Wednesday, June 17, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

প্রধানমন্ত্রীর দৃঢ়তার কারণে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমার মামলায় আমরা জয়লাভ করেছি : ডা. দীপুমনি

by
March 25, 2012
in দেশ
0
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি সমুদ্রসীমা নিয়ে ভারতের সঙ্গে মামলায় ভাল ফল পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ‘প্রধানমন্ত্রীর দৃঢ়তা ও ঐকান্তিকতার কারণে মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা বিষয়ক মামলায় আমরা জয়লাভ করতে সক্ষম হয়েছি।’ ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে মামলায়ও ভাল ফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি। দীপু মনি আজ জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র আয়োজিত সংগঠনের এক দশক পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন।
সংগঠনের সভাপতি নাসিমুন আরা হক মিনু’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক পারভীন সুলতানা ঝুমা।
যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে দীপু মনি বলেন, জাতিকে কলঙ্কমুক্ত করতে স্বাধীনতার ৪০ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে। এটা এখন গণমানুষের দাবি। মহাজোট সরকার ক্ষমতায় আসার পূর্বে দেশের মানুষের কাছে যুদ্ধাপরাধীদের বিচার করার জন্য অঙ্গিকারবদ্ধ ছিল। যত ষড়যন্ত্রই হোক যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতেই হবে বলে তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, বর্তমান সরকারের সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের বিচারের রায় কার্যকর হয়েছে।
নারী সাংবাদিকদের উদ্দেশে পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণমাধ্যমের সকল শাখায় নারীদের বিচরণ থাকা প্রয়োজন। তারা মেধার প্রমাণ রাখছেন। দেশ গঠনে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছেন। সমাজের সকল ক্ষেত্রে নারীদের অংশগ্রহণ বেড়েছে।
তিনি বলেন, সাংবাদিকতা পেশার সকল ক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা পেলে তারা একদিন নীতি নির্ধারণী পর্যায়ে যেতে পারবে।
নারী সাংবাদিকরা তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরে সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখছেন বলেও তিনি অভিমত ব্যক্ত করেন।
আরেফিন সিদ্দিক বলেন, পূর্বের চেয়ে গণমাধ্যমে নারীর অংশগ্রহণ বেড়েছে। পুরুষের সঙ্গে সমান তালে তাল মিলিয়ে কাজ করছে। গণতন্ত্রের অগ্রযাত্রায় তাদের অংশগ্রহণ বিশাল অর্জন।
নাসিমুন আরা হক তার বক্তব্যে সংগঠনের ১০ বছরের কার্যক্রমের অভিজ্ঞতা ও সাফল্যের দিক তুলে ধরেন।
অনুষ্ঠানে কেন্দ্রের একাদশ প্রতিষ্ঠাবার্ষিকী ও একদশক পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ করা হয়।

Post Views: 36
Previous Post

গুয়াতেমালায় হত্যার অভিযোগে সাবেক পুলিশ প্রধান গ্রেফতার

Next Post

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

Next Post

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের কর্মসূচি

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist