Friday, April 17, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home ভিন্ন খবর

৩১ মার্চ কসবায় ভোট গ্রহণ ॥ সকল প্রস্তুতি সম্পন্ন

by
March 30, 2014
in ভিন্ন খবর
0
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

॥ মো. অলিউল্লাহ সরকার অতুল, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ॥
সোমবার (৩১ মার্চ) উৎসব মুখর পরিবেশে কসবায় উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। উপজেলা পরিষদ নির্বাচনে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তন্মধ্যে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন।
চেয়ারম্যান পদে প্রার্থীগণ হচ্ছেন; আওয়ামীলীগ সমর্থিত উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মো: আনিসুল হক ভূইয়া (মোটর সাইকেল), বিএনপি সমর্থিত উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ ইকলিল আজম (আনারস), জাতীয় পাটি সমর্থিত তারেক এ. আদেল (কাপ-পিরিচ), জামায়াত সমর্থিত মুহম্মদ মজিবুর রহমান মাষ্টার (ফেইস টুপি), সতন্ত্র প্রার্থী মো. আইয়ুব আলী ভূইয়া (দোয়াত-কলম), মো. মোস্তাফিজুর রহমান (টেলিফোন) ও মো. আক্তার হোসেন লিটন (ঘোড়া)।
ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত শাহীন সুলতানা (টিয়া পাখি), বিএনপি সমর্থিত মো. শরীফুল ইসলাম ভূইয়া (তালা) ও জামায়াত সমর্থিত কাজী মো: সিরাজুল ইসলাম (উড়োজাহাজ)।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থিত মোছা. বিলকিস বেগম (হাঁস) ও বিএনপি সমর্থিত লুৎফুননাহার রিনা (ফুটবল)।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার জালাল সাইফুর রহমান জানান, কসবা পৌর এলাকাসহ উপজেলার ১০টি ইউনিয়নে ৭৩টি ভোট কেন্দ্রের ৫৯০টি বুথে ১ লাখ ৯০ হাজার ৮শ ৪২ জন ভোট প্রয়োগ করবেন। তন্মধ্যে পুরুষ ভোটার ৯২ হাজার ৫শ ১৯ জন এবং মহিলা ভোটার ৯৮ হাজার ৩শ ২৩ জন। তিনি আরো জানান, কেন্দ্রগুলোতে ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন ৭৩জন প্রিজাইডিং অফিসার ৫৯০ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ১১৮০জন পুলিং অফিসার। তাছাড়া প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিত করণসহ শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে প্রয়োজনীয় সংখ্যক সেনাবাহিনী, র‌্যাব, বিজিবি ও পুলিশ সদস্য নিয়োজিত থাকবে।

Post Views: 5
Previous Post

কসবায় বিএনপিকে ছাড় দিচ্ছে না জামায়াত

Next Post

কসবায় আওয়ামীলীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান , ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

Next Post

কসবায় আওয়ামীলীগ সমর্থিত উপজেলা চেয়ারম্যান , ভাইস-চেয়ারম্যান ও মহিলা ভাইস-চেয়ারম্যান নির্বাচিত

Discussion about this post

❑ আর্কাইভ

April 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
252627282930  
« Mar    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist