Tuesday, June 23, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home শীর্ষ সংবাদ

রওশন এরশাদ জাতীয় পার্টির আজীবন চেয়ারম্যান, বললেন বিদিশা

site-admin by site-admin
June 26, 2021
in শীর্ষ সংবাদ, সাংগঠনিক সংবাদ
0
0
SHARES
17
VIEWS
Share on FacebookShare on Twitter

সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক সহধর্মিণী, বিদিশা ফাউন্ডেশনে চেয়ারম্যান বিদিশা সিদ্দিকী বলেছেন, জাতীয় পার্টি গঠন করতে এরশাদ ও রওশন এরশাদ অনেক কষ্ট করেছেন। এভাবে এ পার্টি শেষ হতে পারেনা। রওশন এরশাদকে প্রধান পৃষ্ঠপোষক করে তাকে অপমান করা হয়েছে। পার্টির সকল নেতাকর্মী জিএম কাদেরের এই অগণতান্ত্রিক সিদ্ধান্ত প্রত্যাখান করেছে। রওশন এরশাদই পার্টিই আজীবন চেয়ারম্যান। কিছু দিনের মধ্যেই এ ঘোষণা দিবেন বলেও জানান তিনি। আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে জাপার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল কংগ্রেস আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। বিদিশা বলেন, এরশাদ পার্টিকে কাদের পার্টি হতে দিবোনা। এরশাদ-রওশন সংসারে সময় দেননি। সারাজীবন দেশের জন্য রাজনীতি করে গেছেন। আমরা রওশন এরশাদের সম্মান ফিরিয়ে দিতে চাই। এ বিষয়ে এরশাদ পরিবার ও পার্টির সিনিয়র নেতারা এক হয়েছে। তিনি বলেন, আমি আমার দুই ছেলে এরিক ও শাদকে নিয়ে সারাদেশে লাঙ্গল চাষ করবো। আমার প্রতি অনেক অত্যাচার হয়েছে। ভয় পাইনি, ভেঙ্গে পড়িনি। তিনি আরো বলেন, জাতীয় পার্টির লক্ষ লক্ষ নেতাকর্মী আমার সাথে যোগাযোগ করছে। তারা আমাকে পার্টির হাল ধরতে বলছে। তারা এরশাদের জাতীয় পার্টি ফিরে পেতে চায়। সারাদেশের নেতাকর্মীদের সাথে সমন্বয় করার জন্য আমরা ইতিমধ্যে একটি সেল গঠন করেছি। সভায় বিশেষ অতিথির বক্তব্যে এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ জাপা চেয়ারম্যান জিএম কাদেরের কঠোর সমালোচনা করে বলেন, হাইকোর্টের আদেশ উপেক্ষা করে রাতারাতি সম্মেলন করে তিনি চেয়ারম্যান হয়েছেন। পল্লীবন্ধুর সহধর্মিণীকে করা হলো প্রধান পৃষ্ঠপোষক। প্রধান পৃষ্ঠপোষক হয় ক্লাব বা সমিতিতে। তিনি বলেন, অচিরেই জাতীয় পার্টি পুর্নগঠন করা হবে। এরশাদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। আর বিদিশার নেতৃত্বে সরকার গঠন করে এরশাদের স্বপ্ন ও আদর্শ বাস্তবায়ন করবো। আয়োজক সংগঠনের প্রেসিডেন্ট শেখ শহিদুজ্জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এরশাদ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ, বিএলডিপি’র চেয়ারম্যান সাবেক মন্ত্রী নাজিমুদ্দিন আল আজাদ, মোয়াজ্জেম হোসেন খান মজলিস, জাতীয় ইসলামিক মহাজোটের চেয়ারম্যান মাওলানা আলতাফ হোসেন মোল্লা। সভায় আরো বক্তব্য রাখেন সম্মিলিত জাতীয় জোট নেতা হাসরত খান ভাসানী, বাবুল সরদার চাখারী, সিরাজুল হক সিরাজ, আকতার হোসেন, আনোয়ার হোসেন, সৈয়দ আসাদুল হান্নান নুর, আশরাফ হোসেন, মাওলানা জুবায়ের, আব্দুল মালেক প্রমুখ।

Post Views: 38
Previous Post

সঙ্গীর হাত ধরলে যা ঘটে মস্তিষ্কে

Next Post

আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল বাংলাদেশসহ ১৪ দেশ থেকে

Next Post
আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল বাংলাদেশসহ ১৪ দেশ থেকে

আমিরাতে প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ল বাংলাদেশসহ ১৪ দেশ থেকে

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমি থেকে মহানগর প্রবাসীদের হাতেই রূপান্তর

কুয়েতে বাংলাদেশির মৃত্যুদণ্ড বাতিল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

স্বাভাবিক হচ্ছে কুয়েত বিমানবন্দর

কুয়েতে একদিনে পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

কুয়েতে একদিনে পাঁচ দণ্ডপ্রাপ্ত আসামির ফাঁসি কার্যকর

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

প্রবাসীদের দীর্ঘদিনের প্রত্যাশা প্রধানমন্ত্রীর কুয়েত সফর

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

গণশুনানিতে প্রবাসীদের কথা শুনলেন রাষ্ট্রদূত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist