Wednesday, June 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

ডা. ইমরান কাল আ. লীগের মনোনয়নপত্র কিনবেন!

by
November 16, 2013
in দেশ
0
0
SHARES
12
VIEWS
Share on FacebookShare on Twitter

প্রিয় দেশ: গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাচ্ছেন। তার জন্ম জেলা কুড়িগ্রাম বা রাজধানী ঢাকার সংসদীয় একটি আসন থেকে তিনি মনোনয়ন চাচ্ছেন। আগামীকাল শনিবার তিনি মনোনয়নপত্র কিনতে পারেন বলে জানান ডা. ইমরানের কয়েক সহযোগি।

গণজাগরণ মঞ্চের আন্দোলনের মধ্য দিয়ে দেশ, বিদেশে পরিচিতি পাওয়া ও আন্দোলনকে আওয়ামী লীগের পক্ষে রাখার ‘পুরস্কার’ হিসেবে তিনি মনোনয়ন পেতে পারেন বলেও ডা. ইমরানের ঘনিষ্ঠজনদের ধারণা।

দশম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এর মধ্যে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি। আশুরার জন্য আজ শুক্রবার মনোনয়নপত্র বিক্রি হচ্ছে না। তবে আগামীকাল ডা. ইমরান মনোনয়নপত্র কিনতে পারেন বলে তার সহযোগিদের দাবি। এ বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য বক্তব্য জানতে ডা. ইমরানের ০১৭১১…৪১ নম্বরে বৃহস্পতি ও শুক্রবার কয়েকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

গত রোববার থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রি। বিক্রির সময় একদিন বাড়িয়ে ১৭ নভেম্বর রোববার নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার পঞ্চম দিনে দলটির মনোনয়নপত্র কিনেছেন ৪৬৪ জন। খোঁজ নিলে জানা যায়, তাদের মধ্যে ডা. ইমরানের নাম নেই।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস আজ সকালে প্রিয় দেশকে মুঠোফোনে জানান, ‘পাঁচ দিনে আওয়ামী লীগের মনোনয়নপত্র বিক্রির মোট সংখ্যা দাঁড়াল ২ হাজার ২৪৩টি। এ সময় জমা পড়েছে আটশর বেশি মনোনয়নপত্র। যারা কিনেছেন, সবার নাম মনে নেই। এসব মনোনয়নপত্র বিক্রি বাবদ আদায় হয়েছে মোট ৫ কোটি ৫৮ লাখ ২৫ হাজার টাকা।’
উল্লেখ্য, যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নেতা কাদের মোল্লার ফাঁসির দাবিতে চলতি বছরের ৫ ফেব্রুয়ারি থেকে রাজধানীর শাহবাগে শুরু হয় গণজাগরণ মঞ্চের আন্দোলন। ‘ব্লগার অ্যান্ড অনলাইন অ্যাকটিভিস্ট ফোরাম’র নামে শুরু হওয়া এ আন্দোলন দেশ, বিদেশে ব্যাপক আলোড়ন তোলে। ডা. ইমরান অনলাইন অ্যাক্টিভিস্ট ফোরাম’র আহবায়ক।

নিকিতা রায়, ঢাকা।

Post Views: 25
Previous Post

যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটি

Next Post

বলিউড সুপারহিরোর পারিশ্রমিক

Next Post

বলিউড সুপারহিরোর পারিশ্রমিক

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist