Friday, June 12, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

বাজিতপুরে প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

by
September 11, 2012
in দেশ
0
0
SHARES
25
VIEWS
Share on FacebookShare on Twitter

এস.এম.শারফুদ্দীন সোহেল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃকিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মোল্লার বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উপজেলা প্রাথমিক শিক্ষক এ.কে.এম মুসা, মোঃ লুৎফুর রহমান, মোঃ মিজবাহ উদ্দিন, মোঃ সাদেকুর রহমান, মৃনাল কান্দি দেবনাথ,  মোঃ মজিবুর রহমানসহ কয়েকজন শিক্ষক নেতা মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ঢাকা, মাননীয় মন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বাজিতপুর নিকলী সংসদ সদস্য, বিভাগীয় উপ-পরিচালক, ঢাকা বিভাগ, জেলা প্রশাসক কিশোগরঞ্জ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিভাগীয় উপ-পরিচালক দুর্নীতি ব্যুরো সেগুনবাগিচা, ঢাকা, বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান মোল্লা চলতি অর্থ বছরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রথম শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত। ২০-৩০ হাজার কপি সিলেবাস বিক্রয় করে প্রচুর অর্থ বাণিজ্য করেছেন। শিক্ষকদের বদলী করণেও তিনি হাজার হাজার টাকা ঘুষ গ্রহণ, তার কায্যার্লয় সুসজ্জিত করার জন্য মোটা অঙ্কের চাঁদা গ্রহণ করেন। অভিযোগ সূত্রে আরও জানান, শিক্ষকদের টাইম স্কেল ইবি ক্রয় করাসহ শিক্ষকদের বিভিন্ন ন্যায্য পাওনা হতে ঘুষ দাবী করেন। গত ঈদুল ফিতরের সময় ১০০ জন শিক্ষকের টাইম স্কেল হতে প্রতি শিক্ষকের ৫০০ টাকা ঘুষ বাবদ কয়েক টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ সূত্রে জানা যায়। এছাড়া তিনি ৩টি পরীক্ষায় নিন্মমানের কাগজের মাধ্যমে প্রশ্নপত্র তৈরী করেন ও এসব প্রশ্নপত্র থেকেও তিনি মোটা অঙ্কের অর্থ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বাজিতপুর প্রাথমিক শিক্ষক নেতা মোঃ মজিবুর রহমান এ প্রতিনিধিকে জানান, বিভিন্ন জালিয়াতির মাধ্যমে উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের হয়রানি করছেন। তিনি বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিক্ষকদের বদলী ও ডেপুটেশন দিতে গিয়েও ঘুষ দাবী করে আসছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেলে তিনি জানান , তার অপর আনিত সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা,  বিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেন।

করিমগঞ্জ বাজারে বজ্রপাতে ১২টি দোকানে আগুন, আহত ৫

এস.এম.শারফুদ্দীন সোহেল কিশোরগঞ্জ জেলা প্রতিনিধিঃগতকাল রোববার ভোর সাড়ে ৪টায় কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলা বাজারে বজ্রপাতের সৃষ্ট আগুনে ১২টি দোকান পুড়ে যায়। এসময় আগুন নেভাতে গিয়ে ৫ জন আহত হয়েছেন। আগুনে প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।আহতরা হলেন-জাকির (২৮), আবুল খায়ের (৪২), হেলিম (৪৫), এখলাছউদ্দিন (২৫) ও কাইউম (২৩)। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, ভোর সাড়ে ৪টার দিকে বৃষ্টির সঙ্গে বজ্রপাত হয়। বজ্রপাতের সৃষ্ট আগুনে করিমগঞ্জ উপজেলা সদর পাইলট উচ্চ বিদ্যালয় সংলগ্ন ১২টি দোকানে আগুন ধরে যায়। এ সময় দোকানে কেউ ছিল না। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভির্সের একটি দল ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Post Views: 36
Previous Post

কিশোরগঞ্জে ৩৪ তম বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উৎযাপন

Next Post

বগুড়ায় বিদেশী রিভলবার ও চাপাতিসহ তিনজন গ্রেফতার

Next Post

বগুড়ায় বিদেশী রিভলবার ও চাপাতিসহ তিনজন গ্রেফতার

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist