Tuesday, November 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

জীবনের ঝুঁকি আর ভয় ভীতি উপেক্ষা করে রাজাকারদের বিচারের দাবিতে প্রথম গান করেন কৌশলী ইমা

by
February 11, 2013
in প্রবাস, শীর্ষ সংবাদ
0
0
SHARES
16
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলা প্রেস, নিউইংল্যান্ড থেকে : জীবনের ঝুঁকি আর ভয় ভীতি উপেক্ষা করে যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযুদ্ধ প্রজন্মশিল্পী কৌশলী ইমা সর্বপ্রথম গানে গানে রাজাকারদের বিচার দাবি করেন। ‘রাজাকারদের বিচার করা খুব দরকার, করবে বলে কথা দিয়ে করেনা কোন সরকার’ এ গানটি তিনি গত চার বছর ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন মঞ্চে গেয়ে আসছেন।                                                                                                                                                                 মুক্তিযুদ্ধ প্রজন্মশিল্পী শিল্পী কৌশলী ইমা লালন ও লোকগীতির পাশাপাশি সমকালীন গান গেয়ে থাকেন। এ গান প্রসঙ্গে তিনি বলেন, তার সমকালীন গানের ধারাবাহিকতায় গত ২০০৯ সালের মাঝামাঝি নিউইয়র্কের একটি স্টুডিওতে তার এ গানটি  রেকর্ড করা হয়। একই বছরের নভেম্বরে তিনি দেশে বেড়াতে গিয়ে রাজাকারদের বিচার দাবি সম্বলিত এ গানটিসহ ১০টি মৌলিক গানের একটি অ্যালবাম প্রকাশ করার উদ্যোগ নেন। কিন্তু অ্যালবামে ‘রাজাকারদের বিচারের দাবি’ নিয়ে এ গানটি সংযুক্ত থাকায় কোন টিভি-রেডিও এবং অডিও-ভিডিও প্রতিষ্ঠান ভয়ে তার অ্যালবাম প্রকাশ ও প্রচারে অনীহা দেখায়। শেষে তার সেই গানটি বাদ দিয়ে চ্যানেল আই অডিও ভিশন থেকে ‘মাটির মানুষ’ নামে একটি অ্যালবাম প্রকাশ করে। গত ২০১২ সালে রাজাকারদের বিচারের দাবি’র সেই গানটিসহ আরও ৯টি প্রতিবাদী গান নিয়ে ‘জেন্টেলম্যান’ নামে নতুন একটি অ্যালবাম প্রকাশ করেন যুক্তরাষ্ট্রস্থ সুখ অডিও ভিশন।                                                                                   মুক্তিযুদ্ধ প্রজন্মশিল্পী কৌশলী ইমা ভয় ভীতি ও হুমকি উপেক্ষা করে বাংলাদেশের দুর্নীতিবাজ মন্ত্রী, আমলা ও সাংসদদের চারিত্রিক বৈশিষ্ট নিয়েও গান গেয়েছেন। তিনি সমাজের নানা অনিয়ম-দুর্নীতি, অন্যায়-অবিচার ও কুসংস্কারকে গানের ভাষায় দর্শক-শ্রোতাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেন। এছাড়াও তিনি রাজনীতির নামে নেতা-নেত্রীদের ভন্ডামী, রাজাকারদের বিচারের দাবি, টিপাইমুখ বাঁধ বন্ধের দাবি, পিলখানার জঘন্য হত্যাকান্ড, নিমতলীর ভয়াবহ অগ্নিকান্ড, নারী-পুরুষে বৈষম্য এবং অবৈধ অভিবাসীদের সুখ-দুঃখ নিয়ে গান গেয়েছেন। তার গাওয়া গান শুনে দর্শক-শ্রোতার হৃদয় ছুঁয়ে যায়। তিনিই প্রথম রাষ্ট্রীয় মর্যাদা থেকে বঞ্চিত, অবহেলিত ও ভিক্ষে করে খাওয়া মুক্তিযোদ্ধাদের নিয়ে গান গেয়েছেন। মুক্তিযুদ্ধ, রাজনীতি, দেশপ্রেম, মানবপ্রেম ও আধ্যাত্মিক বিষয় নিয়ে তার গাওয়া গান সর্ব মহলে প্রশংসিত। সমসাময়িক বিষয় এবং জাতীয় ও আন্তর্জাতিক ইস্যু ভিত্তিক তার বৈচিত্র্যময় গান ইতোমধ্যে দেশ ও বিদেশে বেশ সুনাম কুড়িয়েছে। দেশে অবস্থানকালে গান গেয়েছেন বাংলাদেশ বেতার ও টেলিভিশনে। বৈচিত্র্যময় গানের সংকলন ‘আমলনামা ডট কম’, ‘মাটির মানুষ’ এবং সর্বশেষ গত বছর প্রকাশিত ‘জেন্টেলম্যান’ সহ তার তিনটি আলবাম বেরিয়েছে। বিভিন্ন সমকালীন ও বৈচিত্রময় গান নিয়ে তার একক অ্যালবামের গানগুলো বাংলা সঙ্গীত পিপাসুদের মনের খোরাক মেটাবে বলে কৌশলী ইমা আশা করছেন। তার এ গানটি ইউটিউব, ফেসবুক ও টুইটারসহ বিভিন্ন অনলাইন মিডিয়াতে পাওয়া যাচ্ছে। ইউটিউবে kousholyema অথবা Rajakarder Bichar Chai অনুসন্ধানে পাওয়া যাবে সেই গান।

watch?feature=player_embedded&v=so2OuL3WOJU

Post Views: 88
Previous Post

বীর মুক্তি যোদ্ধা মো. সহিদ সরকার

Next Post

ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন

Next Post

ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন

Discussion about this post

❑ আর্কাইভ

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
« Oct    
দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

দোহা ডিজাইন বিয়েনালে কুয়েতের ঐতিহ্যবাহী ‘সাদু’ শিল্প

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

উপসাগরীয় ছয় দেশকে রেলপথে যুক্ত করতে ঐতিহাসিক চুক্তি

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতে শক্তিশালী কংক্রিট তৈরিতে নতুন পলিমার ফাইবার উদ্ভাবন

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতের ফরওয়ানিয়ায় জুয়ার আস্তানায় অভিযান, আটক ১৩ প্রবাসী

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

কুয়েতে গর্ভপাতের ওষুধসহ মিসরীয় প্রবাসী আটক

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist