Saturday, June 13, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিশ্ব

চট্টগ্রাম চেম্বার প্রতিনিধি দলের সঙ্গে কুয়েত প্রবাসী ব্যবসায়ীদের মতবিনিময়

banglarbarta.com by banglarbarta.com
November 1, 2016
in বিশ্ব
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter
চট্টগ্রাম চেম্বার প্রতিনিধি দলের সঙ্গে কুয়েত প্রবাসী ব্যবসায়ীদের মতবিনিময়
মঈন উদ্দিন সরকার সুমন, কুয়েত
চট্টগ্রাম চেম্বার প্রতিনিধি দলের সঙ্গে কুয়েত প্রবাসী ব্যবসায়ীদের মতবিনিময়

চট্টগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও এফবিসিসিআই সহ-সভাপতি মাহাবুবুল আলমের নেতৃত্বে ১১ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দল সংক্ষিপ্ত সফরে গত রবিবার কুয়েত আসেন। সফরসঙ্গী অন্যরা হলেন: চট্টগ্রাম চেম্বারের সিনিয়র সহ-সভাপতি মো. নুরুল নেওয়াজ সেলিম, চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ, জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, হাবিব মহিউদ্দিন, অঞ্জন শেখর দাস, মো. রকিবুর রহমান, মোহাম্মদ জাহেদুল হক। এই প্রতিনিধি দলের সঙ্গে গত সোমবার রাতে কুয়েত সিটির মালিয়ায় জে ডাব্লিও মেরিউট হোটেলে বাংলাদেশ বিজনেস কাউন্সিল (বিবিসি) কুয়েত-এর নেতৃবৃন্দ এক অভ্যর্থনা ও মতবিনিময় সভার আয়োজন করে।

বিবিসির সিনিয়র ভাইস চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে এবং জাফর আহম্মদের সঞ্চালনায় বিবিসির সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরেন বিবিসি’র ভাইস চেয়ারম্যান আতাউল গনি মামুন। এ সময় কুয়েত প্রবাসী ব্যবসায়ী ও সংগঠনের নেতৃবৃন্দ তাদের পরিচিতি তুলে ধরেন। জনতা গ্রুপের আবুল কাশেম, হাজী জোবায়ের, আকবর হোসেন, আবুল কাশেম, আবদুল কাদের মোল্লা, আলী আবদুল ওয়াহীদ, নজরুল ইসলাম, আবদুল্লাহসহ আরও অনেকে তাদের পরিচিতি ও ব্যবসার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর (শ্রম) আবদুল লতিফ খান, বিমান কান্ট্রি ম্যানেজার দিবাকর দেওয়ানজিসহ প্রমুখ।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স-এর সভাপতি মাহাবুবুল আলম অনুষ্ঠানে তার বক্তব্যে জানান, কুয়েত সফরে কুয়েত চেম্বার এবং কুয়েত বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে পৃথক দুটি মতবিনিময় সভায় বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশ সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে অবগত করেন তারা এবং বাংলাদেশে সম্ভাবনাময় খাত যেমন শিপ বিল্ডিং, আরএমজি, রিফাইনারি, চামড়া শিল্প, সিরামিক এবং ওষুধ শিল্পে কুয়েত বিনিয়োগের অাহ্বান জানান। বর্তমানে বাংলাদেশে ব্যবসাবান্ধব পরিবেশ সম্পর্কে কুয়েতে অবস্থানরত ব্যবসায়ীদের অবহতি করা, দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, কুয়েতে বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ, পারস্পরিক সর্ম্পক বৃদ্ধিসহ বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে তাদের এই সফর সফল হয়েছে বলে মনে করেন মাহাবুবুল আলম।

 

Post Views: 43
Previous Post

প্রবাসীরা নতুন জাগরনে কুয়েত আওয়ামীলীগ’র নেতৃত্বের কথা জানালেন ২০তম নির্বাচিত কমিটিকে অভিনন্দন সভার মধ্য দিয়ে

Next Post

আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানাতে নৈশভোজ

Next Post

আওয়ামী লীগের নতুন কমিটিকে অভিনন্দন জানাতে নৈশভোজ

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist