Tuesday, June 23, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

টিসিবির পণ্য বিক্রির তালিকায় দেশীয় পেয়াঁজ ও আখের চিনি বিক্রির আহবান

site-admin by site-admin
October 8, 2020
in শীর্ষ সংবাদ
0
সংবাদ বিজ্ঞপ্তি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাড়তি দামে হিমশিম ভোক্তারা, প্রশাসনের দায়সারা তদারকিতেই অস্থিরতা

নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের বাড়তি দামে হিমশিম ভোক্তারা

0
SHARES
40
VIEWS
Share on FacebookShare on Twitter

সংবাদ বিজ্ঞপ্তি: ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) খোলা বাজারে ও ডিলারদের মাঝে দেশীয় উৎপাদিত পেয়াঁজ ও দেশীয় চিনি কলের উৎপাদিত চিনি বিক্রির আহবান জানিয়েছেন ভোক্তা অধিকার সংগঠন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম। ০৮ অক্টোবর ২০২০ গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম ও ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান উপরোক্ত দাবি জানান।  

বিবৃতিতে ক্যাব নেতৃবৃন্দ বলেন টিসিবির খোলা বাজারে ও ডিলারদের মাধ্যমে পেয়াঁজ ও চিনি বিক্রিতে বারবার আমদানিকৃত পেয়াঁজ ও চিনি বিক্রি করা হয়। এর কারনে আমদানিকৃত এই দুটো পণ্যের উপর চাপ পড়ে। পেয়াঁজের আড়তদার ও কমিশন এজেন্টরা দেশীয় পেয়াঁজ বিক্রিতে আগ্রহী নয়। কারন দেশীয় পেয়াঁজ বাজারজাত করলে তারা ঘন্টায় ঘন্টায় দাম বাড়াতে পারবে না। আর দেশীয় উৎপাদকদের পেয়াঁজ বিক্রির রশিদ থাকে। ফলে দেশীয় কৃষক পেয়াঁজের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে এবং পেয়াঁজ চাষে ক্ষতির সম্মুখীন হচ্ছে। টিসিবির মাধ্যমে পেয়াঁজ বিক্রি হলে দেশীয় পেয়াঁজ বাজারজাত হবে, কৃষকরা ন্যায্য মূল্য পাবে এবং দেশীয় উৎপাদন উৎসাহিত হবে। পেয়াঁজের মতো কৃষি পণ্যের জন্য পরনির্ভরশীলতা হ্রাস পাবে।
বিবৃতিতে আরও বলা হয়, প্রতিদিন সংবাদের শিরোনাম হচ্ছে দেশীয় চিনি কলের বিপুল পরিমান চিনি অবিক্রিত থেকে যাচ্ছে। চিনি অবিক্রিত থাকার কারনে শ্রমিকরা তাদের বেতন পাচ্ছে না। আখ চাষীদের আখের মূল্য পরিশোধে চিনিকলগুলি ব্যর্থ হচ্ছে। আর চিনি আমদানির কারনে বিপুল বৈদশিক মুদ্রা এখাতে দেশের বাইরে চলে যাচ্ছে। আর আমদানিকৃত অপরিশোধিত ও সাদা চিনিগুলি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চিকিৎসা বিজ্ঞানীরা দেশীয় আখের চিনি খাবার পরামর্শ দিলেও চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের অব্যবস্থাপনায় ও বাজারজাতকরণে চরম উদাসীনতায় দেশীব্যাপী এই চিনি বাজারজাত হচ্ছে না। দেশের একটি বৃহৎ অংশে খাদ্য ও চিনি সংস্থার আখের চিনি পাওয়া যাচ্ছে না। ফলে দেশের সাধারণ জনগন স্বাস্থ্য সম্মত চিনি গ্রহনে সক্ষম হচ্ছে না। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের কর্তা ব্যক্তিরা চিনি আমদানিকারকদের সাথে যোগসাজসে দেশীয় আখের চিনি বাজারজাতকরণে কৃত্রিম সংকট তৈরী করে রেখেছেন। এ অবস্থায় টিসিবির খোলা বাজারে ও ডিলারদের মাধ্যমে চিনি বিক্রিতে দেশীয় আখের চিনি সরবরাহ করা হলে দেশীয় চিনি কলগুলি বিলুপ্তির হাত থেকে রক্ষা পাবে এবং দেশের জনগনও স্বাস্থ্য সম্মত চিনি পাবে।

Post Views: 41
Previous Post

ধর্ষণের প্রতিবাদে কুবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্জ্বলন

Next Post

কুয়েতে ক্রিকেট এসোসিয়েশনের নতুন সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম

Next Post
কুয়েতে ক্রিকেট এসোসিয়েশনের নতুন সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম

কুয়েতে ক্রিকেট এসোসিয়েশনের নতুন সভাপতি জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বাতিল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

স্বাভাবিক হচ্ছে কুয়েত বিমানবন্দর

কুয়েতে একদিনে পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

কুয়েতে একদিনে পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist