Tuesday, June 2, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

কসবায় খাল ভরাটের মহোৎসব প্রশাসন নির্বিকার

banglarbarta.com by banglarbarta.com
December 7, 2016
in দেশ
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

1481114566_pic-2-_07-12-2016

Picture
কসবা(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি॥
সরকারী নিয়ম কানুনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে গত দ’ুসপ্তাহ যাবত অবাধে খাল ভরাট করছে ভূমি দস্যুরা। কসবা উপজেলার বাদৈর ইউনিয়নের শিকারপুর গ্রামে ভুমি দস্যুরা ড্রেজারে মাটি তোলার নাম করে বিনা বাধায় চালিয়ে যাচ্ছে খাল ভরাটের কাজ। জানা গেছে বাদৈর ইউনিয়নে শিকারপুর গ্রামে মৃত ওমর খা’র ছেলে মো.শাহাব উদ্দিন ওরফে আইয়ুব খান, সোহেল ওরফে মানিক, মো.মালন মিয়ার ছেলে মাহবুব,আনোয়ার হোসেন,কাদির, আজু, জমসিদ খানের ছেলে আলম খা, ওবায়েদ খা’র ছেলে লিটন খা, সিরাজ খার ছেলে মোখলেছ খা, শাহজাহানের ছেলে আমজাদ খা, জামাল খানের ছেলে হুমায়ুন খা গংরা গত দু’সপ্তাহ যাবত তাদের বাড়ির দক্ষিন পার্শ্বে রাস্তা সংলগ্ন খালটি ড্রেজারের মাটি দিয়ে ভরাট করছে। এতে করে বর্ষার মৌসুমে কয়েক গ্রামের পানি এ খাল দিয়ে প্রবাহিত হতে না পারলে এলাকার কৃষি জমি পানিতে তলিয়ে যাবে এবং স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হবে। এলাকার শত শত কৃষক ক্ষতিগ্রস্থ হবে বর্ষা মৌসুমে। শিকারপুর গ্রামের পূর্বপ্রান্ত অর্থাৎ কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে খালটি ঐ গ্রামের শেষ প্রান্ত পর্যন্ত প্রবাহিত রয়েছে। বর্ষা মৌসুমে এ খাল দিয়ে এলাকার কৃষকরা তাদের ফসল নৌকা বা ভেলায় করে আনা নেয়া করত এবং রবি মৌসুমে খাল থেকে পানি নিয়ে বোরো ধান, আলু, মরিচ,পেয়াজ সহ বিভিন্ন শীতকালীন শাক সব্জি চাষাবাদ করতো। আইয়ুব খা, আমজাদ খা, এবং মাহবুব খা’র বাড়ির লোকজন একে অপরের সাথে পাল্লা দিয়ে তাদের বাড়ি বরাবর মাটি দিয়ে ঐ খালটি ভরাট করায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে এলকার নীরিহ ও সাধারণ প্রান্তিক কৃষকেরা। এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাছির উদ্দিন সারোয়ারের সাথে যোগাযোগ করলে তিনি নতুন এসেছেন বলে দায়িত্ব এড়িয়ে যান। তবে তিনি পুনরায় বলেন, লোক পাঠিয়ে নিশ্চিত হলে আইনানুগ ব্যবস্থা নেবেন। এদিকে বাদৈর ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা নবী হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন; এ বিষয়ে তিনি কিছুই জানেন না। এ ঘটনায় এলাকায় মানুষের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করলেও সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগন এ রিপোর্ট লেখা পর্যন্ত নিরব রয়েছেন।

Post Views: 43
Previous Post

কুয়েত প্রবাসী ড. শাখাওয়াত হোসেন এর মৃত্যুতে শোক সভা ও দোয়া মাহফিল

Next Post

জাতীয় পাটি কুয়েত রাজ্য শাখা কতৃক আলোচনা ও সম্বর্ধনা অনুষ্ঠিত

Next Post

জাতীয় পাটি কুয়েত রাজ্য শাখা কতৃক আলোচনা ও সম্বর্ধনা অনুষ্ঠিত

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist