Saturday, May 2, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

হজের টাকা জমায় ২০ জুন শেষ সময়

by
March 31, 2012
in দেশ
0
0
SHARES
13
VIEWS
Share on FacebookShare on Twitter

বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের ২০ জুনের মধ্যে এজেন্সির কাছে সরকার নির্ধারিত প্যাকেজের টাকা জমা দিতে হবে। এ সময়ের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংকে টাকা জমা না হলে বেসরকারিভাবে কেউ হজে যেতে পারবেন না বলে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি জামালউদ্দিন আহমেদ জানিয়েছেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীদের জন্য সর্বনিম্ন প্যাকেজ ঘোষণা দিতে বুধবার ডাকা সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। হাব সভাপতি জানান, সরকারির মতো বেসরকারি ব্যবস্থাপনায়ও হজের ন্যূনতম ‘প্যাকেজমূল্য’ ধরা হবে ৩ লাখ ৩ হাজার ৪৪০ টাকা। গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা করা ৩ লাখ ৩ হাজার ৪৪০ টাকা। ওই অর্থও ২০ জুনের মধ্যে জমা দিতে হবে। সরকারিভাবে হজের জন্য নির্ধারিত অর্থেই এবার ‘ভালোভাবে’ হজ পালন সম্ভব হবে বলে মনে করছেন হাব সভাপতি।তিনি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী একটি এজেন্সি দুটির বেশি প্যাকেজ দিতে পারবে না। ন্যূনতম প্যাকেজের ভিত্তিতে হজ এজেন্সিগুলো নিজেদের সর্বোচ্চ ও সর্বনিু প্যাকেজমূল্য নির্ধারণ করবে। এজেন্সিগুলোর দু’টি প্যাকেজমূল্য সম্বলিত প্রচারপত্রও (ব্রশিয়র) হাব এবং মন্ত্রণালয়ের কাছে জমা দিতে হবে বলে জানান হাব সভাপতি। দালালদের মাধ্যমে টাকা জমা না দেওয়ার আহ্বান জানিয়ে জামালউদ্দিন বলেন, এতে কেউ প্রতারিত হলে তার জন্য হাব দায়িত্ব নেবে না। সংবাদ সম্মেলনে জানানো হয়, হজ প্যাকেজের টাকা সরকার নির্ধারিত ব্যাংকে এজেন্সির অনুকূলে জমা দিতে হবে। পরে হাবের অনুস্বাক্ষরে আগামী ২০ জুনের মধ্যে এ টাকা ধর্ম মন্ত্রণালয়ের ব্যাংক হিসাবে জমা দেওয়া হবে।

Post Views: 35
Previous Post

ক্ষীণ স্বাস্থ্যের মডেল বিজ্ঞাপনে নিষিদ্ধ

Next Post

নাইজেরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ১২০

Next Post

নাইজেরিয়ায় সিরিজ বোমা হামলায় নিহত ১২০

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist