Sunday, July 5, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কুয়েতে ভার্চুয়াল আলােচনা সভা

site-admin by site-admin
April 12, 2021
in শীর্ষ সংবাদ
0
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে কুয়েতে ভার্চুয়াল আলােচনা সভা
0
SHARES
22
VIEWS
Share on FacebookShare on Twitter

কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত রবিবার স্থানীয় সময় সকাল ১০টায় বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপনের অংশ হিসেবে জুম প্ল্যাটফর্মে ‘গোল্ডেন জুবিলি অব ইন্ডিপেন্ডেন্স অব বাংলাদেশ: আ থ্রাইভিং নেশন’ শীর্ষক ভার্চুয়াল আলােচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভা সঞ্চালনা করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূত আলি সুলাইমান আল-সাঈদ। মূল বক্তা হিসেবে আলােচনা অনুষ্ঠানে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক-চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান। আলােচনা অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মােমেন এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাে. শাহরিয়ার আলম-এর পাঠানো শুভেচ্ছা ভিডিও বার্তা দেখানো হয়। মূল বক্তা ড. আতিউর রহমান তার বক্তব্যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং বাংলাদেশের সাথে কুয়েতের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলােচনা করেন। 

এ সময় তিনি “কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট ” এর মাধ্যমে বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে কুয়েতের অবদানের কথা তুলে ধরেন ।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর দৃঢ় নেতৃত্বে বর্তমান সরকার দেশের অর্থনীতির চাকা সচল রেখে অত্যন্ত সফলতার সাথে করােনা মােকাবিলা করছে। করােনাকালেও এশিয়ার সবগুলাে দেশের মধ্যে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি ৫ দশমিক ২৪ শতাংশ।

অনুষ্ঠানের উন্মুক্ত আলােচনা পর্বে অংশ নিয়ে কুয়েতে নিযুক্ত ভারত, ভুটান, শ্রীলংকা, নেপালের রাষ্ট্রদূত, কুয়েতে সেনেগাল ও ইয়েমেন দূতাবাসের উপ-মিশন প্রধান এবং কুয়েতের গণমাধ্যমের প্রতিনিধিরা বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে উঞ্চ অভিনন্দন ও শুভেচ্ছা জানান ।

বিশেষ অতিথি রাষ্ট্রদূত আলি সুলাইমান আল-সাঈদ তার বক্তব্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উপলক্ষে শুভেচ্ছা জানান। পাশাপাশি এরকম অনলাইন আলােচনা অনুষ্ঠান আয়ােজনের জন্যে তিনি কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আশা প্রকাশ করে বলেন, “আগামী দিনগুলােতে বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার-শক্তিশালী হবে।”

প্রধান অতিথি আ হ ম মুস্তফা কামাল তার বক্তব্যে জাতির পিতা ও তার পরিবার, বাংলাদেশের মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং বীর মুক্তিযােদ্ধাদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যােগ্য নেতৃত্বে বাংলাদেশের বিস্ময়কর উন্নয়নের কথা তুলে ধরেন তিনি। এছাড়াও তিনি বিশেষ অতিথি এবং আলােচনায় অংশ নেওয়া সকলকে মূল্যবান মতামত দেওয়া জন্য ধন্যবাদ জানান। প্রধান অতিথি এ সময় বিদেশি অতিথিদের তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্যে আমন্ত্রণ জানান।

প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আলােচনায় অংশগ্রহণকারী সকল অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘােষণা করেন ভার্চুয়াল আলোচনা সভার সঞ্চালক রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান। 

Post Views: 47
Previous Post

স্বাধীনতাবিরোধী অপশক্তির ধ্বংসাত্মক তাণ্ডবের প্রতিবাদে বিক্ষোভ

Next Post

প্রবাসী জীবনের ইতি টেনে মাতৃভূমির পথে কবি

Next Post
প্রবাসী জীবনের ইতি টেনে মাতৃভূমির পথে কবি

প্রবাসী জীবনের ইতি টেনে মাতৃভূমির পথে কবি

Discussion about this post

❑ আর্কাইভ

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
« Jun    
গ্রামীণ আধুনিকতার নীরব স্থপতি প্রবাসীরা

গ্রামীণ আধুনিকতার নীরব স্থপতি প্রবাসীরা

কুয়েতে প্রথম দেশীয় জাতের পেরেগ্রিন ফ্যালকন প্রজনন করা হয়েছে

ফ্যালকন সংরক্ষণ ও আরব ঐতিহ্যে নতুন অধ্যায়

আসির উপকূলে অবৈধভাবে মাছ ধরতে গিয়ে আটক এক বাংলাদেশি প্রবাসী

কুয়েতে মাদকের চালান জব্দ,  প্রবাসী গ্রেপ্তার

তাপদাহে পুড়ছে কুয়েত

তাপদাহে পুড়ছে কুয়েত

মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বাতিল

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist