Tuesday, May 5, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home কুয়েত

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

site-admin by site-admin
December 17, 2020
in কুয়েত, দূতাবাস, প্রবাস, শীর্ষ সংবাদ
0
কুয়েতে যথাযোগ্য মর্যাদায়  মহান বিজয় দিবস পালিত
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলার বার্তা নিজস্ব প্রতিবেদক: কুয়েতে যথাযোগ্য মর্যাদায়  উৎসাহ-উদ্দীপনায় পালিত হয়েছে বাংলাদেশের মহান বিজয় দিবস। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করে।  বঙ্গবন্ধু শুধু দেশকে স্বাধীনতা অর্জনে নেতৃত্বই দেননি, তিনি দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে একটি শক্ত ভিতও তৈরি করে দিয়েছিলেন। তিনি এ দেশের মানুষকে জাতিসত্ত্বার পরিচয় এনে দিয়েছেন। সেই হিসেবে এবছর দিবসটি দেশ বিদেশে ঝাকঝমক ভাবে পালন করা হচ্ছে।

এ উপলক্ষে কুয়েতে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করে। অনুষ্ঠানের মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআন থেকে তিলাওয়াত,  বাণী সমুহ পাঠ, দিবসের উপর আলোচনা, মান্যবর রাষ্ট্রদূতের বক্তব্য, বঙ্গবন্ধু কর্ণারের উদ্বোধন ও পরিদর্শন, জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, মহান মুক্তিযুদ্ধে শহীদদের সম্মানে এক মিনিট নীরবতা পালন দোয়া এবং মোনাজাত।

১৬ ডিসেম্বর সকালে বাংলাদেশ দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। পতাকা উত্তোলন করেন কুয়েত নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। পরে দূতাবাসের মাল্টিপারপাস হলে আলোচনা সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। বাংলাদেশ থেকে প্রেরিত মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বাণী সমূহ পাঠ করেন যথাক্রমে মহামান্য রাষ্ট্রপতির বাণী পাঠ করেন প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল আবু নাসের, মাননীয় প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন কাউন্সেলর (শ্রম) আবুল হোসেন, মাননীয় পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব জহিরুল ইসলাম খান ও মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন প্রথম সচিব ও দূতালয় প্রধান নিয়াজ মোর্শেদ।

আলোচনায় রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান বক্তব্যে বলেন  যার হাত ধরে সারা জীবন সংগ্রামের মাধ্যমে আপামর জনগন একটি গর্বিত স্বাধীন দেশের নাগরিক হিসেবে বিশ্বের কাছে মাথা উচু করে দাড়াঁতে পারি সেই মহান নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানান তার পাশাপাশি সকল শহিদদের প্রতিও শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর সাথে তিনি বর্তমান সরকারের বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরেন।

তিনি ছাড়াও প্রশাসনিক কর্মকর্তা সাজেদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে মহান বিজয় দিবসের গৌরব তাৎপর্য নিয়ে বক্তব্য দেন প্রবাসীরা।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে  বঙ্গবন্ধু কর্নার স্থাপন করেছে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে । বঙ্গবন্ধু কর্নারে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ভিত্তিক ছবি, তথ্যচিত্র এবং দলিলাদির প্রদর্শন করা হয়েছে। বঙ্গবন্ধু কর্নারের মাধ্যমে বিদেশীরাও বাংলাদেশের স্বাধীনতা এবং বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারবে।

https://youtube.com/watch?v=3IZ-eeTtzmw

Post Views: 18
Previous Post

শার্শায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

Next Post

কুয়েতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

Next Post
কুয়েতে যথাযোগ্য মর্যাদায়  মহান বিজয় দিবস পালিত

কুয়েতে বঙ্গবন্ধু কর্ণার উদ্বোধন

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist