Thursday, June 18, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

অস্ট্রেলিয়ায় বাংলার ইতিহাস গড়লো সারা

by
October 3, 2013
in প্রবাস, শীর্ষ সংবাদ
0
0
SHARES
23
VIEWS
Share on FacebookShare on Twitter

শিক্ষামন্ত্রীর হাত থেকে পুরস্কার নিচ্ছে সারা
সিডনির এপিং ওয়েস্ট পাবলিক স্কুলের ছাত্রী সারা হোসেন ‘মিনিস্টার এওয়ার্ড’ পেয়ে অস্ট্রেলিয়ায় বাংলা ভাষার এক নতুন ইতিহাস গড়লো। অস্ট্রেলিয়ায় বাঙালিদের প্রবাসী জীবন যাপনের প্রায় অর্ধশত বছর হতে চললো। দীর্ঘ এ সময়ে ‘মিনিস্টার এওয়ার্ড’ পাওয়ার ঘটনা বাঙালিদের মধ্যে এটিই প্রথম।

গত ৭ বছরে সারা ‘বাংলা একাডেমি অস্ট্রেলিয়া’র বাংলা স্কুলে বাংলা লিখতে, পড়তে ও বলতে শিখেছে। ভাষা শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে সম্মানজনক এ প্রাপ্তিতে ভূষিত আরও যে তিনজন কমেন্ডেবল ও হাইলি কমেন্ডেবল পুরস্কার পেয়েছে তারাও বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার বিভিন্ন স্কুল শাখার শিক্ষার্থী।

একাডেমির ব্ল্যাকটাউন শাখার বলকাম হিলস্ হাই স্কুলের ছাত্রী শতাব্দী রাশেদ ও লাকেম্বা শাখার ওয়াইলী পাক পাবলিক স্কুলের ছাত্র এ এস এম শাহরিয়ার ইফতি দুজনেই কমেন্ডেবল এওয়ার্ড পায়। আর এপিং শাখার হরন্সবি গার্লস হাই স্কুলের ছাত্রী আশা হোসেন পেয়েছে হাইলি কমেন্ডেবল এওয়ার্ড।

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের শিক্ষা মন্ত্রণালয় প্রতি বছর ভাষা শিক্ষায় বিশেষ কৃতিত্বের জন্য মিনিস্টার এওয়ার্ড প্রদান করে থাকে। ভাষায় বিশেষ দক্ষতার এ পুরস্কার প্রদান করেন নিউ সাউথ ওয়েলসের শিক্ষামন্ত্রী।

এ বছর মোট ৬০টি সাম্প্রদায়িক ভাষা ও এর ৩০ হাজার ভাষাভাসির সঙ্গে লড়ে প্রথম দশ জনের মধ্যে ঠাঁই পায় সারা।

বাংলা ছাড়াও ২০১৩ সালের মিনিস্টার এওয়ার্ড প্রাপ্ত অন্যান্য ভাষাগুলো হচ্ছে, আরমেনিয়ান, সিনহালা, তামিল, পর্তুগিজ, চাইনিজ, জাপানিজ, কোরিয়ান, ইউক্রেনিয়ান ও পোলিস।

বাংলা ভাষার শিক্ষা বিস্তারে অস্ট্রেলিয়াস্থ বাঙালিদের চেষ্টার কোনো অন্ত নেই। মুক্তিযুদ্ধের আগে থেকে শুরু হওয়া এই প্রবাস প্রচেষ্টা ক্রমান্বয়ে আলোর মুখ দেখতে চলেছে। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের সিডনিতে সবচেয়ে বেশি সংখ্যক বাঙালির বসবাস। এছাড়াও মেলবোর্ন, ক্যানবেরা, ব্রিসবেন, পার্থ, এডিলেড, তাসমানিয়া ও ডারউইনে বাঙালিদের বসবাস আছে।

বাংলা একাডেমি অস্ট্রেলিয়া দীর্ঘদিন যাবত এখানকার বাঙালি ছেলে মেয়েদের বাংলায় লিখতে, পড়তে ও বলতে শেখার ব্যাপারে আগ্রহী করে তোলার চেষ্টা করে যাচ্ছে। এখন প্রয়োজন শুধু অভিভাবকদের সদিচ্ছা।

আমাদের মাতৃভাষাকে যথাযোগ্য মর্যাদা দেবার জন্য রক্ত দিয়েছেন অসংখ্য ভাষা শহীদ। মহান ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া মাতৃভাষায় আমরা খুঁজে পেতে চাই আমাদের শেকড়। প্রযুক্তি ও প্রগতির এ স্বর্ণযুগে প্রবাসী অন্যান্য অনেক জাতি তাদের শেকড় সন্ধানে উদ্যোগী। একটু চেষ্টা করলে আমরাও নিশ্চয়ই পারবো।

Post Views: 39
Previous Post

লুকিয়ে ফেলুন কম্পিউটারের ড্রাইভ

Next Post

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে দলমত উদ্ধে কাজ করার আহবান

Next Post

ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়নে দলমত উদ্ধে কাজ করার আহবান

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist