Tuesday, May 5, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home দূতাবাস

কুয়েতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত

site-admin by site-admin
February 21, 2022
in দূতাবাস, শীর্ষ সংবাদ
0
কুয়েতে যথাযোগ্য মর্যাদায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপিত
0
SHARES
50
VIEWS
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ দূতাবাস, কুয়েতে সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২১ তারিখে যথাযোগ্য মর্যাদায় “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”-২০২২ উদ্যাপিত হয়েছে। কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মোঃ আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

এ দিন, প্রত্যুষে দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বাংলাদেশ কমিউনিটির বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিতিতে মান্যবর রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা অর্ধনমিত করেন। পরবর্তীতে মান্যবর রাষ্ট্রদূত দূতাবাসের উর্ধ্বতন কর্মকর্তা এবং কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্যদের সাথে নিয়ে দূতাবাসের অভ্যন্তরে স্থাপিত অস্থায়ী শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ১৯৫২ সালে ভাষা আন্দোলনে শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন।

এরপর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আলোচনা অনুষ্ঠান শুরু হয়। ভাষা শহিদদের আত্মার মাগফেরাত এবং দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। “মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস”-২০২২ উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় পররাষ্ট্র মন্ত্রী এবং মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী’র বাণীসমূহ পাঠ করেন যথাক্রমে মোহাম্মদ আবুল হোসেন, কাউন্সেলর(শ্রম), মোঃ ইকবাল আখতার, প্রথম সচিব(পাসপোর্ট ও ভিসা), নিয়াজ মোর্শেদ, প্রথম সচিব ও দূতালয় প্রধান এবং মোহাম্মদ লুৎফর রহমান, সোনালী ব্যাংক প্রতিনিধি।

অনুষ্ঠানে দিবসের উপর ভিত্তি করে নির্মিত প্রামান্য ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। কুয়েতে বাংলাদেশ কমিউনিটির সদস্যসহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহন করেন। তারা তাদের বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বক্তারা ভাষা আন্দোলনের আগে ও পরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা তুলে ধরেন।

 মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল মো: আশিকুজ্জামান, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জি তার বক্তব্যে সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মান্যবর রাষ্ট্রদূত ভাষা আন্দোলন এবং পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ক্ষেত্রে গণআন্দোলন গঠনে এর তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণা করেন এবং ২৫ সেপ্টেম্বর ১৯৭৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে বাংলায় প্রথম ভাষণ প্রদান করেন যা বাংলা ভাষাকে বিশ^বাসীর কাছে নতুনভাবে পরিচিতি এনে দেয়। এসময় মান্যবর রাষ্ট্রদূত আরো বলেন, ১৯৯৯ সালে কানাডায় বসবাসরত কিছু বাংলাদেশী প্রবাসীর প্রাথমিক প্রচেষ্টা এবং পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক সদিচ্ছা ও আন্তরিক প্রচেষ্টায় ২১শে ফেব্রুয়ারী সারা বিশে^ “আন্তর্জাতিক মাতৃভাষা দিবস” হিসেবে পালিত হচ্ছে। তিনি সকলকে ভাষা আন্দোলন থেকে অনুপ্রেরণা গ্রহণ করে দেশপ্রেম ও কঠোর পরিশ্রমের মাধ্যমে সুখী-সমৃদ্ধ ও উন্নত দেশ গড়তে আত্মনিয়োগ করার আহ্বান জানান। মান্যবর রাষ্ট্রদূত দেশের কল্যাণে সকল বাংলাদেশী নাগরিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপশি সকলকে কুয়েতে অবস্থানরত সকল বাংলাদেশী নাগরিকদের কুয়েতের স্থানীয় আইন-কানুন মেনে চলার আহ্বান জানান। পাশাপাশি অনুষ্ঠানে অংশগ্রহনকারী সকলকে মান্যবর রাষ্ট্রদূত ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠান শেষে আগত সকল অতিথিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মান্যবর রাষ্ট্রদূতের ব্যক্তিগত কর্মকর্তা মো: জিহোন।

Post Views: 27
Previous Post

অনুমোদন পেল উড়ন্ত গাড়ি ‘এয়ারকার’ (ভিডিও)

Next Post

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে T-10 ক্রিকেট টুর্নামেন্ট

Next Post
কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে T-10  ক্রিকেট টুর্নামেন্ট

কুয়েতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে T-10 ক্রিকেট টুর্নামেন্ট

Discussion about this post

❑ আর্কাইভ

May 2026
S S M T W T F
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
« Apr    
কুয়েত এয়ারপোর্টে টার্মিনাল ৪-এ চালু হলো সেলফ-সার্ভিস চেক-ইন সিস্টেম

কার্টুন নিয়ে যাত্রীদের চরম ভোগান্তি

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সরকার দেবে আমদানির অতিরিক্ত খরচ

৯ নেপালি শ্রমিকের মরদেহ দেশে পাঠালো কুয়েত

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

সৌদি স্থল সীমান্তে নতুন বাস সার্ভিস চালু

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ালে শাস্তি: কুয়েতে নাগরিকরাও ছাড় পাচ্ছেন না

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist