Tuesday, June 23, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

সাংবাদিক গোলাম সরোয়ারকে দ্রুত অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে ক্যাব চট্টগ্রামের দাবি

site-admin by site-admin
November 4, 2020
in শীর্ষ সংবাদ
0
সাংবাদিক গোলাম সরোয়ারকে দ্রুত অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দিতে ক্যাব চট্টগ্রামের দাবি
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার, সিটিজি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সদস্য, চন্দনাইশ মিডিয়া ক্লাবের কোষাধ্যক্ষ গোলাম সরোয়ার বিগত ২৯ অক্টোবর ২০২০ সকাল ৯টায় নগরীর ব্যাটারী গলির বাসা থেকে বের হবার পর নিখোঁজ হন। আজকের সূর্যোদয়ের সহকারী সম্পাদক জুবায়ের সিদ্দিকী কোতোয়ালী থানায় জিডি (জিডি ২২৩৩) করলেও আজ পর্যন্ত তাকে উদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থার কার্যকর অগগ্রতি না থাকায় গভীর উদ্বেগ ও হতাশ প্রকাশ করেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় নেতৃবৃন্দ।

শনিবার গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে স্বাক্ষর করেছেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন, ক্যাব চট্টগ্রাম বিভাগীয় সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, ক্যাব মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, সাধারণ সম্পাদক অজয় মিত্র শংকু, যুগ্ন সম্পাদক তৌহিদুল ইসলাম ও ক্যাব চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি আলহাজ্ব আবদুল মান্নান প্রমুখ।

বিবৃতিতে নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিক গোলাম সরোয়ারের এভাবে নিখোঁজ হওয়া ও তার সন্ধানে আইন প্রয়োগকারী সংস্থার তাৎক্ষনিক উদ্যোগ ও অগ্রগতি না থাকা মুক্ত গণমাধ্যম ও বাক স্বাধীনতার উপর হুমকি। গণমাধ্যমকর্মীরা সদা এ ধরনের ঝুঁকির মাঝে দায়িত্বপালন করে থাকেন। কিন্তু সরকার, আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ ও মালিক পক্ষ তাদের যথাযথ নিরাপত্তা বিধানে সক্ষম না হলে মুক্ত গণমাধ্যম ও অসহায়-নির্যাতিত মানুষের তথ্য তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের সাহসী ভূমিকা কঠোর ভাবে বাধাগ্রস্থ হবে। সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজ হলে তার পরিবার ও সহকর্মীরা উদ্বিগ্ন এবং অক্ষত অবস্থায় ফিরে আসার প্রতিক্ষায় প্রহর গুনছে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন ঢাকায় সংসদ সদস্য হাজী সেলিমের পুত্র গ্রেফতার হবার পর গণমাধ্যমে যে সমস্ত অপকর্মের খবর বের হয়ে আসছে তাতে দেশে আইনের যথাযথ প্রয়োগ নিয়ে অনেকে সন্দেহ দানা বাঁধছে। কারন আইন প্রয়োগকারী সংস্থা, সরকারের উর্ধ্বতন মহলের নাগের ডগায় হাজী সেলিম ও তার পুত্র সরকারী জমি, জগন্নাথ বিশ^বিদ্যালয়, ব্যাংক, প্রতিবন্ধী বধির সংস্থাসহ অনেকের সম্পদ দখল করলেও আইন সেখানে কোন প্রতিকার দিতে পারে নি। তার বিরুদ্ধে বিপুল সংখ্যক মামলা থাকলেও নির্বাচন কমিশন ও দুদক তাকে কোন ভাবেই আটকাতে পারে নি। যা শুধু দুঃখজনক নয় আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে কালো অধ্যায়। তাই নাগরিকের জান-মালের নিরাপত্তা বিধানে সরকার সকল কিছুর উর্ধ্বে উঠে দ্রুত ব্যবস্থা নিবে এটা প্রত্যাশা করে। নেতৃবৃন্দ দ্রুত সাংবাদিক গোলাম সরোয়ারকে দ্রুত অক্ষত অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেবার দাবি জানাচ্ছে।

Post Views: 49
Previous Post

Bangladesh Embassy in Kuwait organizes condolence meeting

Next Post

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন; প্রধান আসামিসহ গ্রেফতার ২

Next Post
গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন; প্রধান আসামিসহ গ্রেফতার ২

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন; প্রধান আসামিসহ গ্রেফতার ২

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

কুয়েত থেকে ওমান রেলপথে যুক্ত হবে ছয় দেশ

কুয়েত থেকে ওমান রেলপথে যুক্ত হবে ছয় দেশ

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist