Sunday, March 15, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

নিউইয়র্কে কসবা সোসাইটি’র বার্ষিক বনভোজন

by
October 4, 2013
in প্রবাস, শীর্ষ সংবাদ
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

সালাহউদ্দিন আহমেদ, নিউইয়র্ক: বিপুল উৎসাহে আর আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো কসবা সোসাইটি ইউএসএ বার্ষিক বনভোজন। ২৫ আগষ্ট রোববার নিউইয়র্কের লং আইল্যান্ডস্থ সাউথ হ্যাভেন কাউন্টি পার্কে দিনব্যাপী এই বনভোজনের আয়োজন করা হয়। এতে ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার প্রবাসীসহ তিন শতাধিক প্রবাসী বাংলাদেশি সপরিবারে অংশ নেন।
সিটির জ্যামাইকা, জ্যাকসন হাইটস আর ওজন পার্ক থেকে চারটি বাস আর ২৪টি প্রাইভেটকারে তারা বনভোজনস্থলে উপস্থিত হন। বেলা ১১টা থেকে সন্ধ্যা ৮টা পর্যন্ত বনভোজনের অনুষ্ঠান চলে।
অনুষ্ঠানগুলোর মধ্যে ছিল শিশু, নারী ও পুরুষদের আকর্ষনীয় খেলাধুলা, মধ্যাহ্ন ভোজ, র‌্যাফল ড্র ও সঙ্গীতানুষ্ঠান। সুশীতল ও গাছপালায় ছায়াঘেরা চমৎকার পরিবেশে বনভোজনে অংশগ্রহণকারীরা অনুষ্ঠানগুলো উপভোগ করেন।
কসবা সোসাইটির বনভোজনে জাতিসংঘের বাংলাদেশ মিশনে নিযুক্ত মিনিস্টার (প্রেস) মামুন অর রশীদসহ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাক্ষনবাড়িয়া সোসাইটি সভাপতি এম জামান, উপদেষ্টা মোর্শেদ আলম, ব্রাক্ষণবাড়িয়া কমিউনিনটি সভাপতি রহিস উদ্দিন ও সাধারণ সম্পাদক আনোয়ার তালুকদার স্বপন, কসবা উপজেলার সন্তান বাংলাদেশ থেকে আগত ক্যাপ্টেন আনিসুর রহমান, কসবা সোসাইটির প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা হাশেম মাহমুদ খান, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইসহ অনেকে।
বনভোজন অনুষ্ঠানে মহিলাদের মিউজিক্যাল পিলোতে নাদিয়া আক্তার প্রথম, মনিরা দ্বিতীয় ও ইয়াসমীন তৃতীয় স্থান লাভ করেন। এছাড়া দম্পতিদের বেলুন থ্রোতে জসিম দম্পতি প্রথম, সাদেক দম্পতি দ্বিতীয় এবং সাইফুল দম্পতি তৃতীয় স্থান লাভ করেন।
অনুষ্ঠানে র‌্যাফেল ড্র’র প্রথম, নবম ও দশম লাভ করেন জুনায়েদ (১৫ ইঞ্জি টিভি, রান্নার পাতিল, ভ্যালেন্টার মেশিন), দ্বিতীয় পুরষ্কার লাভ করেন শাহ আলম (আইফোন), তৃতীয় পুরষ্কার লাভ করেন হেলাল ইমাম ল্যাবটপ, চতুর্থ ও পঞ্চম পুরষ্কার লাভ করেন ফারুক (আইফোন ৪এস ও প্রজেক্টার), ষষ্ঠ পুরষ্কার লাভ করেন ফরহাদ উদ্দিন (ডিজিটাল ক্যামেরা), সপ্তম পুরষ্কার লাভ করেন সবুজ ইমাম (ডিজিটাল সিডি প্লেয়ার) এবং অষ্টম পুরষ্কার লাভ করেন ফরহাদ উদ্দিন (মাইক্রোওভেন)।
সঙ্গীত পর্বে চ্যানেল আই’র ক্লোজআপ ওয়ান তারকা শিল্পী নিলয় ও খুদে গানরাজ মাহীসহ আরো ছিলেন মাহবুবুল আলম ফিরোজ, মিম, মাসুম, মঞ্জুরুল আলম বিটি, মিরু শিকদার, সাইফুল্লাহ ভূঁইয়া। সাউন্ড সিস্টেমে ছিল জ্যামাইকার এশিয়া সাউন্ড সিস্টেম।
বনভোজন অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগঠনের সভাপতি এম সফিকুল ইসলামসহ অতিথিরা পুরষ্কার বিতরণ করেন। অনুষ্ঠানগুলো পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ উদ্দিন।
উল্লেখ্য, কসবা সোসাইটির বনভোজনটি সফল করতে আব্দুল হাইকে আহ্বায়ক ও মোস্তফা কামাল ইমামকে সদস্য সচিব করে একটি কমিটি গঠন করা হয়।

Previous Post

থ্রিজি’র নানা সুবিধা

Next Post

এবার আকাশে উড়বে সাইকেল

Next Post

এবার আকাশে উড়বে সাইকেল

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের ঠিকানা এবং টেলিফোন

বিশ্ব অর্থনীতি কোন পথে?

দেশ উন্নয়নে নিঃস্বার্থ ভাবে কাজ করেন প্রবাসীরা-মোহাম্মদ আলী

গর্ভাবস্থায় ভাল ভাল বই পড়া উচিত

প্রবাসী কবিদের যৌথ কাব্য গ্রন্থ “স্বপ্নের সাতকাহন”

অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদীর মৃত্যু

আড়াইবাড়ি পীর পরিবারের সম্পর্কে জানতে পড়তে পারেন

কুয়েতে বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্র এর উদ্দ্যোগে সুধীজনের সম্মানার্থে বিশেষ ইফতার মাহফিল

চাকরী সম্পর্কে তথ্য দিতে নতুন ওয়েবসাইট করছে কানাডা সরকার

বাংলাদেশ দূতাবাস, কুয়েত এর হেল্প লাইন এর সাহায্য নিন

অনুমোদনের অপেক্ষায় আরো ১৩ টিভি

কুয়েতের শ্রম বাজার পুনরায় উন্মুক্তকরণে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের কার্যক্রম

কুয়েতের শ্রম বাজার বাংলাদেশের কর্মীদের জন্য পুনরায় উন্মুক্ত হওয়া প্রসঙ্গে

রমজানের  উৎসবই যেন বিভিন্ন মসজিদে সালাত আদায়

রমজানের  উৎসবই যেন বিভিন্ন মসজিদে সালাত আদায়

সৌদির কাইসুমাহ বিমানবন্দর থেকে ফ্লাইট চালু করবে জাজিরা এয়ারওয়েজ- আজ প্রথম ফ্লাইট

সৌদির কাইসুমাহ বিমানবন্দর থেকে ফ্লাইট চালু করবে জাজিরা এয়ারওয়েজ- আজ প্রথম ফ্লাইট

Journalist Moin Uddin Sarker Sumon

কথা রাখেনি

ইতিহাস কথা বলতে নতুন প্রজন্মকে  জানান

সত্য জেনেও চলছি অজানা গন্তব্যে – কবিতা

ইতিহাস কথা বলতে নতুন প্রজন্মকে  জানান

প্রবাসী বাংলাদেশিদের কণ্ঠে কুয়েতের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা

রমজানের সন্ধ্যায় কুয়েতের রান্নাঘরে ঐতিহ্যের ঘ্রাণ

রমজানের সন্ধ্যায় কুয়েতের রান্নাঘরে ঐতিহ্যের ঘ্রাণ

❑ আর্কাইভ

March 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
« Feb    

ভারপ্রাপ্ত সম্পাদকঃ গাজী আবু হানিফ, ব্যবস্থাপনা সম্পাদক: শেখ জহির রায়হান, বিজ্ঞাপনঃ শাহ করিম

E-mail : banglarbarta7@gmail.com

মোবাইল : +48726143833 +880 1303211966, For Ad: +96566850744

© 2023 banglarbarta.com All Right Reserved. Designed and Developed by WEBSBD

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2023 banglarbarta.com All Right Reserved. Designed and Developed by WEBSBD

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist