Friday, May 1, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দেশ

ঘরের বাইরে মাস্ক পরি, বিপদমুক্ত ও নিরাপদ থাকি” নিশ্চিতে সামাজিক আন্দোলনের আহবান

banglarbarta.com by banglarbarta.com
September 17, 2020
in দেশ
0
ঘরের বাইরে মাস্ক পরি, বিপদমুক্ত ও নিরাপদ থাকি” নিশ্চিতে সামাজিক আন্দোলনের আহবান
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

CABনিজে ভাল থাকি, সবাইকে ভালো রাখি” শ্লোগানে “ঘরের বাইরে মাস্ক পরি, বিপদমুক্ত ও নিরাপদ থাকি” দাবিতে মানববন্ধনের আয়োজন করেন দেশের ক্রেতা-ভোক্তাদের স্বার্থ সংরক্ষনকারী জাতীয় প্রতিষ্ঠান কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম। ১৪ সেপ্টেম্বর ২০২০ইং নগরীর ঢাকা চট্টগ্রাম প্রবেশমূখ এ কে খান মোরে আয়োজিত মানববন্ধন ও গণজমায়েতে বিভিন্ন বক্তাগন বলেন করোনা মহামারীতে অনেকে অতি আপনজন হারিয়েছেন। অনেকে পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়েছে। করোনার কারনে অনেকে চাকুরী হারিয়েছে। চিকিৎসা ব্যবস্থা, শিক্ষা ও অর্থনীতি পুরোটাই ভেঙ্গে পড়েছে। কিন্তু ঘরের বাইরে গেলে মাস্ক পরলে এ সংক্রমন ব্যাধি থেকে নিজেকে বাঁচাতে পারে ও পরিবারের আপনজনকে সুরক্ষা দিতে পারেন। মাস্ক ব্যবহারে সাধারন মানুষের অসচেতনতার কারনে পুরো দেশ করোনার হুমকিতে আছে। সরকার মাস্ক বাধ্যতামুলক করে আইন ও নির্দেশনা দিলেও জনগনের মাঝে এ বিষয়ে কোন তৎপরতা নাই। তাই গণপরিবহনে মাস্ক ছাড়া যাত্রী না তোলা ও হাট, বাজার ও দোকানে মাস্ক ছাড়া বিক্রি নাই” বিষয়টি কঠোরভাবে মেনে চলার জন্য স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থা ও সংস্লিষ্ঠ সকলের প্রতি আহবান জানানো হয়।

ক্যাব আকবরশাহ থানার সভাপতি ও লিও ক্লাব সভাপতি ডাঃ মাসবাহ উদ্দীন তুহিনের সভাপতিত্বে ও ক্যাব ডিপিও জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান, চট্টগ্রাম সিটি করপোরেশনের সদ্য বিদায়ী কাউন্সিলর আবিদা আজাদ, পাহাড়তলী থানার সাব ইনসপেক্টর মনির হোসেন, ক্যাব মহানগরের যুগ্ন সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব সদরঘাট থানার সভাপতি শাহীন চৌধুরী, ক্যাব খুলসী থানা সভাপতি প্রকৌশলী লায়ন হাফিজুর রহমান, ক্যাব আকবর শাহ থানার সাধারন সম্পাদক দিদার প্রধান, ক্যাব পশ্চিম ষোলশহর ওয়ার্ড সভাপতি অধ্যাপক হুমায়ুন কবির, সাধারণ সম্পাতদক আখতার হোসেন, লায়ন ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারম্যান লায়ন নবীউল হক সুমন, লিও জেলা সভাপতি এইচ এম হাকিম, ক্যাব পাঁচলাইশের আবদুল মাজেদ ভাষানী, ক্যাব পাহাড়তলীর হারুন গফুর ভুইয়া, ক্যাব আকবর শাহ থানার ডাঃ কিশোর কুমার আচায্য, নারী নেত্রী ইয়াছমিন প্রমুখ।

humanchain on mask nazerবক্তারা বলেন মাননীয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে সরকার করোনা মহামারী থেকে জনগনকে সুরক্ষা দেবার জন্য নানাবিধ উদ্যোগ গ্রহন করেছেন। কিন্তু করোনা রোধে স্বাস্থ্যবিধি ও মাস্ক পরা বাধ্যতামুলক আইনের প্রয়োগে শিথিলতার কারনে দেশ পুনরায় করোনার ঝুঁকিতে পড়তে যাচ্ছে। ঘরের বাইরে মাস্ক পরা ও গণপরিবহন ও হাট বাজারে স্বাস্থ্যবিধি মানতে শিতিলতার কারনে আবারও লকডডাউনসহ নানা জঠিলতায় পুরো দেশেকে অর্থনীতিসহ সব বিষয়ে পঙ্গুত্ব বরণে বাধ্য হতে হবে। তাই এখনই সময় করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি কঠোর ভাবে মেনে চলতে জনগনকে বাধ্য করার জন্য স্থানীয় প্রশাসন, আইন প্রয়োগকারী সংস্থাগুলির যথাযথ উদ্যোগ নেবার আহবান জানানো হয়।

করোনা প্রতিরোধে “ঘরের বাইরে মাস্ক পরি, বিপদমুক্ত ও নিরাপদ থাকি” প্রচারণা কর্মসূচির আওতায় নগরীর গুরুত্বপুর্ন স্থান, টার্মিনাল ও বাজারগুলিতে প্রচারণা কর্মসুচির আওতায় এ ধরনের আয়োজন করা হচ্ছে। পরবর্তীতে অন্যান্য স্থানগুলিতে এ ধরনের প্রচারণা কর্মসূচির আয়োজন করা হবে।

Post Views: 21
Previous Post

সেপ্টেম্বর মাসের মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে কম মৃত্যু

Next Post

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ডনের মা মারা চলে গেলেন না ফেরার দেশে

Next Post
জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ডনের মা মারা চলে গেলেন না ফেরার দেশে

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ডনের মা মারা চলে গেলেন না ফেরার দেশে

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist