্কুল শিক্ষার্থী সম্পাকে খুন পুলিশ বাদী হয়ে থানায় মামলা

by
August 17, 2012
in দেশ
0
0
SHARES
36
VIEWS
Share on FacebookShare on Twitter

নাজমুল হক বাংলার বার্তা জামালপুর প্রতিনিধি সরিষাবাড়ী থেকে গুলজার হোসেন: জামালপুরের সরিষাবাড়ীতে স্কুল শিক্ষার্থী শারমিন সুলতানা সম্পা হত্যার ১০ দিন পর গত বৃহস্পতিবার ময়না তদন্তের প্রতিবেদনে জানা যায় শ্বাসরোধ করে খুন করা হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে থানায় খুন মামলা নিয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের ৯ম শ্রেণীর শিক্ষার্থী শারমিন সুলতানা সম্পা গত ১৫ জুলাই পরীক্ষা দিয়ে বাসায় ফিরে যায়। পরে বিকেলে পৌরসভার হাসপাতাল সংলগ্ন বাসায় তার রহস্যজনক মৃত্যু ঘটে। তড়িঘড়ি করে হাসপাতাল থেকে জোর পূর্বক সম্পার লাশ গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী বালাসুতি গ্রামে নিয়ে যাওয়া হয়। ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের বিভিন্ন চেষ্টা তদবির করে ব্যর্থ হয়। গত ১৬ জুলাই পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এলাকাবাসী জানায়, চাচা ফরহাদ হোসেন ও সৎ মা নাহার বেগমের সঙ্গে পরকীয়ার জের হিসেবে দুইজনেই সম্পাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। গত বৃহস্পতিবার শারমিন সুলতানা সম্পা হত্যার ময়না তদন্তের প্রতিবেদন সরিষাবাড়ী থানায় পৌঁছায়। প্রতিবেদনে সম্পাকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে উল্লেখ রয়েছে। গত বৃহস্পতিবার সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোঃ আমিনুল ইসলাম বাদী হয়ে নিহত সম্পার চাচা ফরহাদ হোসেনকে প্রধান, মা নাহার বেগম ও বাবা আবু সাঈদসহ তিনজনকে আসামি করে থানায় খুন মামলা দায়ের করেছে। গত ১৭ জুলাই নিহত সম্পার চাচা ফরহাদ হোসেন ও পিতা আবু সাঈদকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দিয়েছে। সরিষাবাড়ী পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ শিক্ষার্থী শারমিন সুলতানা সম্পার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান। উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম জানান, চাচা ফরহাদ হোসেন, মা নাহার বেগম ও বাবা আবু সাঈদকে আসামী করে থানায় খুন মামলা দায়ের করেছি। সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম কামরুল আহসান জানান, এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে মামলা করেছে। তিনি আরও জানান, আসামী গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। জামালপুরের সিভিল সার্জন নারায়ন চন্দ দে জানান, ময়না তদন্তের রিপোর্টে শিক্ষার্থী শারমিন সুলতানাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করার আলামত পাওয়া গেছে। এ ঘটনার পর থেকে নিহত শারমিন সুলতানা সম্পার বাবা আবু সাঈদ, চাচা ফরহাদ হোসেন, সৎ মা নাহার বেগমসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।

Post Views: 104
Previous Post

জামালপুরে বিক্রিতরুচির বিজ্ঞাপণে দিয়ে ভেজষ চিকিৎসার নামে প্রতারণা ক্ষতিগ্রস্থ্য হচ্ছে উঠতি বয়সের যুবকরা

Next Post

জামালপুরের সরিষাবাড়িতে ৮ দোকান ভাংচুর করে জমি জবর দখল করেছে ভূমিদস্যুরা

Next Post

জামালপুরের সরিষাবাড়িতে ৮ দোকান ভাংচুর করে জমি জবর দখল করেছে ভূমিদস্যুরা

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
কুয়েতে বাংলাদেশি ক্রিকেটের উন্নয়নে সভা

কুয়েতে বাংলাদেশি ক্রিকেটের উন্নয়নে সভা

কুয়েতে বসবাস করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন যেসব প্রবাসী

কুয়েতে বসবাস করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছেন যেসব প্রবাসী

কুয়েতের সমাজ ও প্রবাসীদের জীবনে সাংবাদিকতার ভূমিকা

কুয়েতের সমাজ ও প্রবাসীদের জীবনে সাংবাদিকতার ভূমিকা

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েতে নির্ধারিত লেন ছাড়া মোড় নিলেই ট্রাফিক আইন লঙ্ঘন, চালকদের সতর্ক করল কর্তৃপক্ষ

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েতে গাড়ি চালানোর সময় মোবাইল ব্যবহার ও ভিডিও ধারণকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist