Thursday, June 18, 2026
banglarbarta.com
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English
No Result
View All Result
banglarbarta.com
No Result
View All Result
Home বিনোদন

মোরগের মদের ‘নেশা’

banglarbarta.com by banglarbarta.com
February 18, 2023
in বিনোদন
0
মোরগের মদের ‘নেশা’
0
SHARES
225
VIEWS
Share on FacebookShare on Twitter

মোরগের মদের ‘নেশা’। এমন কথা শুনেছেন কখনও। আবার মোরগে যে মদ খেতে পারে, সে কথা ভাবাই তো এক কঠিন বিষয়। সেই মোরগের নেশা ছাড়াতে নাভিশ্বাস উঠছে মালিকের। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে এ তথ্য জানানো হয়েছে। এমনই অবাক করা কাণ্ড ঘটেছে ভারতের মহারাষ্ট্রের একটি গ্রামে। ওই মোরগটিকে কোনো মদ না দিলে মুখে কোনো খাবারই তুলছে না। তাই অনেকটা ঝামেলায় পড়েছেন মোরগের মালিক। মহারাষ্ট্রে ভাণ্ডার জেলার পিপারি গ্রামের এমন কাণ্ডে শোরগোল পড়ে গেছে। জানা গেছে, মোরগের মালিকের নাম ভাউ কাটোরে। পিপারিতে তার একটি মুরগির খামার রয়েছে। সেই খামারেরই একটি মোরগকে নিয়ে এ অবস্থা মালিকের। মোরগের মালিক বলেন, জীবনে কখনও মদ ছুঁয়েও দেখেননি তিনি। এখন তাকেই পোষা মোরগের মদের যোগান দিতে মাসে ২ হাজার টাকা করে গুনতে হচ্ছে। কিন্তু এ ঘটনায় প্রশ্ন ওঠে, মোরগটির মদ খাওয়ার নেশা ধরল কীভাবে?

ঘটনার বিবরণে জানা গেছে, মাঝে মোরগটি কোনো কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। সে সময় গ্রামের একজন মালিক কাটোরেকে পরামর্শ দেন, খাবারের সঙ্গে অল্প মহুয়া মিশিয়ে দিলে মোরগটি ফের খাওয়া দাওয়া শুরু করবে। সে অনুযায়ী মোরগের খাবারে মহুয়া মেশানো হয়। এরপর থেকে মোরগ আগের মতো খাওয়াদাওয়া শুরু করে। পরে মোরগের খাবারে মহুয়া আর অল্প দেশি মদ মিশিয়ে দিতে থাকেন কাটোরে। এভাবেই চলতে থাকে। কখনও দেশি মদ না মিললে বিদেশি মদও দেওয়া হয় মোরগটিকে।

কিন্তু সমস্যা হলো, একটা সময় খাবারের সঙ্গে মদ খাওয়া অভ্যাসে পরিণত হয় মোরগটির। ফলে শুরু হয় নতুন ঝামেলা। মদ ছাড়া কিছুতেই খাবার মুখে নেয় না মোরগটি। এদিকে প্রতি মাসে মোরগের জন্য মদের যোগান দিতে হাজার হাজার টাকা খরচ হচ্ছে। এ অবস্থায় দুশ্চিন্তায় পড়েন কাটোরে। বুঝতে পারছিলেন না কীভাবে তার পোষা মোরগটির মদের নেশা ছাড়াবেন।

মোরগটির মদ খাওয়া ছাড়াতে এক পশু চিকিৎসকের সঙ্গেও যোগাযোগ করেন কাটোরে। চিকিৎসক বলেছেন, প্রাণীটিকে ভিটামিন ট্যাবলেট খাওয়াতে হবে। যেহেতু ওই ট্যাবলেটের গন্ধ অনেকটা মদের মতো। সেই সঙ্গে মদের পরিমাণ অল্প অল্প করে কমানোর পরামর্শ দিয়েছেন তিনি। ভাই কাটোরে বাধ্য হয়ে চিকিৎসকের পরামর্শ মেনে ব্যবস্থা নিচ্ছেন।

Post Views: 241
Previous Post

প্রবাসীদের রেমিটেন্স ১০% প্রনোধনা দেওয়ার দাবি জানালেন ইসলামী আন্দোলন কুয়েত শাখার নেতৃবৃন্দ

Next Post

মোরগের কামড়ে মানুষের মৃত্যু

Next Post
মোরগের কামড়ে মানুষের মৃত্যু

মোরগের কামড়ে মানুষের মৃত্যু

Discussion about this post

❑ আর্কাইভ

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
« May    
মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

মরুভূমির বুক চিরে ছুটছে মিশরের নতুন চালকবিহীন মনোরেল

কুয়েত টাওয়ার আরব উপসাগরের তীরে দাঁড়িয়ে থাকা অমর প্রতীক

৩০ জুনের মধ্যে ভিসা ট্রান্সফার সম্পন্নের আহ্বান কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষের

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

কুয়েতের আমিরি দিওয়ান বিষয়ক মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

এক অ্যাপে  শত সেবা বদলে দিয়েছে নাগরিক সেবার চিত্র, বাংলাদেশ কোথায়?

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

গৃহকর্মী নিয়োগে ১০ দেশ অনুমোদিত এবং ২৭ দেশ নিষেধাজ্ঞার তালিকা প্রকাশ করল কুয়েত

Currently Playing

Breaking news প্রবাসী নিউজ

Breaking news প্রবাসী নিউজ

00:00:11
" data-ad-slot="">
ADVERTISEMENT

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

No Result
View All Result
  • Home
  • শীর্ষ সংবাদ
  • দেশ
    • সারাদেশ
      • ব্রাহ্মণবাড়িয়া
  • বিশ্ব
  • প্রবাস
    • কুয়েত
    • দূতাবাস
  • প্রযুক্তি
  • বিনোদন
  • ভিন্ন খবর
  • শোক সংবাদ
  • সাহিত্য
    • কবিতা
    • গল্প
  • ভিডিও
  • English

© 2026 banglarbarta.com All Right Reserved. ভিডিও দেখতে ক্লিক করুন BANGLARBARTA

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist