Wednesday, June 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে শাহবাগের আন্দোলনকারীদের প্রতি এ আহ্বান রবের

by
March 8, 2013
in দেশ, শীর্ষ সংবাদ
0
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

যুদ্ধাপরাধীদের বিচারের পর শাহবাগের আন্দোলন যেন থেমে না যায় সে জন্য ছাত্র-যুব সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি শাহবাগের আন্দোলনকারীদের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, দেশের সকল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে দুর্নীতিবাজদের বিচার করতে হবে। স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন দিবস উপলক্ষে এই সভার আয়োজন করা হয়। আ স ম আব্দুর রবই ১৯৭১ সালের ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পতাকা উত্তোলন করেছিলেন। এরপর থেকে ২ মার্চ পতাকা উত্তোলন দিবস পালিত হয়ে আসছে।

ছাত্র-যুব সমাজকে স্বাধীনতার মূল শক্তি উল্লেখ করে আ স ম রব বলেন, “ছাত্র-যুব সমাজের প্রতিনিধি হয়েই ২ মার্চ পতাকা উত্তোলন করি এবং ৩ মার্চ শাজাহান সিরাজ স্বাধীনতার ইশতেহার পাঠ করেছিলেন। বঙ্গবন্ধুর উপাধিটিও ছাত্র-যুব সমাজ দিয়েছিলেন। এই ছাত্র-যুব সমাজ যখন শাহবাগের জয় বাংলা স্লোগান দেয় তখন গর্বে বুকটা উঁচু হয়ে উঠে। নতুন করে বাঁচার ইচ্ছে করে। এই যুব সমাজকে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে। যুদ্ধাপরাধীদের বিচারের মধ্য দিয়ে তাদের আন্দোলন থেমে গেলে চলবে না।”

শাহবাগের আন্দোলনের প্রসঙ্গ টেনে রব বলেন, মুক্তিযুদ্ধের, “স্বাধীনতার কোনো শেষ নেই। জীবন দিয়ে স্বাধীনতাকে রক্ষা করতে হবে।” তিনি নতুন প্রজন্মকে নিয়ে তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানান।
ক্ষমতায় গেলে সরকার মানুষকে মানুষ মনে করে না, রাস্তায় বের হলে গুলি করে উল্লেখ করে রব বলেন, “এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে গুলি থাকবে না। পাশাপাশি শাহবাগ আন্দোলন যেন লক্ষ্যচ্যুত না হয় সেদিকে সজাগ থাকাতে হবে।”
স্বাধীন দেশে জাতীয় পতাকায় আগুন, শহীদ মিনার ভাঙচুর, গির্জায় আগুন কোনোভাবেই মেনে নেওয়া যায় না উল্লেখ করে রব বলেন, “দেশের ১৬ কোটি মানুষ যুদ্ধাপরাধীদের বিচার দাবি করছে।”
জেএসডির সহ-সভাপতি এমএ গোফরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ও আবুল কাশেম ফজলুল হক, জেএসডির সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতন, সাবেক সংষদ সদস্য আব্দুল মতিন হিরুসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের আন্দোলন সবাই সমর্থন দিচ্ছে, তবে এই আন্দোলনের লক্ষ্য নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সে বিষয়টিও মাথায় রাখতে হবে।
দেশ পাওয়ার আগেই পতাকা পাওয়া এবং তা উত্তোলন করার ইতিহাসে নজির নেই উল্লেখ করে অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, সেদিনটার কথা মনে হলে গর্বে বুকটা ভরে যায়। যার নায়ক ছিলেন আ স ম রব। পাঠ্য পুস্তকে জাতীয় পতাকার ইতিহাস না থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি ‘পচাগলা শবদেহ’ থেকে রাজনীতি মুক্ত করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নেতৃবৃন্দকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান।
এর আগে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে জেএসডির নেতা-কর্মীরা মিছিল নিয়ে অনুষ্ঠানে যোগ দেয়।

Post Views: 38
Previous Post

পাবনায় শান্তিপুর্নভাবে হরতাল পালিত : পিকেটারদের ধরতে গ্রামে অভিযান

Next Post

বিশ্ব নারী দিবস: এখন নারীদের ‘মুখ ফোটে কারো বুক ফাটে না’

Next Post

বিশ্ব নারী দিবস: এখন নারীদের ‘মুখ ফোটে কারো বুক ফাটে না’

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist