Wednesday, June 3, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

banglarbarta.com by banglarbarta.com
February 21, 2017
in প্রবাস
0
0
SHARES
10
VIEWS
Share on FacebookShare on Twitter

কাতার প্রতিনিধি:

যথাযোগ্য মর্যাদায় কাতারস্থ বাংলাদেশ দূতাবাসে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়।এ উপলক্ষে ২১শে ফেব্রুয়ারি সকাল সাড়ে ৯টায় দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করেন মান্যবর রাষ্ট্রদূত আসুদ আহমদ।

রাষ্ট্রদূতের সভাপতিত্বে দ্বিতীয় পর্বে প্রজেক্টরের মাধ্যমে প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভায় মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শোনান যথাক্রমে দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. সিরাজুল ইসলাম, কাউন্সিলর ও মিশন প্রধান কাজী জাবেদ ইকবাল, প্রথম সচিব রবিউল ইসলাম ও প্রথম সচিব নাজমুল হাসান।

প্রথম সচিব নাজমুল হকের সঞ্চালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কুল ও কলেজের অধ্যক্ষ মো: জসীম উদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও বাংলাদেশ সাংবাদিক ফোরামের সভাপতি অধ্যাপক এ.কে.এম. আমিনুল হক, বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ স্কুল ও কলেজের ছাত্রছাত্রী, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিবাবকবৃন্দ, বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী-পেশার শত শত প্রবাসী বাংলাদেশী।

রাষ্ট্রদূত তাঁর সমাপনী ভাষণে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে ভাষাশহীদদের সম্মান জানানোর আত্মতাগিদে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের দুতাবাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, কানাডা প্রবাসী বাংলাদেশী রফিক ও সালামের প্রচেষ্টায় শহীদ দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে রূপান্তরিত হওয়ায় এ গৌরবের অংশীদার সারা পৃথিবীর সকল প্রবাসী বাংলাদেশী।বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা করার জন্য সরকার আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি উপস্থিত প্রবাসীদের অবহিত করেন। তিনি জানান, কাতারের কারাগারের মাদক সেবন ও বিক্রয়ের সাথে যুক্ত ১২২ জন্ বাংলাদেশী সাজা ভোগ করছে-যা আমাদের জন্য বিব্রতকর। দেশের ও পরিবারের সুনামের স্বার্থে মাদক, হুন্ডি ব্যবসা, অবৈধ ভিসা বাণিজ্য ও বিকাশের মত আইন পরিপন্থী কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

Post Views: 32
Previous Post

বাংলাদেশ মিলিটারী কমান্ড (বিএমসি) কর্তৃক কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

Next Post

নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ী খুন

Next Post

নিউইয়র্কে বাংলাদেশি ব্যবসায়ী খুন

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে টি টেন লীগে বাংলাদেশের জয়

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

কুয়েতে কোরবানির পশুর বাজারে অস্থিরতাযুদ্ধ ও আমদানি সংকটে বেড়েছে গরু-দুম্বার দাম।

ড্রোন হামলায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে রাডার ব্যবস্থার ক্ষতি

কুয়েতে অনুমোদনহীন এয়ারলাইন্সে টিকিট বুকিং না করার সতর্কবার্তা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েতে ফুটপাতে হকারি করতে গিয়ে গ্রেফতার হচ্ছেন প্রবাসীরা

কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist