Wednesday, June 10, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

৭ মার্চের নিউজ করায় আরটিভি থেকে চাকুরী যায় সাংবাদিক দুলালের

banglarbarta.com by banglarbarta.com
March 12, 2017
in দেশ
0
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

dulal২০০৮ সালের ৭ মার্চে জরুরী আইনের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ নিয়ে লিড নিউজ করায় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি থেকে চাকরি চলে যায় তৎকালীন ঐ চ্যানেলের প্রধান বার্তা সম্পাদক সিনিয়র সাংবাদিক  শাহনেওয়াজ দুলালের ।৭ মার্চের ভাষণ নিয়ে লিড নিউজ করার দায়ে ঐ সময়ে ঐ চ্যানেলের যারা বকাঝকা করেছিলেন তাঁরা আজ বর্তমান সরকারের খুবই সুবিধাজনক  অবস্থানে আর সাংবাদিক দুলাল এখন চাকরি খুজছে। দুলালের সেই দিনের স্মৃতিই তুলে ধরেছেন তাঁর ফেসবুক পাতায়। নিচে তা হুবহু তুলে ধরা  হলো।

৭ই মার্চের এক টুকরো স্মৃতি
ভেবেছিলাম বিষয়টি নিয়ে কিছু লিখব না। সহসা ইচ্ছে হলো লেখার। লিখলে জমাট বাধা দু:খ কিছুটা কমতে পারে, মন পাখিটার এমন আবদার থেকেই ঘটনাটা বন্ধুদের জানাতে চাই। অবশ্য অনেকে আগেই জেনেছেন। কেউ আমার কাছে , কাউকে জানিয়েছেন সহকর্মী কেউ। আরটিভিতে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করি শুরু থেকে অর্থাৎ ২০০৪ সালের শেষ ভাগে। এর দু’ বছর পর ২০০৭ সালের অক্টোবরে সেখানে ওলট- পালট ঘটে যায়। যারা ওই প্রতিষ্ঠানে সে সময় কাজ করতেন তারা আসল ঘটনাটা জানেন। এই ওলট-পালটের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার কোন ধরণের সংশ্লিষ্টতা ছিল না। তবুও সেদিন দু:খজনক ঘটনা ঘটেছিল। আর এটাও সত্য যে, বার্তা ও অনুষ্ঠান প্রধানের বিদায়ের পর বাস্তব অবস্থার মুখোমুখি হয়ে কর্তৃপক্ষ বার্তা বিভাগের দায়িত্ব দেন ৪ জনকে (পরে আমাকে প্রধান বার্তা সম্পাদক করা হয়) । এর কিছুদিন পর পরিচালক বার্তা হিসেবে যোগ দেন নাদীম কাদির। ওই সময়ে কার কি ভূমিকা ছিল, কে কি করতে পারতাম, এসব নিয়ে পক্ষে- বিপক্ষে কমবেশি যে যার যুক্তি, বক্তব্য বা মত তুলে ধরতে পারেন। সে বিতর্কে যাচ্ছি না।

আমি বলতে চাইছি , ৭ই মার্চে জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনকে ঘিরে আমার জীবনের এক টুকরো স্মৃতি। ২০০৮ সালের ৬ মার্চের রাতের কথা। তখন দেশে জরুরি শাসন চলছিল। সকাল থেকে টানা কাজ করেছি। বার্তা সম্পাদক কেউই ছিলেন না বলে বাড়তি কাজ করতে হতো প্রতিদিন । ফলে রাত ১০টার পর শরীর আর বোঝা নিতে পারত না। ক্লান্ত হয়ে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছি, এমন সময় সহকর্মী মাহমুদ হাসান মনে করিয়ে দিলেন পরদিন ৭ই মার্চের কথা। রাত সোয়া ১২টার সংবাদে ঐতিহাসিক এই দিন সম্পর্কে প্যাকেজ হতেই পারে। নাফিজা দৌলাকে দায়িত্ব দেয়া হল স্ক্রিপ্ট লেখার। লেখা দেখলাম ঠিক। ফুটেজতো আর কেউ বদলাতে পারবে না। তাই তাকে বললাম ফুটেজ বসিয়ে নিন। এরই মধ্যেই বার্তা প্রধান নাদীম কাদিরের সঙ্গে কয়েক দফা চেষ্টা করেও কথা বলতে পারিনি। কারণ তার সেল ফোন বন্ধ ছিল। নিউজের গুরুত্ব বিবেচনায় নিয়ে প্রধান শিরোনাম করার সিদ্ধান্ত দিয়ে বাসায় রওয়ানা করি অফিসের গাড়িতে । কারওয়ান বাজার থেকে রামপুরা টিভি ভবনের সামনে পৌছতেই বার্তা পরিচালক ফোনে অশ্লীল ভাষা প্রয়োগ করে বললেন বঙ্গবন্ধুর ভাষণ কেন লিড নিউজ করা হলো। আমাদের নিউজের কারণে উত্তরপাড়া থেকে ৩০০ টেলিফোন কল পেয়েছেন। আমাকে উনি দেখে ছাড়বেন ইত্যাদি। রাতের বেলা সবার কথা ধরতে নেই। উনারা অনেক পার্টিতে যান। কি অবস্থায় আছেন, মনকে শান্তনা দেয়ার চেষ্টা করে বাসায় গেলাম। পরদিন ওই প্যাকেজ আর অনএয়ার করা হয়নি। বিকেল বেলা আরটিভির নয়া মালিক বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান জনাব মোর্শেদ আলম নাদীম কাদিরকে সঙ্গে নিয়ে অফিসে এসে আমাকে আর মাহমুদ হাসানকে ডেকে পাঠালেন। বললেন তোমরা শেখ সাহেবের ২০ মিনিটের ভাষণ প্রচার করছো কেন। এর জবাবে বললাম, বঙ্গবন্ধুর ভাষণটাইতো ২০ মিনিটের নয়। প্যাকেজের ব্যপ্তী ২ মিনিটই হবে না। তবুও যদি আপনার এ নিয়ে কোন সন্দেহ থাকে তাহলে টেপ এনে পরীক্ষা করে দেখুন। মোর্শেদ সাহেব তখন নাদীম কাদিরের দিকে তাকিয়ে কি নাদীম ওরা কি বলে। এর কোন উত্তর দিলেন না নাদীম সাহেব। পরে আমাদের কাজ করতে যেতে বলা হলো। এর ঠিক এক মাস না যেতেই আকস্মিকভাবে বিদায় করা হয় আমাকে। পরে একে একে অনেকে বিদায় নিয়েছেন। সেই নাদীম কাদির এখন প্রেস মিনিস্টার লন্ডন এবং মোর্শেদ আলম সাহেব ক্ষমতাসীন দলের এমপি। আর আমি চাকুরী খুজে ফিরছি….

Post Views: 30
Previous Post

প্রবাসী বন্ধু মহল কুয়েত এর দাবি মানবতাই শ্রেষ্ঠ কল্যান

Next Post

বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালন করেছে কুয়েতে মহানগর আ.লীগ

Next Post

বঙ্গবন্ধুর ৯৮তম জন্মবার্ষিকী পালন করেছে কুয়েতে মহানগর আ.লীগ

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

নারীকে বিয়ের প্রলোভনে ৮০ লক্ষ দিনারের গয়না চুরি, আটক ভারতীয় সেলসম্যান

কুয়েতে বিদ্যুৎ ক্যাবল চুরির অভিযোগে ৫ জন গ্রেপ্তার

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

কুয়েতে কর্মস্থলে দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশির মৃত্যু

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist