Monday, August 3, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home প্রবাস

সাইপ্রাসে থাকা বাংলাদেশি প্রবাসীদের ঈদ

site-admin by site-admin
May 20, 2021
in প্রবাস, শীর্ষ সংবাদ
0
0
SHARES
82
VIEWS
Share on FacebookShare on Twitter

মোস্তাফিজুর রহমান হিমেল: ইউরোপ ও এশিয়ার মাঝে ছোট একটি দেশ সাইপ্রাস। পূর্ব ভূমধ্যসাগরে অবস্থিত এ দ্বীপ দেশটি ভৌগোলিকভাবে এশিয়ার অংশ হলেও সাংস্কৃতিক ও রাজনৈতিকভাবে সাইপ্রাস ইউরোপের অংশ।

ঈদ মানে আনন্দ। ঈদ মানে খুশি। ঈদ মানে নতুন পোশাক। ঈদ মানে বাবা-মায়ের কাছে যাওয়া। ঈদ মানে স্বজন আর বন্ধুদের মিলনমেলা, হৈ-হুল্লোড়, ঘুরে বেড়ানো। কিন্তু এবার সেই অনাবিল আনন্দের আবহ নেই। খুশির জোয়ারও নেই। সবকিছু থমকে গেছে। দেশে বিদেশে অনেকে মারা গেছেন। অনেকেই হাসপাতালে রোগ যন্ত্রণায় কাতরাচ্ছেন। স্বজন হারানোর বেদনা সর্বত্র। এই বৈশ্বিক মহামারী পৃথিবী থেকে খনিকের জন্য যেন সব আনন্দ তুলে নিয়ে গেছে। কিন্তু তবুও ঈদ এসেছে। এখানেও রোজা, তারাবি, ইফতার পার্টি  হয়। সবকিছুই হয়। কিন্তু কোনোভাবেই তা দেশের মতো না। দেশে যেমন রোজা শুরু হলেই একটা উৎসবের আমেজ তেরি হয়। কেনাকাটা, ঈদের বোনাস, ঈদ ফ্যাশন, টিভিতে ঈদের বিশেষ অনুষ্ঠান, ঈদ পুনর্মিলনী, সিনেমা হলে নতুন সিনেমা মুক্তি পাওয়া কত কি। প্রবাসে এসব কিছুই নেই। আনন্দ-বেদনার ঈদের নাম হচ্ছে প্রবাসের ঈদ। অনেক সীমাবদ্ধতার মধ্যেও নিজের মতো করে আনন্দ খুঁজে নেয় প্রবাসীরা। তারাও ঈদের নামাজ পড়ে, কোলাকুলি করে, বেড়াতে যায়। কিন্তু তারা প্রিয়জন থেকে অনেক অনেক দূরে। তাদের শূন্যতা কিছু দিয়ে পূরণ হবার নয়। এই করোনার কারণে সৃষ্ট অভাব আমাদের আবার স্মরণ করিয়ে দিল ‘সাধ্যের বাইরে যে সাধ তা কোন কালে পূরণ হবার নয়, সাধ্যের মধ্যেই আছে সকল সত্য।’ আসুন সবাইকে সঙ্গে নিয়ে বাঁচি। আর সেটাই হবে এই করোনা আক্রান্ত পৃথিবীতে ভার্চুয়াল ঈদের আনন্দ।

বিশ্বের অন্যান্য দেশের মতো সাইপ্রাসেও উল্লেখযোগ্যসংখ্যক বাংলাদেশির বসবাস রয়েছে। সুনির্দিষ্টভাবে বলা সম্ভব না হলেও সব মিলিয়ে দেশটিতে ছয় থেকে সাত হাজারের মতো বাংলাদেশি বসবাস করেন। একসময় ভারত এবং মালয়েশিয়ার মতো উচ্চশিক্ষার জন্য বাংলাদেশ থেকে অনেকে সাইপ্রাসে পাড়ি জমাতেন। বিশেষ করে হোটেল ম্যানেজমেন্ট থেকে শুরু করে হসপিটালিটি কিংবা ট্যুরিজমে সব বিষয়ে উচ্চশিক্ষার জন্য সাইপ্রাস অনেকের কাছে এক পছন্দের গন্তব্য ছিল। নব্বইয়ের দশকের পরবর্তী সময় থেকেই দেশটিতে বাংলাদেশিরা আসতে শুরু করেন। এমনকি বর্তমানে দেশটিতে যেসব প্রবাসী বাংলাদেশি রয়েছেন, তাঁদের বেশির ভাগই স্টুডেন্ট ভিসার মাধ্যমে সাইপ্রাসে প্রবেশ করেছিলেন। সামাজিক কিংবা অর্থনৈতিক দিক থেকে তাঁরা অনেকটা সুবিধাজনক অবস্থানে রয়েছেন।

বর্তমানে সাইপ্রাস গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাস নামের দুটি অংশে বিভক্ত, যদিও আন্তর্জাতিকভাবে সমগ্র সাইপ্রাসকে অভিন্ন দেশ হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭৪ সালে জাতীয়তাবাদী গ্রিক সাইপ্রিয়টরা গ্রিসের সামরিকজান্তার সহায়তায় একটি সামরিক অভ্যুত্থান ঘটায়। তুরস্ক এ অভ্যুত্থানের বিরুদ্ধে বহুপক্ষীয় সমর্থন আদায়ের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয় এবং দ্বীপটির উত্তরাঞ্চল আক্রমণ করে। যুদ্ধবিরতির পরও তুর্কি বাহিনী সেখানে থেকে যায়, যার পরিপ্রেক্ষিতে সৃষ্টি হয় দেশটির এ বিভাজন। বর্তমানে তাই দ্বীপটির উত্তরাংশ তুর্কি সাইপ্রাস বা নর্থ সাইপ্রাস হিসেবে পরিচিতি পেয়েছে। অন্যদিকে দ্বীপটির দক্ষিণাংশে গ্রিকভাষী মানুষের সংখ্যা বেশি, তাই একে গ্রিক সাইপ্রাস নামে অভিহিত করা হয়।

*লেখক: শিক্ষার্থী, সাইপ্রাস ইন্টারন‌্যাশনাল ইউনিভার্সিটি।

Post Views: 55
Previous Post

আজ মহান মে দিবস

Next Post

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ইতালিতে সাংবাদিকদের মানববন্ধন

Next Post
সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ইতালিতে সাংবাদিকদের মানববন্ধন

সাংবাদিক রোজিনা ইসলামকে গ্রেফতার ও নির্যাতনের প্রতিবাদে ইতালিতে সাংবাদিকদের মানববন্ধন

Discussion about this post

❑ আর্কাইভ

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Jul    
কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

কুয়েতের মরুভূমিতে নিখোঁজ ভারতীয় প্রবাসীর মরদেহ উদ্ধার

জীবনের প্রতিটি দরজায় একটি অদৃশ্য মূল্যতালিকা

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

বিদেশফেরত মানেই প্রবাসী নয়: পরিচয়ের আড়ালে বাস্তবতার গল্প 

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

প্রবাসী সংবাদকর্মী: পরিচয়ের সংকট, দায়িত্বের নয়

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

কুয়েতে ভারত-পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশের কেরানীগঞ্জ চ্যালেঞ্জার্স

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist